Kaler Alo
সোমবার, ২৩ নভেম্বর, ২০২৬
৮ অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ

জিয়ার মুক্তিযুদ্ধ, খালেদার স্মৃতি—প্রধানমন্ত্রীর প্রত্যয়, তাঁবেদার রাষ্ট্র হবে না বাংলাদেশ

প্রধানমন্ত্রী
কালের আলো

ক্রীড়া প্রতিবেদক, কালের আলো

প্রকাশিত: নভেম্বর ২৩, ২০২৬, ০৭:১৮ পিএম

বাংলাদেশ-দক্ষিণ আফ্রিকা টেস্ট : নর্কিয়ার জোড়া আঘাতে বিপর্যস্ত বাংলাদেশ

ক্রীড়া প্রতিবেদক, কালের আলো

প্রকাশিত: নভেম্বর ২৩, ২০২৬, ০৭:১৮ পিএম

বাংলাদেশ-দক্ষিণ আফ্রিকা টেস্ট : নর্কিয়ার জোড়া আঘাতে বিপর্যস্ত বাংলাদেশ

সেঞ্চুরিয়নে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে দ্বিতীয় ও শেষ টেস্টের প্রথম ইনিংসে শুরুতেই বিপাকে পড়েছে বাংলাদেশ। ১৩.৫ ওভারে ৪৪ রান তুলতেই ৩ উইকেট হারিয়েছে নাজমুল হোসেনের দল। আনরিখ নর্কিয়ার জোড়া আঘাতে সাজঘরে ফিরেছেন মাহফিজুল ইসলাম ও অধিনায়ক নাজমুল হোসেন। এর আগে মার্কো ইয়ানসেনের বলে আউট হন ওপেনার তানজিদ হাসান।

শুরুতেই তানজিদের বিদায়
টস হেরে ব্যাট করতে নেমে ইনিংসের দ্বিতীয় ওভারেই উইকেট হারায় বাংলাদেশ। মার্কো ইয়ানসেনের অফ স্টাম্পের বাইরে লাফিয়ে ওঠা বলে স্লিপে ক্যাচ দেন তানজিদ। এরপর কাগিসো রাবাদার ওভারে দুটি চার মেরে পাল্টা আক্রমণের চেষ্টা করেন মাহফিজুল। তবে সেই শুরু ধরে রাখতে পারেননি তিনি।

নর্কিয়ার জোড়া আঘাত
উইকেটে এসে শুরুতে বেশ অস্বস্তিতে ছিলেন মুমিনুল হক। নর্কিয়ার বলে তাঁর বিপক্ষে এলবিডব্লুর আবেদনও ওঠে। আম্পায়ার সাড়া না দেওয়ায় রিভিউ নেয়নি দক্ষিণ আফ্রিকা। পরে রিপ্লেতে দেখা যায়, বল স্টাম্পে লাগত, তবে আম্পায়ারস কলে বেঁচে যেতেন মুমিনুল।

এরপর ১৩তম ওভারের শেষ দিকে নর্কিয়ার বলে বোল্ড হন মাহফিজুল। ৪৪ রানে দ্বিতীয় উইকেট হারানোর পর একই ওভারের পরের বলেই বোল্ড হয়ে যান নাজমুল হোসেন। প্রথম বলে বাউন্ডারি মারলেও পরের বলেই উইকেট হারান বাংলাদেশ অধিনায়ক।

চার পেসার নিয়ে বাংলাদেশের একাদশ
এই টেস্টে তিনটি পরিবর্তন নিয়ে মাঠে নেমেছে বাংলাদেশ। চোটের কারণে নেই মুশফিকুর রহিম ও হাসান মাহমুদ। বাদ পড়েছেন সহ-অধিনায়ক মেহেদী হাসান মিরাজও। তাঁদের জায়গায় একাদশে এসেছেন জাকের আলী, খালেদ আহমেদ ও শরীফুল ইসলাম।

বিশেষজ্ঞ স্পিনার ছাড়াই চার পেসার নিয়ে খেলছে বাংলাদেশ। ২০১৯ সালে নিউজিল্যান্ডের বিপক্ষে ওয়েলিংটন টেস্টের পর সাত বছর বিরতিতে চার পেসার নিয়ে একাদশ সাজাল দলটি।

বৃষ্টির কারণে দেরিতে শুরু খেলা
সেঞ্চুরিয়নে সকাল থেকেই বৃষ্টির কারণে টস ও খেলা শুরুতে বিলম্ব হয়। শেষ পর্যন্ত টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন দক্ষিণ আফ্রিকার ভারপ্রাপ্ত অধিনায়ক এইডেন মার্করাম। বাংলাদেশ অধিনায়ক নাজমুল হোসেন জানিয়েছেন, টস জিতলেও তাঁরা আগে বোলিং করতে চাইতেন।

বাংলাদেশ সময় বিকেল ৫টা ১৫ মিনিটে টস হওয়ার পর ৫টা ৪০ মিনিটে খেলা শুরু হয়। আবহাওয়া অনুকূলে থাকলে প্রথম দিনে সর্বোচ্চ ৬০ ওভার খেলার পরিকল্পনা ছিল।

কালের আলো/এসএ/এএইচ

Link copied!