রাজধানীতে একটি অ্যাওয়ার্ড অনুষ্ঠানে র্যাম্পে হাঁটার সময় পড়ে গিয়ে পায়ে গুরুতর আঘাত পেয়েছেন চিত্রনায়িকা মিষ্টি জান্নাত। দুর্ঘটনার পর তাঁকে দ্রুত হাসপাতালে নেওয়া হয়। বর্তমানে সেখানেই চিকিৎসাধীন রয়েছেন এই অভিনেত্রী।
র্যাম্পে হাঁটার সময় হঠাৎ দুর্ঘটনা
মঙ্গলবার (২৪ নভেম্বর) সন্ধ্যায় রাজধানীর বাংলাদেশ-চীন মৈত্রী আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে আয়োজিত একটি অ্যাওয়ার্ড অনুষ্ঠানে অংশ নেন মিষ্টি জান্নাত। অনুষ্ঠানের অংশ হিসেবে র্যাম্পে হাঁটছিলেন তিনি। তবে কিছুদূর এগোনোর পর হঠাৎ পড়ে যান। পরে তাঁকে কোলে করে অনুষ্ঠানস্থলের বাইরে নেওয়া হয় এবং সেখান থেকে হাসপাতালে পাঠানো হয়।
তিন দিন ধরে জ্বর ও বমিতে ভুগছিলেন
অভিনেত্রীর ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে জানানো হয়েছে, দুর্ঘটনার আগে টানা তিন দিন ধরে জ্বর ও বমিতে ভুগছিলেন তিনি। অসুস্থতা নিয়েই অনুষ্ঠানে অংশ নিতে গিয়েছিলেন। একপর্যায়ে মাথা ঘুরে পড়ে যান তিনি। এতে তাঁর পায়ের লিগামেন্টে সমস্যা হয়েছে।
পোস্টে তাঁর দ্রুত সুস্থতার জন্য সবার কাছে দোয়া চাওয়া হয়েছে। একই সঙ্গে জানানো হয়েছে, বর্তমানে তিনি হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন।
বিতর্কিত শিরোনাম না দেওয়ার অনুরোধ
এদিকে দুর্ঘটনাটি নিয়ে সংবাদ প্রকাশের ক্ষেত্রে বিতর্কিত শিরোনাম বা ক্যাপশন ব্যবহার না করার অনুরোধ জানিয়েছেন মিষ্টি জান্নাত। সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া আরেক পোস্টে তিনি বলেন, বিভিন্ন বিষয়ে সাংবাদিকেরা তাঁকে প্রশ্ন করেন এবং তিনি উত্তর দেন। তবে কারও ছবি তাঁর সাক্ষাৎকার বা ভিডিওতে যুক্ত করে তাঁকে বিব্রতকর পরিস্থিতিতে না ফেলার অনুরোধ জানিয়েছেন।
মিষ্টি জান্নাত আরও জানান, গণমাধ্যমকর্মীরা তাঁর কাছের মানুষ। তিনি কোনো ধরনের দলাদলি পছন্দ করেন না। পায়ের লিগামেন্টে গুরুতর আঘাত ও জ্বরের কথা উল্লেখ করে সবার কাছে দোয়া চেয়েছেন এই অভিনেত্রী।
কালের আলো/এসএ/ইএকে

















-20261124163219.jpg)


