Kaler Alo
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর, ২০২৬
১১ অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ

জিয়ার মুক্তিযুদ্ধ, খালেদার স্মৃতি—প্রধানমন্ত্রীর প্রত্যয়, তাঁবেদার রাষ্ট্র হবে না বাংলাদেশ

প্রধানমন্ত্রী
কালের আলো

বিনোদন প্রতিবেদক, কালের আলো

প্রকাশিত: নভেম্বর ২৬, ২০২৬, ০৩:০৯ পিএম

শারীরিক অবস্থার অবনতি, হাসপাতালে মামুনুর রশীদ

বিনোদন প্রতিবেদক, কালের আলো

প্রকাশিত: নভেম্বর ২৬, ২০২৬, ০৩:০৯ পিএম

শারীরিক অবস্থার অবনতি, হাসপাতালে মামুনুর রশীদ

বরেণ্য অভিনেতা ও নাট্যকার মামুনুর রশীদ নিউমোনিয়ায় আক্রান্ত হয়ে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে নিবিড় পরিচর্যাকেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন রয়েছেন। শারীরিক অবস্থার অবনতি হওয়ায় বুধবার (২৫ নভেম্বর) গভীর রাতে তাঁকে একটি হাসপাতাল থেকে অন্য হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। এর আগে চার দিন ধরে তিনি রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন।

পারিবারিক সূত্রে জানা গেছে, মামুনুর রশীদের শরীরে অক্সিজেনের মাত্রা ওঠানামা করছে। তাঁর শারীরিক অবস্থা নিয়ে উদ্বেগ তৈরি হওয়ায় চিকিৎসকদের পরামর্শে হাসপাতাল পরিবর্তনের সিদ্ধান্ত নেওয়া হয়।

মেডিকেল বোর্ডের বৈঠকের পর হাসপাতাল পরিবর্তন
বুধবার সন্ধ্যা ৬টার দিকে ল্যাবএইড হাসপাতালে মামুনুর রশীদের শারীরিক অবস্থা নিয়ে মেডিকেল বোর্ডের বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠক শেষে পরিবারের সদস্যদের জানানো হয়, তাঁর অবস্থা সংকটাপন্ন। এরপর পারিবারিকভাবে তাঁকে স্কয়ার হাসপাতালে নেওয়ার সিদ্ধান্ত হয়। মামুনুর রশীদের ছোট ভাই রশিদ আমিনও হাসপাতাল পরিবর্তনের বিষয়টি নিশ্চিত করেছেন।

আগেও নিউমোনিয়ায় আক্রান্ত হয়ে আইসিইউতে ছিলেন
এর আগেও গুরুতর অসুস্থ হয়ে আইসিইউতে চিকিৎসা নিতে হয়েছিল এই অভিনেতাকে। ২০২৫ সালের ৩০ এপ্রিল যুক্তরাষ্ট্রে যাওয়ার পথে উড়োজাহাজে অসুস্থ হয়ে পড়েন তিনি। পরে সেখানে হাসপাতালে পরীক্ষা-নিরীক্ষায় তাঁর ফুসফুসের দুই পাশে নিউমোনিয়া ও রক্তে সংক্রমণ ধরা পড়ে।

সেবার ছয় দিন আইসিইউতে চিকিৎসা নেওয়ার পর সুস্থ হয়ে বাড়ি ফেরেন তিনি। দীর্ঘদিন যুক্তরাষ্ট্রে অবস্থান শেষে ২০২৬ সালের ১৪ জানুয়ারি দেশে ফেরেন মামুনুর রশীদ। এরপর আবার অভিনয়েও ফিরে আসেন।

পাঁচ দশকের বেশি সময়ের অভিনয়জীবন
বাংলাদেশের মঞ্চ, টেলিভিশন ও চলচ্চিত্র—তিন মাধ্যমেই পাঁচ দশকের বেশি সময় ধরে কাজ করছেন মামুনুর রশীদ। অভিনয়ের পাশাপাশি নাট্যকার ও নির্দেশক হিসেবেও তিনি বিশেষ পরিচিতি অর্জন করেছেন। দেশের নাট্যাঙ্গনে তাঁর অবদান ও দীর্ঘ কর্মজীবন তাঁকে বরেণ্য সাংস্কৃতিক ব্যক্তিত্বের মর্যাদা দিয়েছে। বর্তমানে তাঁর শারীরিক অবস্থা নিয়ে উদ্বেগের মধ্যে রয়েছেন পরিবারের সদস্য, সহকর্মী ও ভক্তরা।

কালের আলো/এসএ/টিসি

Link copied!