Kaler Alo
বৃহস্পতিবার, ১২ নভেম্বর, ২০২৬
২৭ কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ

রাজনৈতিক সমর্থন ব্যালট বাক্সে, সরকারি অফিসে নয় : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী
কালের আলো

আন্তর্জাতিক ডেস্ক, কালের আলো

প্রকাশিত: নভেম্বর ১২, ২০২৬, ০৪:৪৯ পিএম

সৌদিতে মাদকসহ গ্রেপ্তার পাঁচ বাংলাদেশি

আন্তর্জাতিক ডেস্ক, কালের আলো

প্রকাশিত: নভেম্বর ১২, ২০২৬, ০৪:৪৯ পিএম

সৌদিতে মাদকসহ গ্রেপ্তার পাঁচ বাংলাদেশি

সৌদি আরবের হাইল অঞ্চলে মাদক চোরাচালানের অভিযোগে পাঁচ বাংলাদেশিকে গ্রেপ্তার করেছে দেশটির মাদকদ্রব্য নিয়ন্ত্রণ মহাপরিদপ্তর। তাঁদের কাছ থেকে মেথামফেটামিন নামের শক্তিশালী মাদক উদ্ধার করা হয়েছে, যা স্থানীয়ভাবে ‘সাবু’ নামে পরিচিত। বুধবার (১১ নভেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে সৌদি মাদকদ্রব্য নিয়ন্ত্রণ মহাপরিদপ্তর।

আইনি প্রক্রিয়া শুরু
সৌদি কর্তৃপক্ষের বিবৃতিতে বলা হয়, গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শুরু হয়েছে। পরবর্তী বিচারিক কার্যক্রমের জন্য তাঁদের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হয়েছে। তবে আটক পাঁচ বাংলাদেশির নাম ও পরিচয় প্রকাশ করেনি কর্তৃপক্ষ।

একই সঙ্গে মাদক চোরাচালান ও বিক্রিসংক্রান্ত কোনো তথ্য জানা থাকলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে জানানোর আহ্বান জানিয়েছে সংস্থাটি। এ জন্য মক্কা, মদিনা, রিয়াদ ও পূর্বাঞ্চলে ৯১১ নম্বরে এবং অন্যান্য এলাকায় ৯৯৯, ৯৯৪ ও ৯৯৫ নম্বরে যোগাযোগ করতে বলা হয়েছে। তথ্যদাতাদের পরিচয় সম্পূর্ণ গোপন রাখা হবে বলেও আশ্বাস দেওয়া হয়েছে।

মেথামফেটামিন অত্যন্ত আসক্তিকর মাদক
মেথামফেটামিন অত্যন্ত শক্তিশালী ও আসক্তি সৃষ্টিকারী মাদক। এটি মস্তিষ্ক ও স্নায়ুতন্ত্রের ওপর মারাত্মক প্রভাব ফেলতে পারে। বিশ্বজুড়ে মাদকটি ‘আইস’ নামেও পরিচিত।

সৌদি আরবে মাদক চোরাচালান ও পাচারের বিরুদ্ধে কঠোর আইন রয়েছে। অপরাধের ধরন ও মাত্রা অনুযায়ী এ ধরনের অপরাধে দীর্ঘমেয়াদি কারাদণ্ড, জরিমানা এমনকি মৃত্যুদণ্ডের বিধানও রয়েছে। বিদেশি কোনো নাগরিক মাদকসংক্রান্ত অপরাধে দোষী সাব্যস্ত হলে কারাদণ্ড ভোগের পর তাঁকে নিজ দেশে ফেরত পাঠানো এবং সৌদি আরবে পুনরায় প্রবেশে নিষেধাজ্ঞা দেওয়ার বিধান রয়েছে। সূত্র: সৌদি মাদকদ্রব্য নিয়ন্ত্রণ মহাপরিদফতর

কালের আলো/এসএ/ডিএইচ

Link copied!