Kaler Alo
শনিবার, ১৪ নভেম্বর, ২০২৬
২৯ কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ

রাজনৈতিক সমর্থন ব্যালট বাক্সে, সরকারি অফিসে নয় : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী
কালের আলো

আন্তর্জাতিক ডেস্ক, কালের আলো

প্রকাশিত: নভেম্বর ১৪, ২০২৬, ০২:৩২ পিএম

বৈশ্বিক বিপর্যয়ের পর পুরোপুরি সচল মাইক্রোসফটের সেবা

আন্তর্জাতিক ডেস্ক, কালের আলো

প্রকাশিত: নভেম্বর ১৪, ২০২৬, ০২:৩২ পিএম

বৈশ্বিক বিপর্যয়ের পর পুরোপুরি সচল মাইক্রোসফটের সেবা

এক দিনের বেশি সময় ধরে চলা বৈশ্বিক প্রযুক্তিগত বিপর্যয়ের অবসান ঘটেছে। মাইক্রোসফটের টিমস, আউটলুক, কোপাইলটসহ বিভিন্ন সেবা এখন পুরোপুরি সচল। বৃহস্পতিবার (১২ নভেম্বর) শুরু হওয়া এ সমস্যায় বিশ্বের ৭০টির বেশি দেশের ব্যবসাপ্রতিষ্ঠান, সরকারি সংস্থা ও ব্যক্তিগত ব্যবহারকারীরা ভোগান্তিতে পড়েন।

শনিবার (১৪ নভেম্বর) সকালে মাইক্রোসফট জানায়, বিপর্যয়ের মূল কারণ সমাধানের কাজ শেষ হয়েছে। যেসব গ্রাহক ও অঞ্চলে তখনো সেবা বিঘ্নিত হচ্ছিল, সেগুলোও পুনরুদ্ধার করা হয়েছে।

সমস্যার মূল কারণ জানাল মাইক্রোসফট
সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে প্রতিষ্ঠানটি জানায়, বিপর্যয়ের পেছনে থাকা মূল সমস্যার সমাধান করা হয়েছে। ক্ষতিগ্রস্ত বাকি গ্রাহক ও অঞ্চলগুলোতেও সেবা পুনরায় চালু হয়েছে।

মাইক্রোসফটের ভাষ্য অনুযায়ী, আউটলুক, টিমস ও কোপাইলট ব্যবহারে গ্রাহকদের আর সমস্যায় পড়ার কথা নয়। প্রতিষ্ঠানটি এ কারিগরি ত্রুটির জন্য দুঃখ প্রকাশ করেছে।

মাইক্রোসফট জানিয়েছে, নেটওয়ার্কের সক্ষমতা বাড়ানোর একটি কাজের সময় এ সমস্যার সূত্রপাত হয়। এর পেছনে কোনো সাইবার হামলা কিংবা কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক এজেন্টের ভূমিকা ছিল না।

৭০টির বেশি দেশে ছড়িয়ে পড়ে প্রভাব
বিশ্বের ৭০টির বেশি দেশে এ বিপর্যয়ের প্রভাব পড়ে। মাইক্রোসফটের বিভিন্ন সেবার ওপর নির্ভরশীল ৪৩ কোটির বেশি ব্যবহারকারী ও প্রতিষ্ঠান এ সমস্যার কারণে ক্ষতিগ্রস্ত হন। ব্যবসায়িক যোগাযোগ, সরকারি কার্যক্রম এবং ব্যক্তিগত কাজেও দেখা দেয় বিঘ্ন।

বৃহস্পতিবার থেকে মাইক্রোসফট ৩৬৫-এর বিভিন্ন সেবা ব্যবহারে সমস্যার কথা জানাতে শুরু করেন গ্রাহকেরা। শুক্রবারের মধ্যে এর প্রভাব ছড়িয়ে পড়ে বিভিন্ন দেশের গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানে। জাপান সরকার, ফিলিপাইনের সুপ্রিম কোর্ট এবং অস্ট্রেলিয়ার গোয়েন্দা সংস্থাও এ বিপর্যয়ের মুখে পড়ে।

উত্তর আমেরিকায় ট্রেন চলাচল, হাসপাতাল ও আদালতের কার্যক্রমেও বিঘ্ন ঘটে। যুক্তরাজ্যে জাতীয় স্বাস্থ্যসেবা সংস্থার (এনএইচএস) কিছু অংশ, কয়েকটি স্কুল ও পুলিশ বাহিনী সমস্যায় পড়ে। তবে দেশটির সাইবারমন্ত্রী লিজ লয়েড জানান, ৯৯৯ নম্বরে জরুরি ফোনকলের মতো গুরুত্বপূর্ণ সরাসরি সেবায় এর প্রভাব সীমিত ছিল।

বিভিন্ন দেশের সরকারি কার্যক্রমেও বিঘ্ন
কানাডার জাতীয় রেল নেটওয়ার্ক কর্তৃপক্ষ জানায়, যাত্রীরা ভ্রমণসংক্রান্ত হালনাগাদ তথ্য ই-মেইলে নাও পেতে পারেন। দেশটির কয়েকটি হাসপাতালেও ই-মেইল ব্যবস্থায় সমস্যা দেখা দেয়।

যুক্তরাষ্ট্রে প্রতিনিধি পরিষদের কর্মীরা জানান, আউটলুকের ওপর নির্ভরশীল কার্যক্রম ব্যাহত হওয়ায় আইন প্রণয়নের কাজে পুরো এক দিন পিছিয়ে পড়তে হয়েছে। সিঙ্গাপুরের কয়েকটি ব্যবস্থায়ও এ বিপর্যয়ের প্রভাব পড়ে। ভারতে শুক্রবার অনেকের কর্মক্ষেত্রের কাজ ব্যাহত হয়।

এ ছাড়া তুরস্কের আনতালিয়ায় কপ৩১ জলবায়ু সম্মেলনে অংশ নেওয়া কর্মকর্তা ও উপদেষ্টারাও আউটলুকে প্রবেশ করতে না পেরে সমস্যায় পড়েন। বড় প্রতিষ্ঠানের পাশাপাশি ছোট ব্যবসাপ্রতিষ্ঠান ও ব্যক্তিগত ব্যবহারকারীরাও এ ভোগান্তির শিকার হন।

প্রযুক্তিনির্ভরতার ঝুঁকি নিয়ে সতর্কতা
বিশেষজ্ঞরা এ ঘটনাকে প্রযুক্তিনির্ভর ব্যবস্থার জন্য একটি বড় সতর্কবার্তা হিসেবে দেখছেন। তাঁদের মতে, ব্যবসাপ্রতিষ্ঠান থেকে শুরু করে সরকারি ও জরুরি সেবার বড় একটি অংশ অল্প কয়েকটি প্রযুক্তি প্রতিষ্ঠানের ওপর নির্ভরশীল। ফলে এসব প্রতিষ্ঠানের কোনো একটি সেবায় বড় ধরনের ত্রুটি দেখা দিলে তার প্রভাব মুহূর্তেই ছড়িয়ে পড়তে পারে বিশ্বজুড়ে।

যুক্তরাজ্যের স্থানীয় সময় শুক্রবার বিকেল থেকে মাইক্রোসফটের সেবাগুলো ধীরে ধীরে স্বাভাবিক হতে শুরু করে। সমস্যার প্রথম লক্ষণ দেখা দেওয়ার প্রায় ২৪ ঘণ্টা পর পুনরুদ্ধার প্রক্রিয়া শুরু হলেও পুরোপুরি স্বাভাবিক হতে আরও সময় লাগে।সূত্র: বিবিসি

কালের আলো /এসএ/ডিএইচ

Link copied!