Kaler Alo
মঙ্গলবার, ২৪ নভেম্বর, ২০২৬
৯ অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ

জিয়ার মুক্তিযুদ্ধ, খালেদার স্মৃতি—প্রধানমন্ত্রীর প্রত্যয়, তাঁবেদার রাষ্ট্র হবে না বাংলাদেশ

প্রধানমন্ত্রী
কালের আলো

নিজস্ব প্রতিবেদক, কালের আলো

প্রকাশিত: নভেম্বর ২৪, ২০২৬, ০৪:৪২ পিএম

মজুরি নিয়ে মালিক-শ্রমিকের প্রস্তাবের ব্যবধান, চতুর্থ সভায় বোর্ড

নিজস্ব প্রতিবেদক, কালের আলো

প্রকাশিত: নভেম্বর ২৪, ২০২৬, ০৪:৪২ পিএম

মজুরি নিয়ে মালিক-শ্রমিকের প্রস্তাবের ব্যবধান, চতুর্থ সভায় বোর্ড

পোশাক শ্রমিকদের নতুন নিম্নতম মজুরি নির্ধারণে চতুর্থ সভায় বসেছে সরকার গঠিত নিম্নতম মজুরি বোর্ড। মঙ্গলবার (২৪ নভেম্বর) বিকেল ৩টা ১৫ মিনিটে বোর্ডের চেয়ারম্যান সৈয়দ আজাদ সুবহানির সভাপতিত্বে এ সভা শুরু হয়।

সভায় বোর্ডের নিরপেক্ষ সদস্য মোসলেহ উদ্দিন আহমদ, মালিকপক্ষের প্রতিনিধি এ বি এম সামছুদ্দিন, শ্রমিকপক্ষের প্রতিনিধি বাবুল আখতার, শ্রমিকপক্ষের স্থায়ী সদস্য আনোয়ার হোসাইন এবং মালিকপক্ষের স্থায়ী প্রতিনিধি আসিফ আইয়ুব উপস্থিত রয়েছেন।

এ ছাড়া বিশেষজ্ঞ হিসেবে মালিকপক্ষের প্রতিনিধি বিজিএমইএ সভাপতি মাহমুদ হাসান খান, বিজিএমইএর সিনিয়র অতিরিক্ত সচিব নূর মোহাম্মদ আমিন রাসেল এবং শ্রমিকপক্ষের প্রতিনিধি বাংলাদেশ মুক্ত গার্মেন্টস শ্রমিক ইউনিয়ন ফেডারেশনের সাধারণ সম্পাদক রাশেদুল আলম সভায় অংশ নিয়েছেন।

মজুরি বৃদ্ধির দাবিতে পোশাক শ্রমিকদের আন্দোলনের পরিপ্রেক্ষিতে গত ১ নভেম্বর ছয় সদস্যের নিম্নতম মজুরি বোর্ড গঠন করে সরকার। এরপর ৪ নভেম্বর বোর্ডের প্রথম সভা অনুষ্ঠিত হয়। ৯ নভেম্বর দ্বিতীয় সভায় শ্রমিকপক্ষ তাদের প্রাথমিক মজুরি প্রস্তাব জমা দেয়।

গত ১৬ নভেম্বর বোর্ডের তৃতীয় সভা অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও মালিকপক্ষের প্রস্তাব জমা দেওয়ার নির্ধারিত ওই সভা কয়েক ঘণ্টা আগে স্থগিত করা হয়। পরে সোমবার (২৩ নভেম্বর) স্থগিত সভাটি অনুষ্ঠিত হয়।

সোমবারের সভায় মালিকপক্ষ পোশাক শ্রমিকদের জন্য সর্বনিম্ন ১৫ হাজার ৮০০ টাকা মজুরির প্রস্তাব দেয়। অন্যদিকে, শ্রমিকপক্ষ তাদের আগের ৩২ হাজার টাকার প্রস্তাব সংশোধন করে ২২ হাজার টাকা নির্ধারণের দাবি জানায়।

তবে দুই পক্ষের প্রস্তাবের মধ্যে ব্যবধান থাকায় কোনো চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছানো সম্ভব হয়নি। এ অবস্থায় নতুন মজুরি নির্ধারণে পরবর্তী আলোচনা ও সিদ্ধান্তের জন্য মঙ্গলবার চতুর্থ সভায় বসেছে নিম্নতম মজুরি বোর্ড।

কালের আলো/ডিএইচ/এমএসআইপি 

Link copied!