Kaler Alo
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর, ২০২৬
১১ অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ

জিয়ার মুক্তিযুদ্ধ, খালেদার স্মৃতি—প্রধানমন্ত্রীর প্রত্যয়, তাঁবেদার রাষ্ট্র হবে না বাংলাদেশ

প্রধানমন্ত্রী
কালের আলো

বিনোদন প্রতিবেদক, কালের আলো

প্রকাশিত: নভেম্বর ২৬, ২০২৬, ০২:৫৬ পিএম

নৌবাহিনীর মেরিন ইঞ্জিনিয়ারকে বিয়ে করছেন মিমি!

বিনোদন প্রতিবেদক, কালের আলো

প্রকাশিত: নভেম্বর ২৬, ২০২৬, ০২:৫৬ পিএম

নৌবাহিনীর মেরিন ইঞ্জিনিয়ারকে বিয়ে করছেন মিমি!

টালিউডের জনপ্রিয় অভিনেত্রী মিমি চক্রবর্তীর বিয়ে নিয়ে বেশ কিছুদিন ধরেই চলছে আলোচনা। এত দিন ব্যক্তিগত জীবন নিয়ে মুখ না খুললেও এবার বিয়ের আয়োজন ঘিরে সামনে এসেছে নানা তথ্য। জানা গেছে, বৃহস্পতিবার (২৬ নভেম্বর) বাগদান ও আইনি বিয়ে সম্পন্ন করতে যাচ্ছেন অভিনেত্রী।

কসবার ফ্ল্যাটেই আইনি বিয়ের আয়োজন
বিয়ের প্রসঙ্গ উঠলেই বরাবর কৌশলে এড়িয়ে গেছেন মিমি। তবে কয়েক দিন আগে তাঁর বিয়ের অভিনব আমন্ত্রণপত্র প্রকাশ্যে আসার পর বিষয়টি নিয়ে আলোচনা আরও জোরালো হয়। ওই কার্ডে পোষ্যদের সঙ্গে হবু বর-কনের ছবি স্থান পেয়েছিল।

অভিনেত্রীর বিয়ে নিয়ে তাঁর মামা রাম চক্রবর্তীও কথা বলেছেন। তিনি জলপাইগুড়ির বাসিন্দা। বিভিন্ন সূত্রের খবর অনুযায়ী, বৃহস্পতিবার কলকাতার কসবার নিজের ফ্ল্যাটেই আইনি বিয়ের আনুষ্ঠানিকতা সারবেন মিমি। একই দিনে হবে আংটিবদলের আয়োজন। এতে দুই পরিবারের সদস্য, আত্মীয়স্বজন এবং টালিউডে অভিনেত্রীর ঘনিষ্ঠ কয়েকজন বন্ধু উপস্থিত থাকতে পারেন।

জীবনসঙ্গী নৌবাহিনীর মেরিন ইঞ্জিনিয়ার
মিমির জীবনসঙ্গী হিসেবে যাঁর নাম সামনে এসেছে, তিনি চলচ্চিত্রজগতের কেউ নন। সিদ্ধার্থ দত্ত নামের ওই ব্যক্তি নৌবাহিনীতে কর্মরত একজন মেরিন ইঞ্জিনিয়ার। টালিউডের বিভিন্ন সূত্রের দাবি, দীর্ঘদিন ধরেই সম্পর্কে রয়েছেন তাঁরা। তবে সম্পর্কের বিষয়টি এত দিন আড়ালেই রেখেছিলেন দুজন।

বাগদান অনুষ্ঠানে অভিনেত্রীর ঘনিষ্ঠ বন্ধুদের মধ্যে অনিন্দ্য চট্টোপাধ্যায় ও পোশাকশিল্পী অভিষেক রায় উপস্থিত থাকতে পারেন বলে জানা গেছে।

কালিম্পংয়ে তিন দিনের বিয়ের আয়োজন
আইনি বিয়ের আনুষ্ঠানিকতা কলকাতায় সম্পন্ন হলেও মূল বিয়ের আয়োজন হবে পাহাড়ি শহর কালিম্পংয়ে। আগামী ৫ ডিসেম্বর থেকে সেখানে তিন দিনব্যাপী বিয়ের অনুষ্ঠান হওয়ার কথা রয়েছে।

পাহাড়ের মনোরম পরিবেশে বিয়ের আনুষ্ঠানিকতা শেষে কলকাতায় ফিরবেন মিমি ও সিদ্ধার্থ। এরপর ১১ ডিসেম্বর কলকাতায় তাঁদের বিবাহোত্তর সংবর্ধনার আয়োজন করা হবে। সেখানে টালিউডের বন্ধু, সহকর্মী ও বিশিষ্টজনদের আমন্ত্রণ জানানোর কথা রয়েছে।

তবে বিয়ে নিয়ে এখনো আনুষ্ঠানিকভাবে মুখ খোলেননি মিমি চক্রবর্তী। ফলে আয়োজনের বিস্তারিত তথ্যের বিষয়ে অভিনেত্রীর পক্ষ থেকে নিশ্চিত বক্তব্য পাওয়া যায়নি।

কালের আলো/এসএ/জেএন

Link copied!