Kaler Alo
মঙ্গলবার, ২৪ নভেম্বর, ২০২৬
৯ অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ

জিয়ার মুক্তিযুদ্ধ, খালেদার স্মৃতি—প্রধানমন্ত্রীর প্রত্যয়, তাঁবেদার রাষ্ট্র হবে না বাংলাদেশ

প্রধানমন্ত্রী
কালের আলো

বিনোদন প্রতিবেদক, কালের আলো

প্রকাশিত: নভেম্বর ২৪, ২০২৬, ০৪:৫৬ পিএম

অ্যালেন স্বপনের নতুন সঙ্গী হচ্ছেন প্রভা!

বিনোদন প্রতিবেদক, কালের আলো

প্রকাশিত: নভেম্বর ২৪, ২০২৬, ০৪:৫৬ পিএম

অ্যালেন স্বপনের নতুন সঙ্গী হচ্ছেন প্রভা!

জনপ্রিয় ওটিটি সিরিজ ‘মাইশেলফ অ্যালেন স্বপন’-এর তৃতীয় সিজনে যুক্ত হচ্ছেন অভিনেত্রী সাদিয়া জাহান প্রভা। তবে নতুন কিস্তিতে থাকছেন না আগের দুই সিজনে অ্যালেন স্বপনের সঙ্গী শায়লা চরিত্রে অভিনয় করা রাফিয়াত রশিদ মিথিলা। তাঁর পরিবর্তে প্রভার অন্তর্ভুক্তির খবরে সিরিজটি নিয়ে দর্শকদের মধ্যে তৈরি হয়েছে নতুন কৌতূহল।

অ্যালেন স্বপন চরিত্রের জনপ্রিয়তা
২০২২ সালে ‘সিন্ডিকেট’ ওয়েব সিরিজের মাধ্যমে দর্শকদের সামনে আসে অ্যালেন স্বপন চরিত্রটি। ব্যতিক্রমী অভিনয়ের মাধ্যমে চরিত্রটিকে জনপ্রিয় করে তোলেন অভিনেতা নাসির উদ্দিন খান। পরে এই চরিত্রকে কেন্দ্র করেই নির্মাতা শিহাব শাহীন তৈরি করেন ‘মাইশেলফ অ্যালেন স্বপন’। প্রথম সিজনের সাফল্যের পর গত বছর মুক্তি পায় দ্বিতীয় সিজন। এবার নির্মিত হচ্ছে সিরিজটির তৃতীয় কিস্তি।

নতুন সিজনেও অ্যালেন স্বপন চরিত্রে দেখা যাবে নাসির উদ্দিন খানকে। তবে আগের দুই সিজনের গুরুত্বপূর্ণ চরিত্র শায়লায় এবার থাকছেন না মিথিলা। বর্তমানে যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন তিনি। সেখানে কলাম্বিয়া বিশ্ববিদ্যালয়ে গবেষণা বিজ্ঞানী হিসেবে যোগ দেওয়ার পাশাপাশি সিটি ইউনিভার্সিটি অব নিউইয়র্কে শিক্ষকতা শুরু করেছেন। পেশাগত ব্যস্ততার কারণে নতুন সিজনের শুটিংয়ে অংশ নেওয়া তাঁর পক্ষে সম্ভব হচ্ছে না বলে জানা গেছে।

মিথিলার পরিবর্তে প্রভা
মিথিলার পরিবর্তে সাদিয়া জাহান প্রভাকে সিরিজে যুক্ত করার বিষয়টি সংশ্লিষ্ট সূত্র নিশ্চিত করেছে। চলতি মাসের শেষ দিকে তাঁর শুটিংয়ে অংশ নেওয়ার কথা রয়েছে। পরিকল্পনা অনুযায়ী, ডিসেম্বরের মাঝামাঝি সিরিজটির দৃশ্যধারণ শেষ হবে।

নতুন চরিত্রে সাজছে তৃতীয় সিজন
নাসির উদ্দিন খান ও সাদিয়া জাহান প্রভা ছাড়াও নতুন সিজনে অভিনয় করছেন সালাহউদ্দিন লাভলু, জয়রাজ ও ফারজানা ছবি। এবারের গল্পে নতুনত্বের পাশাপাশি যুক্ত হচ্ছে বেশ কয়েকটি নতুন চরিত্র। সবকিছু পরিকল্পনা অনুযায়ী এগোলে আগামী বছর ঈদুল ফিতরে ওটিটি প্ল্যাটফর্ম চরকিতে মুক্তি পাবে ‘মাইশেলফ অ্যালেন স্বপন ৩’।

কালের আলো/এসএ/এমএস

Link copied!