Kaler Alo
শনিবার, ২১ নভেম্বর, ২০২৬
৬ অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ

মুক্তিযোদ্ধাদের সম্মান ও সহযোগিতা অব্যাহত রাখবে রাষ্ট্র : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী
কালের আলো

ক্রীড়া প্রতিবেদক, কালের আলো

প্রকাশিত: নভেম্বর ২১, ২০২৬, ০৫:৫৩ পিএম

দ্বিতীয় টেস্টের আগে বড় ধাক্কা, দেশে ফিরছেন মুশফিক

ক্রীড়া প্রতিবেদক, কালের আলো

প্রকাশিত: নভেম্বর ২১, ২০২৬, ০৫:৫৩ পিএম

দ্বিতীয় টেস্টের আগে বড় ধাক্কা, দেশে ফিরছেন মুশফিক

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সিরিজের দ্বিতীয় টেস্টে খেলতে পারছেন না বাংলাদেশের অভিজ্ঞ ক্রিকেটার মুশফিকুর রহিম। কুঁচকির চোটের কারণে দক্ষিণ আফ্রিকা থেকে দেশে ফিরে আসতে হচ্ছে ১০৮ টেস্ট খেলা এই উইকেটকিপার-ব্যাটারকে। ফলে সেঞ্চুরিয়নে গুরুত্বপূর্ণ ম্যাচে মুশফিককে ছাড়াই মাঠে নামতে হবে অধিনায়ক নাজমুল হোসেন শান্তর দলকে।

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করা হয়েছে। সেখানে জানানো হয়, প্রথম টেস্ট চলাকালীনই কুঁচকিতে ব্যথার কথা জানিয়েছিলেন মুশফিক। ম্যাচ শেষে তার এমআরআই করানো হলে চোটের বিষয়টি ধরা পড়ে।

এমআরআই পরীক্ষায় ধরা পড়েছে চোট
জাতীয় দলের সঙ্গে থাকা ফিজিও বায়েজিদুল ইসলাম জানান, প্রথম টেস্টের সময় মুশফিকের বাঁ কুঁচকি বা ঊরুর ওপরের সংযোগস্থলে তীব্র ব্যথা অনুভূত হয়। ম্যাচ শেষে করা এমআরআই স্ক্যানে পেলভিসের হাড়ের আশপাশে কিছুটা ফোলা ও প্রদাহের পাশাপাশি অস্বস্তির বিষয়টি নিশ্চিত হয়েছে।

ফিজিওর ভাষ্য অনুযায়ী, হাড়ের ওপর অতিরিক্ত চাপের কারণে এই প্রাথমিক সমস্যা তৈরি হয়েছে। চোট যেন আরও গুরুতর না হয়, সে জন্য দ্রুত বিশ্রাম ও বিশেষ পুনর্বাসন প্রক্রিয়া প্রয়োজন।

দ্বিতীয় টেস্টে পাওয়া যাচ্ছে না মুশফিকক
বিসিবির বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, চোটের কারণে মুশফিক দ্বিতীয় টেস্টে খেলতে পারবেন না। তাকে দ্রুত দেশে ফিরিয়ে এনে প্রয়োজনীয় বিশ্রাম ও চিকিৎসার ব্যবস্থা করা হবে।

এর আগে আঙুলের চোটের কারণে অক্টোবরের শেষ দিকে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজের প্রথম টেস্টেও খেলতে পারেননি মুশফিক। সিলেটে সিরিজের পরের টেস্টে মাঠে ফিরে দক্ষিণ আফ্রিকা সফরে দলের সঙ্গে যোগ দেন তিনি।

তবে জোহানেসবার্গে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে প্রথম টেস্টে ব্যাট হাতে প্রত্যাশা পূরণ করতে পারেননি এই অভিজ্ঞ ক্রিকেটার। দুই ইনিংসে তার সংগ্রহ ছিল যথাক্রমে শূন্য ও ২২ রান। এবার চোটের কারণে সিরিজের দ্বিতীয় টেস্ট থেকেও ছিটকে গেলেন তিনি।

কালের আলো/এসএ/এএইচ

Link copied!