Kaler Alo
মঙ্গলবার, ২৪ নভেম্বর, ২০২৬
৯ অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ

জিয়ার মুক্তিযুদ্ধ, খালেদার স্মৃতি—প্রধানমন্ত্রীর প্রত্যয়, তাঁবেদার রাষ্ট্র হবে না বাংলাদেশ

প্রধানমন্ত্রী
কালের আলো

চুয়াডাঙ্গা সংবাদদাতা, কালের আলো

প্রকাশিত: নভেম্বর ২৪, ২০২৬, ০৫:০৮ পিএম

মিনি স্টেডিয়াম নির্মাণ

গ্যালারির ঢালাই ও সিঁড়িতে অসংগতি, স্থায়িত্ব নিয়ে শঙ্কা

চুয়াডাঙ্গা সংবাদদাতা, কালের আলো

প্রকাশিত: নভেম্বর ২৪, ২০২৬, ০৫:০৮ পিএম

গ্যালারির ঢালাই ও সিঁড়িতে অসংগতি, স্থায়িত্ব নিয়ে শঙ্কা

চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় ১৪ কোটি ২০ লাখ টাকা ব্যয়ে নির্মাণাধীন মিনি স্টেডিয়ামের কাজে নানা অনিয়মের অভিযোগ উঠেছে। গ্যালারির ঢালাই, সিঁড়ি, পিলার, টয়লেটের ছাদ ও সেপটিক ট্যাঙ্ক নির্মাণে নিম্নমানের সামগ্রী ব্যবহারের অভিযোগ করেছেন স্থানীয় বাসিন্দা ও ক্রীড়াসংশ্লিষ্ট ব্যক্তিরা। কোথাও ঢালাইয়ে সিমেন্টের তুলনায় বালুর পরিমাণ বেশি, আবার কোথাও বাঁকা-তেরছাভাবে নির্মাণকাজ করা হয়েছে বলে অভিযোগ তাঁদের।

স্থানীয়দের আশঙ্কা, এভাবে কাজ চলতে থাকলে স্থাপনাটির স্থায়িত্ব ও নিরাপত্তা ঝুঁকিতে পড়তে পারে।

প্রাথমিক বাজেট ছিল ৮ কোটি ৭৩ লাখ টাকা

প্রকল্প সূত্রে জানা যায়, ২০২৩ সালে আলমডাঙ্গা সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের মাঠে, স্থানীয়ভাবে ‘এ টিম মাঠ’ নামে পরিচিত স্থানে মিনি স্টেডিয়াম নির্মাণের দরপত্র আহ্বান করা হয়। প্রাথমিকভাবে প্রকল্পের ব্যয় ধরা হয়েছিল ৮ কোটি ৭৩ লাখ টাকা। কাজটি পায় ‘ই-ইঞ্জিনিয়ারিং’ নামের একটি ঠিকাদারি প্রতিষ্ঠান।

২০২৪ সালের মার্চে নির্মাণকাজ শুরু হয়। তবে নির্মাণসামগ্রীর মূল্যবৃদ্ধি ও রাজনৈতিক পটপরিবর্তনের পর ৫ আগস্ট থেকে কাজ বন্ধ রাখে ঠিকাদারি প্রতিষ্ঠান। পরবর্তী সময়ে প্রকল্পের ব্যয় বাড়িয়ে ১৪ কোটি ২০ লাখ টাকা নির্ধারণ করা হয়। এরপর ২০২৫ সালের ১৭ নভেম্বর আবার কাজ শুরু হয়।

স্থানীয়দের অভিযোগ, পুনরায় কাজ শুরুর পর থেকেই নির্মাণকাজে ধীরগতি এবং নিম্নমানের সামগ্রী ব্যবহারের প্রবণতা দেখা যাচ্ছে। কাজের মান ভালো করার জন্য ঠিকাদারি প্রতিষ্ঠানের লোকজনকে একাধিকবার অনুরোধ করেও ফল পাওয়া যায়নি। অনিয়ম বন্ধ করে দ্রুত কাজ শেষ করার প্রতিশ্রুতি দেওয়া হলেও তা রক্ষা করা হয়নি বলে দাবি তাঁদের।

গ্যালারির ঢালাইয়ে বালুর আধিক্য

সরেজমিন দেখা যায়, স্টেডিয়ামের পূর্ব পাশে গ্যালারি, টয়লেট, ড্রেন ও সেপটিক ট্যাঙ্ক নির্মাণের কাজ চলছে। গ্যালারিতে ওঠার সিঁড়ির ঢালাই বাঁকা ও তেরছাভাবে করা হয়েছে। দর্শকদের বসার জায়গার ঢালাইয়ে সিমেন্টের তুলনায় বালুর আধিক্য দেখা গেছে। কোনো কোনো স্থানে ঢালাইয়ের ওপরের অংশে বালু স্পষ্ট হয়ে রয়েছে।

এ ছাড়া টয়লেটের ছাদের এক পাশ উঁচু, অন্য পাশ নিচু। সেপটিক ট্যাঙ্কের গাঁথুনিতে নিম্নমানের ইট ব্যবহারের চিত্রও দেখা গেছে। এসব অসংগতিতে নির্মাণাধীন স্থাপনাটির গুণগত মান নিয়ে প্রশ্ন উঠেছে।

উপজেলা যুবদলের ভারপ্রাপ্ত আহ্বায়ক ও ক্রীড়াবিদ মীর আসাদুজ্জামান উজ্জ্বল বলেন, ‘মিনি স্টেডিয়ামের নির্মাণকাজে নিম্নমানের সামগ্রী ব্যবহার করা হচ্ছে। বিশেষ করে টয়লেটের সেপটিক ট্যাঙ্ক নির্মাণে নিম্নমানের ইট ব্যবহার করতে দেখা গেছে। আমরা নির্মাণকাজের কাছে গিয়ে মিস্ত্রিদের সঙ্গে কথা বলে কাজ বন্ধ রাখতে বলেছি এবং ভালো মানের সামগ্রী ব্যবহারের নির্দেশনা দিয়েছি।’

তিনি আরও বলেন, নির্মাণকাজের গুণগত মান পরীক্ষা-নিরীক্ষা করে সন্তোষজনক না হওয়া পর্যন্ত পুনরায় কাজের অনুমতি দেওয়া উচিত নয়।

উপজেলা ক্রীড়া সংস্থার সদস্য শরিফুল ইসলাম পিন্টু বলেন, ‘মিনি স্টেডিয়ামটি আলমডাঙ্গার ক্রীড়াঙ্গনের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। কয়েক কোটি টাকা ব্যয়ে নির্মিত এ স্থাপনার কাজে কোনো ধরনের অনিয়ম বা নিম্নমানের সামগ্রী ব্যবহার গ্রহণযোগ্য নয়। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের উচিত সরেজমিন প্রতিটি অংশের গুণগত মান যাচাই করা।’

অনিয়মের প্রমাণ পাওয়া গেলে দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার পাশাপাশি নিম্নমানের কাজ ভেঙে মানসম্মতভাবে পুনর্নির্মাণের দাবি জানান তিনি।

তদারকির দায়িত্ব মন্ত্রণালয়ের

দায়িত্বরত সাব-ঠিকাদার সাদ্দাম হোসেনের সঙ্গে একাধিকবার মোবাইল ফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন ধরেননি।

আলমডাঙ্গা উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহীনুর আক্তার বলেন, ‘স্টেডিয়াম নির্মাণকাজে অনিয়ম বা নিম্নমানের নির্মাণসামগ্রী ব্যবহারের কোনো সুযোগ নেই। কাজের মান ও সার্বিক বিষয় সংশ্লিষ্ট মন্ত্রণালয় দেখভাল করছে। তবে নির্মাণকাজ তদারকির জন্য মন্ত্রণালয়ের কোনো প্রতিনিধি বর্তমানে এখানে দায়িত্বে নেই।’

কালের আলো/ডিএইচ/এমএসআইপি 

Link copied!