Kaler Alo
রবিবার, ১৫ নভেম্বর, ২০২৬
৩০ কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ

রাজনৈতিক সমর্থন ব্যালট বাক্সে, সরকারি অফিসে নয় : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী
কালের আলো

নিজস্ব প্রতিবেদক, কালের আলো

প্রকাশিত: নভেম্বর ১৫, ২০২৬, ০২:০৭ পিএম

বুকে ব্যথার পর পরীক্ষায় ধরা পড়ল তিন ব্লক

নিজস্ব প্রতিবেদক, কালের আলো

প্রকাশিত: নভেম্বর ১৫, ২০২৬, ০২:০৭ পিএম

বুকে ব্যথার পর পরীক্ষায় ধরা পড়ল তিন ব্লক

স্বাস্থ্য পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেনের হৃদ্‌যন্ত্রে তিনটি ব্লক শনাক্ত হয়েছে। রোববার (১৫ নভেম্বর) বিকেলে তাঁর হৃদ্‌যন্ত্রে রিং বা স্টেন্ট বসানোর প্রস্তুতি নেওয়া হচ্ছে বলে জানিয়েছে পারিবারিক সূত্র। পরিবারের একজন সদস্য গণমাধ্যমকে জানান, স্বাস্থ্যমন্ত্রীর চিকিৎসার জন্য স্টেন্ট বসানোর প্রস্তুতি চলছে। এ সময় তিনি দেশবাসীর কাছে মন্ত্রীর সুস্থতার জন্য দোয়া কামনা করেন।

দেশের হাসপাতালেই চিকিৎসা নেওয়ার ইচ্ছা
পরিবারের ওই সদস্য জানান, দেশের চিকিৎসাব্যবস্থার প্রতি মানুষের আস্থা ফিরিয়ে আনতে স্বাস্থ্যমন্ত্রী নিজেও দেশের হাসপাতালে চিকিৎসা নেওয়ার ইচ্ছা প্রকাশ করেছেন। তাঁর চিকিৎসায় নেতৃত্ব দিচ্ছেন হৃদ্‌রোগ বিশেষজ্ঞ অধ্যাপক ডা. এন এ এম মোমেনুজ্জামান।

বুকে ব্যথা নিয়ে হাসপাতালে ভর্তি
এর আগে শনিবার (১৪ নভেম্বর) সকালে বুকে ব্যথা অনুভব করলে স্বাস্থ্যমন্ত্রীকে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। পরে হৃদ্‌রোগ বিশেষজ্ঞদের একটি দল তাঁর এনজিওগ্রাম করেন। পরীক্ষায় হৃদ্‌যন্ত্রে তিনটি ব্লক ধরা পড়ে।

হাসপাতালের চিকিৎসক ডা. ফজলে রাব্বি জানান, বুকে ব্যথা অনুভব করায় শনিবার সকালে তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়। হৃদ্‌রোগ বিশেষজ্ঞ ডা. মনিরুজ্জামানের নেতৃত্বে তাঁর এনজিওগ্রাম করা হয়েছে। বর্তমানে তিনি চিকিৎসাধীন রয়েছেন এবং ভালো আছেন।

তবে এর আগে শনিবার রাতে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছিল, নিয়মিত পরীক্ষার অংশ হিসেবে মন্ত্রীর এনজিওগ্রাম করা হয়েছে। তাঁর শারীরিক কোনো জটিলতা নেই এবং রোববার হাসপাতাল থেকে ছাড়পত্র পাওয়ার আশা করা হচ্ছে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।

কালের আলো/এএএন/এমএসআইপি

Link copied!