Kaler Alo
বৃহস্পতিবার, ১২ নভেম্বর, ২০২৬
২৭ কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ

রাজনৈতিক সমর্থন ব্যালট বাক্সে, সরকারি অফিসে নয় : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী
কালের আলো

বিনোদন প্রতিবেদক, কালের আলো

প্রকাশিত: নভেম্বর ১২, ২০২৬, ০৬:৪৯ পিএম

স্বাক্ষর না করায় বৈধ ছিল না আজিজুলের বিয়ে!

বিনোদন প্রতিবেদক, কালের আলো

প্রকাশিত: নভেম্বর ১২, ২০২৬, ০৬:৪৯ পিএম

স্বাক্ষর না করায় বৈধ ছিল না আজিজুলের বিয়ে!

অভিনেতা আজিজুল হাকিম ও নাট্যকার জিনাত হাকিমের দাম্পত্য জীবনের ৩৩ বছর পূর্ণ হয়েছে। দীর্ঘ এই পথচলায় জমেছে অসংখ্য স্মৃতি। তবে বিয়ের সময় ঘটে যাওয়া এক মজার ঘটনা সম্প্রতি প্রকাশ করেছেন জিনাত হাকিম। জানিয়েছেন, বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হলেও রেজিস্ট্রির খাতায় স্বাক্ষর না করায় একসময় তাঁদের বিয়ে আইনগতভাবে নিবন্ধিত ছিল না।

সম্প্রতি রাজধানীর একটি ওয়েডিং কার্নিভ্যালে বর-কনের সাজে হাজির হয়েছিলেন এই তারকা দম্পতি। সেখানে বিয়ের স্মৃতিচারণা করতে গিয়ে জিনাত হাকিম বলেন, ‘আমার বিয়ে কিন্তু বৈধ ছিল না।’ তাঁর এমন মন্তব্য শুনে পাশে থাকা আজিজুল হাকিম হেসে ওঠেন।

সাংবাদিকদের নিয়ে বিয়েতে মজার ঘটনা
ঘটনার ব্যাখ্যায় জিনাত হাকিম জানান, তাঁদের বিয়ের সময় আজিজুল হাকিম ছিলেন নব্বই দশকের জনপ্রিয় তারকা। বিয়ের অনুষ্ঠানে বরযাত্রার সঙ্গে একদল সাংবাদিকও উপস্থিত হয়েছিলেন। কিন্তু কে তাঁদের আমন্ত্রণ জানিয়েছেন, তা কেউ কাউকে জানাননি। ফলে আজিজুল হাকিম ভেবেছিলেন সাংবাদিকেরা জিনাতের অতিথি, আর জিনাত মনে করেছিলেন তাঁরা এসেছেন আজিজুলের পক্ষ থেকে।

বিয়ের আনুষ্ঠানিকতার সময় ঘটে আরও একটি ঘটনা। জিনাত জানান, কবুল বলার পর কাজী তাঁকে রেজিস্ট্রির খাতায় স্বাক্ষর করতে বলেন। ঠিক তখনই এক ফটোগ্রাফার ছবি তোলার জন্য তাঁকে একটু অপেক্ষা করতে অনুরোধ করেন। ছবি তোলার জন্য কলম থামিয়ে পোজ দেন তিনি। কিন্তু এরপর আর রেজিস্ট্রির খাতায় স্বাক্ষর করা হয়নি।

৩৩ বছর পর রেজিস্ট্রির খাতায় স্বাক্ষর
এ প্রসঙ্গে আজিজুল হাকিম জানান, রেজিস্ট্রির খাতায় স্বাক্ষর না থাকায় পরে তাঁদের এফিডেভিট করতে হয়েছিল। তবে বিয়ের বর্ষপূর্তিতে বিষয়টি নিয়ে নতুন করে আনন্দের আয়োজন করেন তাঁদের মেয়ে নাযাহ হাকিম ও জামাতা নাফিস ফুয়াদ। তাঁরা আবারও রেজিস্ট্রির খাতায় স্বাক্ষর করার ব্যবস্থা করেন।

চার দশকের অভিনয়জীবন আজিজুল হাকিমের
চার দশকেরও বেশি সময় ধরে অভিনয়ের সঙ্গে যুক্ত আজিজুল হাকিম। আরণ্যক নাট্যদলে কাজের মধ্য দিয়ে তাঁর অভিনয়জীবনের শুরু। ১৯৮১ সালে বিটিভির তালিকাভুক্ত শিল্পী হন তিনি। ‘এখানে নোঙর’ নাটকে ছোট একটি চরিত্রে অভিনয়ের মাধ্যমে টেলিভিশনে যাত্রা শুরু করেন। পরে ‘কোন কাননের ফুল’ ধারাবাহিকে অলি চরিত্রে অভিনয় করে পরিচিতি পান।

দীর্ঘ অভিনয়জীবনে অসংখ্য নাটকে অভিনয়ের পাশাপাশি ‘পদ্মা নদীর মাঝি’ সিনেমায়ও দেখা গেছে তাঁকে। সম্প্রতি ভিকি জাহেদের সিরিজ ‘আকা’ এবং রায়হান রাফির ‘প্রেশার কুকার’ সিনেমায় অভিনয় করে আবারও আলোচনায় এসেছেন এই অভিনেতা।

কালের আলো/এসএ/এমএস

Link copied!