Kaler Alo
বৃহস্পতিবার, ১২ নভেম্বর, ২০২৬
২৭ কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ

রাজনৈতিক সমর্থন ব্যালট বাক্সে, সরকারি অফিসে নয় : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী
কালের আলো

বিনোদন প্রতিবেদক, কালের আলো

প্রকাশিত: নভেম্বর ১২, ২০২৬, ০৬:১৭ পিএম

‘আবার দেখা হলে’ সিনেমায় সিয়াম-তুষির প্রথম জুটি

বিনোদন প্রতিবেদক, কালের আলো

প্রকাশিত: নভেম্বর ১২, ২০২৬, ০৬:১৭ পিএম

‘আবার দেখা হলে’ সিনেমায় সিয়াম-তুষির প্রথম জুটি

ঢাকাই চলচ্চিত্রে প্রথমবারের মতো জুটি বাঁধছেন অভিনেতা সিয়াম আহমেদ ও নাজিফা তুষি। নির্মাতা শঙ্খ দাশগুপ্তের নতুন সিনেমা ‘আবার দেখা হলে’-তে একসঙ্গে দেখা যাবে তাঁদের। সিনেমাটিতে আরও থাকছেন জনপ্রিয় অভিনেতা চঞ্চল চৌধুরীসহ একঝাঁক পরিচিত মুখ। সবকিছু ঠিক থাকলে আগামী রোজার ঈদে দেশের প্রেক্ষাগৃহে মুক্তি পাবে সিনেমাটি।

মধ্যবিত্ত পরিবারের গল্প নিয়ে সিনেমা
ফেলে আসা সময়, পুরোনো স্মৃতি এবং জীবনের নানা বাঁকে নিজেকে নতুন করে আবিষ্কারের গল্প নিয়ে নির্মিত হচ্ছে ‘আবার দেখা হলে’। সিনেমাটির চিত্রনাট্য লিখেছেন মো. সাইফুল্লাহ রিয়াদ।

বড় পর্দার জন্য নির্মাতা শঙ্খ দাশগুপ্তের এটি দ্বিতীয় চলচ্চিত্র। এর আগে তাঁর নির্মিত ‘প্রিয় মালতী’ প্রশংসিত হয়েছিল। ওটিটি মাধ্যমে ‘চা গরম’-এর মতো দর্শকপ্রিয় কাজ উপহার দেওয়ার পর এবার তিনি সব বয়সী দর্শকের উপযোগী পারিবারিক ড্রামা নিয়ে আসছেন।

সিনেমাটির সহপ্রযোজক ও অফিশিয়াল ডিজিটাল পার্টনার হিসেবে যুক্ত হয়েছে জনপ্রিয় ওটিটি প্ল্যাটফর্ম চরকি। সহযোগী প্রতিষ্ঠান হিসেবে রয়েছে এমআইবি স্টুডিওস।

আবেগের পাশাপাশি থাকছে হাস্যরস
সিনেমার গল্প ও প্রেক্ষাপট নিয়ে নির্মাতা শঙ্খ দাশগুপ্ত জানান, এটি মূলত মধ্যবিত্ত শ্রেণির জীবনবোধের গল্প। এতে গভীর আবেগ, পারিবারিক মূল্যবোধ ও চিরচেনা পারিবারিক আবহের পাশাপাশি থাকবে বাস্তব জীবনের নানা দ্বন্দ্ব ও নাটকীয়তা।

তবে পারিবারিক দ্বন্দ্বের গল্প হলেও সিনেমাটি খুব গম্ভীর হবে না বলে জানিয়েছেন নির্মাতা। মূল আবেগের পাশাপাশি এতে রাখা হয়েছে প্রচুর নির্মল হাস্যরস। তাঁর মতে, দেশের জনপ্রিয় ও দক্ষ অভিনয়শিল্পীদের সাবলীল অভিনয়ই সিনেমাটির অন্যতম শক্তি হয়ে উঠবে।

এক সিনেমায় চঞ্চল-সিয়াম-তুষি
সিয়াম আহমেদ, নাজিফা তুষি ও চঞ্চল চৌধুরী ছাড়াও সিনেমাটিতে অভিনয় করছেন দীপা খন্দকার, আজিজুল হাকিম, বিজরী বরকতুল্লাহ ও রেজওয়ান পারভেজ। অভিজ্ঞ ও জনপ্রিয় অভিনয়শিল্পীদের এই সমন্বয় সিনেমাটিকে ঘিরে দর্শকদের আগ্রহ আরও বাড়িয়েছে।

সিনেমাটির সঙ্গে যুক্ত হওয়া প্রসঙ্গে চরকির প্রধান নির্বাহী কর্মকর্তা রেদওয়ান রনি বলেন, চরকি সব সময় বৈচিত্র্যময় ও নানা অনুভূতির গল্প পর্দায় তুলে ধরতে বিশ্বাস করে। ‘আবার দেখা হলে’ মূলত একটি পরিবারের গল্প, একই সঙ্গে ব্যস্ত জীবনের ভিড়ে নিজেকে নতুন করে ফিরে দেখার গল্প।

প্রেক্ষাগৃহে সপরিবারে সিনেমাটি দেখতে এসে দর্শকেরা আবেগঘন ও আনন্দময় কিছু মুহূর্ত উপভোগ করবেন বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি।

কালের আলো/এসএ/এএইচ
 

Link copied!