Kaler Alo
শনিবার, ১৪ নভেম্বর, ২০২৬
২৯ কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ

রাজনৈতিক সমর্থন ব্যালট বাক্সে, সরকারি অফিসে নয় : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী
কালের আলো

আন্তর্জাতিক ডেস্ক, কালের আলো

প্রকাশিত: নভেম্বর ১৪, ২০২৬, ০২:২৪ পিএম

১৩৪ হামলায় রক্তাক্ত হরমুজের বাণিজ্যপথ

আন্তর্জাতিক ডেস্ক, কালের আলো

প্রকাশিত: নভেম্বর ১৪, ২০২৬, ০২:২৪ পিএম

১৩৪ হামলায় রক্তাক্ত হরমুজের বাণিজ্যপথ

ইরানকে ঘিরে যুক্তরাষ্ট্র ও ইসরাইলের যুদ্ধ শুরুর পর থেকে হরমুজ প্রণালীসহ মধ্যপ্রাচ্যের বিস্তৃত সমুদ্র এলাকায় বাণিজ্যিক জাহাজে অন্তত ১৩৪টি হামলার ঘটনা ঘটেছে। এসব হামলায় প্রাণ হারিয়েছেন ২৫ জন নাবিক। সমুদ্রপথে নিরাপত্তাহীনতা বাড়ায় জ্বালানি ও পণ্য পরিবহন ব্যয়ের পাশাপাশি বিমা খরচও বেড়েছে। এর প্রভাব পড়ছে বৈশ্বিক খাদ্যনিরাপত্তায়।

অক্টোবরে সবচেয়ে বেশি হামলা
জাতিসংঘের তথ্য অনুযায়ী, গত ফেব্রুয়ারিতে যুদ্ধ শুরুর পর থেকে ১১ নভেম্বর পর্যন্ত বাণিজ্যিক জাহাজে হামলার এসব ঘটনা নথিভুক্ত হয়েছে। শুক্রবার (১৩ নভেম্বর) নিরাপত্তা পরিষদের এক ব্রিফিংয়ে জাতিসংঘের সহকারী মহাসচিব খালেদ খিয়ারি আন্তর্জাতিক সমুদ্র সংস্থার (আইএমও) পরিসংখ্যান তুলে ধরে এ তথ্য জানান।

খালেদ খিয়ারি বলেন, যুদ্ধ শুরুর পর অক্টোবর মাসে বাণিজ্যিক জাহাজে সবচেয়ে বেশি হামলার ঘটনা ঘটেছে। সমুদ্রপথে অব্যাহত বিঘ্নের কারণে জ্বালানি ও পণ্য পরিবহনের খরচ বাড়ছে। একই সঙ্গে বাড়ছে জাহাজের বিমা ব্যয়, যা বিশ্বজুড়ে খাদ্যনিরাপত্তার জন্য নতুন উদ্বেগ তৈরি করছে।

তিনি সতর্ক করে বলেন, এ পরিস্থিতিকে কোনোভাবেই নতুন স্বাভাবিক অবস্থা হিসেবে মেনে নেওয়া যায় না। বেসামরিক জাহাজে হামলা অবিলম্বে বন্ধ করতে হবে এবং আন্তর্জাতিক সমুদ্রপথে নিরাপদ চলাচল নিশ্চিত করতে হবে।

আটকা পড়েছেন ২৩ হাজারের বেশি নাবিক
একই বৈঠকে বাহরাইনের প্রতিনিধি জানান, হরমুজ প্রণালীতে জাহাজ চলাচল ব্যাহত হওয়ায় প্রায় ১ হাজার ৬০০টি জাহাজ ক্ষতিগ্রস্ত হয়েছে। এসব জাহাজে আটকা পড়েছেন ২৩ হাজারের বেশি নাবিক।

বাহরাইনের প্রতিনিধি আরও অভিযোগ করেন, ইরান সমুদ্রপথের গুরুত্বপূর্ণ অবকাঠামো লক্ষ্য করে হামলা চালাচ্ছে। এর মধ্যে সমুদ্রের তলদেশে থাকা যোগাযোগের তার, তথ্যকেন্দ্র এবং কৃত্রিম বুদ্ধিমত্তাসংশ্লিষ্ট স্থাপনাও রয়েছে।

হরমুজে জাহাজ চলাচল কমেছে ৬৫ শতাংশ
এদিকে যুক্তরাজ্যের মেরিটাইম ট্রেড অপারেশনসের (ইউকেএমটিও) সর্বশেষ প্রতিবেদনে বলা হয়েছে, যুদ্ধ শুরুর আগের সময়ের তুলনায় হরমুজ প্রণালী দিয়ে জাহাজ চলাচল প্রায় ৬৫ শতাংশ কমে গেছে।

বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ এই সমুদ্রপথ দিয়ে জ্বালানি ও বিভিন্ন পণ্য পরিবহন করা হয়। ফলে সেখানে জাহাজ চলাচল দীর্ঘদিন ধরে ব্যাহত থাকায় আন্তর্জাতিক বাণিজ্য, জ্বালানি সরবরাহ এবং বৈশ্বিক অর্থনীতিতে চাপ আরও বাড়ার আশঙ্কা তৈরি হয়েছে।

কালের আলো/এসএ/ডিএইচ

Link copied!