Kaler Alo
সোমবার, ১৬ নভেম্বর, ২০২৬
১ অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ

রাজনৈতিক সমর্থন ব্যালট বাক্সে, সরকারি অফিসে নয় : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী
কালের আলো

নিজস্ব প্রতিবেদক, কালের আলো

প্রকাশিত: নভেম্বর ১০, ২০২৬, ০৬:৪৪ পিএম

বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে ৩৫ পদে নিয়োগ

নিজস্ব প্রতিবেদক, কালের আলো

প্রকাশিত: নভেম্বর ১০, ২০২৬, ০৬:৪৪ পিএম

বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে ৩৫ পদে নিয়োগ

রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে (বেরোবি) বিভিন্ন দপ্তর ও শাখায় ৩৫ জন কর্মকর্তা-কর্মচারী নিয়োগ দেওয়া হবে। রাজস্ব খাতের শূন্য পদে সরাসরি নিয়োগের লক্ষ্যে প্রকাশিত বিজ্ঞপ্তিতে ২৫টি ক্যাটাগরির পদ রাখা হয়েছে। প্রথম থেকে ২০তম গ্রেড পর্যন্ত এসব পদে আগ্রহী যোগ্য বাংলাদেশি নাগরিকেরা আবেদন করতে পারবেন।

যেসব পদে নিয়োগ দেওয়া হবে
বিজ্ঞপ্তি অনুযায়ী, রেজিস্ট্রার, পরিচালক (পরিকল্পনা ও উন্নয়ন), পরীক্ষা নিয়ন্ত্রক এবং চিফ রিসার্চ অফিসার পদে একজন করে নিয়োগ দেওয়া হবে। এসব পদ তৃতীয় গ্রেডের। বেতন স্কেল ১ লাখ ১৩ হাজার থেকে ১ লাখ ৪৮ হাজার ৮০০ টাকা। এসব পদের জন্য বয়সসীমা অনূর্ধ্ব ৫৫ বছর।

চতুর্থ গ্রেডে অতিরিক্ত রেজিস্ট্রার, অতিরিক্ত পরীক্ষা নিয়ন্ত্রক ও অতিরিক্ত পরিচালক পদে একজন করে নিয়োগ দেওয়া হবে। এসব পদের বেতন স্কেল ১ লাখ থেকে ১ লাখ ৪২ হাজার ৪০০ টাকা। বয়সসীমা অনূর্ধ্ব ৫০ বছর।

পঞ্চম গ্রেডে উপপরিচালক (অর্থ ও হিসাব) এবং উপপ্রধান প্রকৌশলী (সিভিল) পদে একজন করে নেওয়া হবে। বেতন স্কেল ৮৬ হাজার থেকে ১ লাখ ৩৯ হাজার ৭০০ টাকা। এ ছাড়া সপ্তম গ্রেডে সহকারী পরিচালক (অর্থ ও হিসাব) পদে একজন এবং নবম গ্রেডে প্রকিউরমেন্ট অফিসার ও সেকশন অফিসার গ্রেড-১ পদে দুজন নিয়োগ পাবেন।

দশম গ্রেডে নার্স, ১১তম গ্রেডে ল্যাব টেকনিশিয়ান এবং ১৪তম গ্রেডে সেমিনার সহকারী পদে একজন করে নিয়োগ দেওয়া হবে। পাশাপাশি হিসাব সহকারী, গ্রাউন্ডম্যান, রাজমিস্ত্রি, সেমিনার অ্যাটেনডেন্ট ও সিকবয় পদেও জনবল নেওয়া হবে।

নিচের গ্রেডের পদগুলোর মধ্যে এমএলএসএস পদে দুজন, পরিচ্ছন্নতাকর্মী পদে সাতজন এবং নিরাপত্তা প্রহরী পদে ১২ জন নিয়োগ দেওয়া হবে। নিরাপত্তা প্রহরী পদেই সবচেয়ে বেশি জনবল নেওয়া হবে।

শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা
প্রথম থেকে সপ্তম নম্বর পদের জন্য সংশ্লিষ্ট বিষয়ে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রির পাশাপাশি সমস্কেল ও প্রথম শ্রেণির পদে ১২ থেকে ১৫ বছরের অভিজ্ঞতা চাওয়া হয়েছে। শিক্ষাজীবনে কোনো তৃতীয় বিভাগ বা শ্রেণি গ্রহণযোগ্য নয়। অতিরিক্ত পরিচালক (সেন্ট্রাল লাইব্রেরি অ্যান্ড ইনফরমেশন সেন্টার) পদের জন্য লাইব্রেরি সায়েন্স বিষয়ে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে।

অষ্টম থেকে ১৩ নম্বর পদের ক্ষেত্রে পদ অনুযায়ী বাণিজ্য, প্রকৌশল বা সংশ্লিষ্ট বিষয়ে চার বছর মেয়াদি বিএসসি ইঞ্জিনিয়ারিং কিংবা স্নাতকোত্তর ডিগ্রি এবং নির্দিষ্ট কাজের অভিজ্ঞতা বা দক্ষতা প্রয়োজন।

১৪ থেকে ১৬ নম্বর পদের জন্য যোগ্যতা পদভেদে আলাদা। নার্স পদে ডিপ্লোমা ইন নার্সিং অথবা বিএসসি ইন নার্সিং ডিগ্রি এবং বাংলাদেশ নার্সিং ও মিডওয়াইফারি কাউন্সিলের নিবন্ধন থাকতে হবে। ল্যাব টেকনিশিয়ান পদে বিজ্ঞানে স্নাতক অথবা এইচএসসি পাসের পাশাপাশি ছয় মাসের কম্পিউটার প্রশিক্ষণ চাওয়া হয়েছে। সেমিনার সহকারী পদে প্রয়োজন ন্যূনতম স্নাতক ডিগ্রি।

১৭ থেকে ২৫ নম্বর পদের জন্য পদ অনুযায়ী বাণিজ্যে স্নাতক, এসএসসি অথবা অষ্টম শ্রেণি পাসসহ সংশ্লিষ্ট কাজের অভিজ্ঞতা ও শারীরিক যোগ্যতা থাকতে হবে। অধিকাংশ পদের বয়সসীমা অনূর্ধ্ব ৩২ বছর। তবে উচ্চপর্যায়ের পদগুলোর ক্ষেত্রে বয়সসীমা ৩৮ থেকে ৫৫ বছর পর্যন্ত নির্ধারণ করা হয়েছে।

আবেদন ফরম ও ফি জমা
আগ্রহী প্রার্থীদের বিশ্ববিদ্যালয়ের অফিশিয়াল ওয়েবসাইট থেকে নির্ধারিত আবেদন ফরম সংগ্রহ করতে হবে। প্রথম থেকে ১৪ নম্বর পদের জন্য প্রতিটি পদে সাত সেট এবং ১৫ থেকে ২৫ নম্বর পদের জন্য চার সেট আবেদন ফরম জমা দিতে হবে।

আবেদন ফি হিসেবে প্রথম থেকে ১৪ নম্বর পদের জন্য ২০০ টাকা এবং ১৫ থেকে ২৫ নম্বর পদের জন্য ৫০ টাকা ব্যাংক ড্রাফট বা পে-অর্ডার করতে হবে। সব অনগ্রসর নাগরিকের জন্য আবেদন ফি ৫০ টাকা। নির্ধারিত অর্থ ‘রেজিস্ট্রার, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়, রংপুর’-এর অনুকূলে জনতা ব্যাংকের যেকোনো শাখা থেকে জমা দিতে হবে। এ অর্থ অফেরতযোগ্য।

আবেদনপত্রের সঙ্গে ছবি, সনদপত্র ও জাতীয় পরিচয়পত্রের সত্যায়িত অনুলিপি সংযুক্ত করতে হবে। পাশাপাশি প্রার্থীর বর্তমান ঠিকানা লেখা এবং সাত টাকার ডাকটিকিটযুক্ত নির্ধারিত মাপের একটি ফেরত খাম জমা দিতে হবে।

আবেদনের শেষ সময় ও ঠিকানা
প্রার্থীরা ডাকযোগে অথবা সরাসরি বিশ্ববিদ্যালয়ে উপস্থিত হয়ে আবেদনপত্র জমা দিতে পারবেন। আবেদন পাঠানোর ঠিকানা: রেজিস্ট্রার, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়, রংপুর (সংস্থাপন শাখা)।

আবেদন জমা দেওয়ার শেষ সময় ২৫ নভেম্বর ২০২৬, বিকেল ৪টা। সরকারি ছুটির দিন ছাড়া রোববার থেকে বৃহস্পতিবার সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত আবেদন গ্রহণ করা হবে।

বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানিয়েছে, ২৯ মে ২০২৫ ও ১২ জানুয়ারি ২০২৬ তারিখে প্রকাশিত আগের নিয়োগ বিজ্ঞপ্তির আলোকে যাঁরা ইতিমধ্যে আবেদন করেছেন, তাঁদের নতুন করে আবেদন করার প্রয়োজন নেই।

কালের আলো/এসএ/এমএএইচ
 

Link copied!