Kaler Alo
শনিবার, ১৪ নভেম্বর, ২০২৬
২৯ কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ

রাজনৈতিক সমর্থন ব্যালট বাক্সে, সরকারি অফিসে নয় : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী
কালের আলো

আন্তর্জাতিক ডেস্ক, কালের আলো

প্রকাশিত: নভেম্বর ১৪, ২০২৬, ০২:১৫ পিএম

ইরানে ৩৫০ অজ্ঞাত শহীদের দাফন ও শোকযাত্রা

আন্তর্জাতিক ডেস্ক, কালের আলো

প্রকাশিত: নভেম্বর ১৪, ২০২৬, ০২:১৫ পিএম

ইরানে ৩৫০ অজ্ঞাত শহীদের দাফন ও শোকযাত্রা

ইরান-ইরাকের আট বছরব্যাপী যুদ্ধে নিহত ৩৫০ জন অজ্ঞাত ব্যক্তির দেহাবশেষের দাফন ও শোকানুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে ইরানের বিভিন্ন স্থানে। এর মধ্যে শুক্রবার রাজধানী তেহরানে ১১০ জনের দেহাবশেষ নিয়ে বড় শোকযাত্রা বের করা হয়। যুদ্ধে নিহত এসব ব্যক্তির পরিচয় এখনো শনাক্ত করা সম্ভব হয়নি।

হজরত ফাতেমা জাহরা (সা.)-এর শাহাদাতবার্ষিকী উপলক্ষে এ কর্মসূচির আয়োজন করা হয়। শুক্রবার (১৩ নভেম্বর) সকালে তেহরান বিশ্ববিদ্যালয়ের সামনে থেকে শোকযাত্রা শুরু হয়। পরে রাজধানীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে এতে অংশ নেন বিপুলসংখ্যক মানুষ।

সাবেক যুদ্ধক্ষেত্র থেকে উদ্ধার দেহাবশেষ
ইরানের সংবাদমাধ্যম তাসনিম নিউজ এজেন্সির প্রতিবেদনে বলা হয়েছে, ফাক্কেহ, শারহানি, শালামচেহ, মাজনুন দ্বীপ, মেহরান, টাইগ্রিস নদীর পূর্বাঞ্চল এবং চিলাতের সাবেক যুদ্ধক্ষেত্র থেকে এসব দেহাবশেষ উদ্ধার করা হয়েছে।

তেহরানে ১১০ জনের দেহাবশেষ নিয়ে শোকযাত্রা হলেও দেশটির অন্যান্য প্রদেশে আরও ২৪০ জন অজ্ঞাত শহীদের দেহাবশেষ নিয়ে শোকযাত্রা ও দাফন কার্যক্রম চলছে। সব মিলিয়ে ৩৫০ জনের স্মরণে এসব আয়োজন করা হয়েছে।

শোকযাত্রায় মানুষের ঢল
অনুষ্ঠান শুরুর কয়েক ঘণ্টা আগে থেকেই তেহরানের এনকেলাব ও হাফেজ সড়কের পাশে শোকার্ত মানুষ ও দর্শনার্থীরা জড়ো হতে থাকেন। শোকযাত্রায় অংশ নেওয়া মানুষের সেবা দিতে পথের বিভিন্ন স্থানে বিশেষ স্টেশন স্থাপন করা হয়।

নিহতদের দেহাবশেষ নির্ধারিত ট্রাকে রাখা হয়। সামরিক সংগীতের মধ্য দিয়ে সেগুলো শোকানুষ্ঠানে আনা হয়। বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ এতে অংশ নেন। আয়োজকদের মতে, এই আয়োজনের মধ্য দিয়ে যুদ্ধে প্রাণ হারানো ব্যক্তিদের প্রতি ইরানি জনগণের শ্রদ্ধা প্রকাশ পেয়েছে।

যাঁরা সরাসরি শোকযাত্রায় অংশ নিতে পারেননি, তাঁদের জন্য শুক্রবার রাত ১০টা পর্যন্ত ‘মেরাজ-ই-শোহাদা’ স্থানে দেহাবশেষ দেখার সুযোগ রাখা হয় বলে জানিয়েছেন আয়োজকেরা।

আট বছর চলেছিল ইরান-ইরাক যুদ্ধ
১৯৮০ সালের ২২ সেপ্টেম্বর তৎকালীন ইরাকি প্রেসিডেন্ট সাদ্দাম হোসেনের শাসনামলে ইরানে সামরিক হামলা চালায় ইরাক। এর মধ্য দিয়ে শুরু হয় দুই দেশের দীর্ঘ রক্তক্ষয়ী যুদ্ধ। টানা আট বছর সংঘাত চলার পর ১৯৮৮ সালে যুদ্ধের অবসান ঘটে।

যুদ্ধের কয়েক দশক পেরিয়ে গেলেও অনেক নিহত ব্যক্তির পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি। উদ্ধার করা দেহাবশেষের দাফন ও স্মরণানুষ্ঠানের মাধ্যমে তাঁদের প্রতি শ্রদ্ধা জানাচ্ছে ইরান।

কালের আলো/এসএ/এমএসআইপি

Link copied!