২০২৮ সালের কোপা আমেরিকা ফুটবল টুর্নামেন্ট যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিত হতে যাচ্ছে। দক্ষিণ আমেরিকার ফুটবল নিয়ন্ত্রক সংস্থা কনমেবলের সভাপতি আলেহান্দ্রো ডোমিঙ্গেজ সংশ্লিষ্ট কনফেডারেশনগুলোর প্রতিনিধিদের এই সিদ্ধান্তের কথা জানিয়েছেন। ব্রাজিলিয়ান ক্রীড়া সাংবাদিক মনিক দানেলোও বিষয়টি নিশ্চিত করেছেন।
সংস্থাটির পক্ষ থেকে এখনো আনুষ্ঠানিকভাবে আয়োজক দেশের নাম ঘোষণা করা হয়নি। তবে কলম্বিয়ার বারানকুইলায় কনমেবল বোর্ডের সাম্প্রতিক এক সভার পর যুক্তরাষ্ট্রের আয়োজক হওয়ার বিষয়টি সামনে আসে।
বোর্ড সভায় যুক্তরাষ্ট্রের নাম জানান ডোমিঙ্গেজ
ব্রাজিলিয়ান ক্রীড়া সাংবাদিক মনিক দানেলোর তথ্য অনুযায়ী, সভায় উপস্থিত প্রতিনিধিদের সামনে কনমেবল সভাপতি আলেহান্দ্রো ডোমিঙ্গেজ নিশ্চিত করেছেন, লাতিন আমেরিকার শ্রেষ্ঠত্বের পরবর্তী আসরটি যুক্তরাষ্ট্রে আয়োজন করা হবে। এই সিদ্ধান্ত চূড়ান্ত হলে সবশেষ চারটি আসরের মধ্যে দ্বিতীয়বারের মতো কোপা আমেরিকা আয়োজনের সুযোগ পাবে দেশটি।
২০২৪ সালেও বসেছিল যুক্তরাষ্ট্রে
এর আগে ২০২৪ সালের কোপা আমেরিকাও অনুষ্ঠিত হয়েছিল যুক্তরাষ্ট্রে। ১৬ দলের অংশগ্রহণে আয়োজিত সেই আসরের ফাইনালে কলম্বিয়াকে হারিয়ে শিরোপা ধরে রাখে আর্জেন্টিনা। লিওনেল মেসির নেতৃত্বে টানা দ্বিতীয়বারের মতো চ্যাম্পিয়ন হয় দলটি।
আনুষ্ঠানিক ঘোষণার অপেক্ষা
২০২৮ সালের আয়োজক হিসেবে যুক্তরাষ্ট্রের নাম নিয়ে কনমেবল এখনো আনুষ্ঠানিক কোনো বিবৃতি প্রকাশ করেনি। ফলে বোর্ড সভায় জানানো তথ্যের ভিত্তিতেই আপাতত দেশটির আয়োজক হওয়ার খবর সামনে এসেছে। আনুষ্ঠানিক ঘোষণা এলে টুর্নামেন্টের আয়োজনসংক্রান্ত বিস্তারিত তথ্যও জানা যাবে।
কালের আলো/এসএ/এএইচ








-20261121091021.jpg)








-20261119145050.jpg)


