Kaler Alo
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর, ২০২৬
১১ অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ

জিয়ার মুক্তিযুদ্ধ, খালেদার স্মৃতি—প্রধানমন্ত্রীর প্রত্যয়, তাঁবেদার রাষ্ট্র হবে না বাংলাদেশ

প্রধানমন্ত্রী
কালের আলো

বিনোদন প্রতিবেদক, কালের আলো

প্রকাশিত: নভেম্বর ২৬, ২০২৬, ০১:৩৪ পিএম

তৃতীয় সংসারেও বিচ্ছেদের সিদ্ধান্ত ন্যান্সির

বিনোদন প্রতিবেদক, কালের আলো

প্রকাশিত: নভেম্বর ২৬, ২০২৬, ০১:৩৪ পিএম

তৃতীয় সংসারেও বিচ্ছেদের সিদ্ধান্ত ন্যান্সির

জনপ্রিয় কণ্ঠশিল্পী ন্যান্সির তৃতীয় সংসারেও ভাঙনের সুর। গীতিকার মোহসিন মেহেদীর সঙ্গে দাম্পত্য সম্পর্কের ইতি টানার সিদ্ধান্ত জানিয়েছেন তিনি। বুধবার (২৫ নভেম্বর) রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে এ খবর নিশ্চিত করেন ন্যান্সি। তবে বিচ্ছেদের পেছনে কোনো নির্দিষ্ট কারণ উল্লেখ করেননি তিনি।

ফেসবুক পোস্টে সম্পর্কের ইতি টানার ঘোষণা
নিজের পোস্টে ন্যান্সি লেখেন, ‘মেহেদী আর আমি আমাদের সম্পর্ক শেষ করার সিদ্ধান্ত নিয়েছি। যে পথচলা একসময় আমাদের কাছে সবকিছু ছিল, তার আজ সমাপ্তি ঘটেছে।’

দীর্ঘদিনের একসঙ্গে কাটানো স্মৃতি ও অভিজ্ঞতার কথা উল্লেখ করে তিনি জানান, দুজনই এখন আলাদা পথে এগিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। এ সময় তাদের নিয়ে যাঁরা চিন্তা করেছেন এবং ভালোবাসা দিয়ে পাশে থেকেছেন, তাঁদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এই সংগীতশিল্পী।

পাশাপাশি ব্যক্তিগত জীবনের এই সিদ্ধান্তকে সম্মান জানাতে সবার প্রতি অনুরোধ জানিয়েছেন তিনি। ন্যান্সি বলেন, তাঁদের ব্যক্তিগত জীবন ও গোপনীয়তা বজায় রাখতে সহযোগিতা করা হোক। জীবনের নতুন অধ্যায় শক্তি, আত্মমর্যাদা ও মানসিক শান্তি নিয়ে শুরু করার আশাও প্রকাশ করেন তিনি।

প্রথম সংসার ভেঙেছিল ২০১২ সালে
ন্যান্সির ব্যক্তিগত জীবনে এটি তৃতীয় বিচ্ছেদের ঘটনা। ২০০৬ সালে ব্যবসায়ী আবু সাঈদ সৌরভকে বিয়ে করেন তিনি। ছয় বছরের দাম্পত্য জীবনের পর ২০১২ সালে তাঁদের বিচ্ছেদ হয়। এ সংসারে তাঁদের একটি কন্যাসন্তান রয়েছে, যার নাম রোদেলা।

এরপর ২০১৩ সালের ৪ মার্চ নাজিমুজ্জামান জায়েদকে বিয়ে করেন ন্যান্সি। তবে দ্বিতীয় সংসারও টেকেনি। ২০২১ সালে তাঁদের বিচ্ছেদ ঘটে। এ সংসারে তাঁদের একটি কন্যাসন্তান রয়েছে, যার নাম নায়লা।

তৃতীয় সংসারেও বিচ্ছেদের ঘোষণা
দ্বিতীয় বিচ্ছেদের পর ২০২১ সালের আগস্টে গীতিকার মোহসিন মেহেদীকে বিয়ে করেন ন্যান্সি। এবার সেই সম্পর্কেরও সমাপ্তি টানার সিদ্ধান্ত জানিয়েছেন তিনি। তবে কবে থেকে তাঁদের মধ্যে দূরত্ব তৈরি হয়েছে কিংবা বিচ্ছেদের পেছনে কী কারণ রয়েছে, সে বিষয়ে বিস্তারিত কিছু জানাননি এই কণ্ঠশিল্পী।

সংগীতজীবনে জনপ্রিয়তার পাশাপাশি ব্যক্তিগত জীবন নিয়েও বিভিন্ন সময়ে আলোচনায় এসেছেন ন্যান্সি। তৃতীয় সংসার ভাঙার ঘোষণার পর তাঁর ভক্ত ও শুভাকাঙ্ক্ষীদের মধ্যে বিষয়টি নিয়ে আলোচনা তৈরি হয়েছে।

কালের আলো/এসএ/জেএন

Link copied!