Kaler Alo
বুধবার, ২৫ নভেম্বর, ২০২৬
১০ অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ

জিয়ার মুক্তিযুদ্ধ, খালেদার স্মৃতি—প্রধানমন্ত্রীর প্রত্যয়, তাঁবেদার রাষ্ট্র হবে না বাংলাদেশ

প্রধানমন্ত্রী
কালের আলো

বিনোদন প্রতিবেদক, কালের আলো

প্রকাশিত: নভেম্বর ২৫, ২০২৬, ০৪:৪৫ পিএম

জ্যোতির রিমান্ড শুনানি নতুন তারিখে

বিনোদন প্রতিবেদক, কালের আলো

প্রকাশিত: নভেম্বর ২৫, ২০২৬, ০৪:৪৫ পিএম

জ্যোতির রিমান্ড শুনানি নতুন তারিখে

জুলাই আন্দোলন দমনে অর্থের জোগান দেওয়ার অভিযোগে করা মামলায় অভিনেত্রী জ্যোতিকা পাল জ্যোতির রিমান্ড আবেদনের শুনানি পিছিয়েছে। আগামী ৩০ নভেম্বর তাঁর উপস্থিতিতে এ বিষয়ে শুনানি অনুষ্ঠিত হবে।

আদালতে হাজির না করায় শুনানি পেছাল
বুধবার (২৫ নভেম্বর) রিমান্ড আবেদনের শুনানির দিন ধার্য ছিল। তবে কারাগার থেকে জ্যোতিকে আদালতে হাজির করা হয়নি। এ কারণে শুনানি পিছিয়ে নতুন তারিখ নির্ধারণ করেন আদালত। রাষ্ট্রপক্ষের আইনজীবী মুহাম্মদ শামসুদ্দোহা সুমন বিষয়টি নিশ্চিত করেছেন।

১০ দিনের রিমান্ড আবেদন তদন্ত কর্মকর্তার
এর আগে গত ২১ নভেম্বর মামলার তদন্ত কর্মকর্তা গোয়েন্দা পুলিশের উপপরিদর্শক মুর্শিদুল আলম জ্যোতিকে জিজ্ঞাসাবাদের জন্য ১০ দিনের রিমান্ড আবেদন করেন। মামলায় গ্রেপ্তারের পর গত ১৯ নভেম্বর তাঁকে কারাগারে পাঠানো হয়।

মামলায় অর্থের জোগান দেওয়ার অভিযোগ
মামলার এজাহার অনুযায়ী, ২০২৪ সালের ১৯ জুলাই সকাল ১১টা থেকে দুপুর ১২টার মধ্যে ভাটারা থানার সামনে সড়কে এক দফা আন্দোলনের সমর্থনে হাজার হাজার ছাত্র-জনতা মিছিল করছিলেন। এ সময় আসামিরা অবৈধ ও দেশি অস্ত্র নিয়ে আন্দোলনকারীদের ওপর নির্বিচারে গুলি চালান বলে অভিযোগ করা হয়েছে।

এজাহারে আরও দাবি করা হয়, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন দমনে আসামিদের সঙ্গে অভিনেত্রী জ্যোতিকা পাল জ্যোতিও বিপুল পরিমাণ অর্থের জোগান দিয়েছিলেন। ওই ঘটনায় মামলার বাদী ডান পায়ে গুলিবিদ্ধ হয়ে গুরুতর আহত হন। পরে তিনি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে দীর্ঘদিন চিকিৎসা নেন। তবে মামলার এসব অভিযোগ এখনো আদালতে প্রমাণিত হয়নি।

কালের আলো/এসএ/টিসি

Link copied!