Kaler Alo
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর, ২০২৬
১১ অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ

জিয়ার মুক্তিযুদ্ধ, খালেদার স্মৃতি—প্রধানমন্ত্রীর প্রত্যয়, তাঁবেদার রাষ্ট্র হবে না বাংলাদেশ

প্রধানমন্ত্রী
কালের আলো

বিনোদন প্রতিবেদক, কালের আলো

প্রকাশিত: নভেম্বর ২৬, ২০২৬, ০৪:১২ পিএম

‘বিলিয়নেরা’ তারকার প্রত্যাবর্তনে মাতবে ঢাকার মঞ্চ

বিনোদন প্রতিবেদক, কালের আলো

প্রকাশিত: নভেম্বর ২৬, ২০২৬, ০৪:১২ পিএম

‘বিলিয়নেরা’ তারকার প্রত্যাবর্তনে মাতবে ঢাকার মঞ্চ

চার বছর পর আবারও ঢাকার মঞ্চ মাতাতে বাংলাদেশে এসেছেন ‘বিলিয়নেরা’খ্যাত রোমানিয়ান পপতারকা ওটিলিয়া ব্রুমা। ‘ওটিলিয়া রিটার্নস: বিলিয়নেরা লাইভ ইন ঢাকা’ শীর্ষক কনসার্টে অংশ নিতে বৃহস্পতিবার সকালে ঢাকায় পৌঁছেছেন তিনি। এবারের আয়োজনে আন্তর্জাতিক পপ সংগীতের পাশাপাশি দেশীয় সুরের আমেজ যোগ করতে থাকছেন জনপ্রিয় সংগীতশিল্পী ফুয়াদ আল মুক্তাদির ও তাঁর ব্যান্ড।

ঢাকায় পৌঁছে ভক্তদের বার্তা ওটিলিয়ার
ঢাকায় পৌঁছানোর পর বিমানবন্দরে ওটিলিয়াকে স্বাগত জানান আয়োজক প্রতিষ্ঠান ইমেকার্স বাংলাদেশের কর্ণধার নাঈম আশরাফ।

বাংলাদেশে পা রেখেই সামাজিক যোগাযোগমাধ্যমে ভক্তদের উদ্দেশে নিজের উচ্ছ্বাস প্রকাশ করেন এই পপতারকা। ফেসবুকে দেওয়া এক পোস্টে তিনি লেখেন, ‘হ্যালো, ঢাকা! আমি নিরাপদে তোমাদের এই সুন্দর শহরে পৌঁছে গেছি। এখানে আসতে পেরে ভীষণ আনন্দিত, আর আমার সব অসাধারণ ভক্তদের সঙ্গে দেখা করার জন্য আর তর সইছে না। তোমাদের সবার জন্য অনেক অনেক ভালোবাসা, শিগগিরই দেখা হচ্ছে।’

ওটিলিয়ার এই বার্তায় ঢাকার ভক্তদের সঙ্গে দেখা করার আগ্রহের বিষয়টি স্পষ্ট হয়েছে। চার বছর পর তাঁর প্রত্যাবর্তন ঘিরে সংগীতপ্রেমীদের মধ্যেও তৈরি হয়েছে বাড়তি উচ্ছ্বাস।

একই মঞ্চে ফুয়াদ ও তাঁর ব্যান্ড
এবারের কনসার্টের অন্যতম আকর্ষণ বাংলাদেশের জনপ্রিয় সংগীতশিল্পী ফুয়াদ আল মুক্তাদির ও তাঁর ব্যান্ডের পরিবেশনা। সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে কনসার্টে নিজেদের অংশগ্রহণের বিষয়টি নিশ্চিত করেছেন ফুয়াদ নিজেই।

আন্তর্জাতিক পপ সংগীতের জনপ্রিয় শিল্পী ওটিলিয়ার পরিবেশনার পাশাপাশি ফুয়াদ ও তাঁর ব্যান্ডের দেশীয় সুরের আয়োজন কনসার্টে ভিন্ন মাত্রা যোগ করবে বলে আশা করছেন আয়োজকেরা। দুই ধরনের সংগীতের এই মেলবন্ধন দর্শক-শ্রোতাদের জন্য বাড়তি আকর্ষণ হয়ে উঠতে পারে।

২৭ নভেম্বর রাজধানীতে কনসার্ট
আগামী ২৭ নভেম্বর বিকেল ৫টায় রাজধানীর মাদানী অ্যাভিনিউয়ের কোর্টসাইডে অনুষ্ঠিত হবে ‘ওটিলিয়া রিটার্নস: বিলিয়নেরা লাইভ ইন ঢাকা’ কনসার্ট। আয়োজকেরা জানিয়েছেন, কনসার্টের অগ্রিম টিকিট পাওয়া যাচ্ছে অনলাইন প্ল্যাটফর্ম টিকিফাইতে।

চার বছর পর ওটিলিয়ার ঢাকায় ফেরা এবং একই মঞ্চে ফুয়াদ ও তাঁর ব্যান্ডের উপস্থিতি—সব মিলিয়ে কনসার্টটি ঘিরে সংগীতপ্রেমীদের মধ্যে তৈরি হয়েছে উৎসবের আমেজ।

কালের আলো/এসএ/জেএন
 

Link copied!