Kaler Alo
শুক্রবার, ২০ নভেম্বর, ২০২৬
৫ অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিক্ষার্থীদের বহুমুখী দক্ষতা অর্জনের পরামর্শ প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী
কালের আলো

নিজস্ব প্রতিবেদক, কালের আলো

প্রকাশিত: নভেম্বর ২০, ২০২৬, ০৫:০৭ পিএম

চাল থেকে এলাচ, সবকিছুর দাম ঊর্ধ্বমুখী

নিজস্ব প্রতিবেদক, কালের আলো

প্রকাশিত: নভেম্বর ২০, ২০২৬, ০৫:০৭ পিএম

চাল থেকে এলাচ, সবকিছুর দাম ঊর্ধ্বমুখী

রাজধানীর বাজারে চাল, আটা, ময়দা ও বিভিন্ন মসলার দাম বাড়তে শুরু করেছে। গত এক সপ্তাহে সরু ও মাঝারি চালের দাম কেজিতে ১ থেকে ৫ টারাজকা পর্যন্ত বেড়েছে। একই সময়ে খোলা আটা ও ময়দার দামও বেড়েছে। অন্যদিকে গত দুই থেকে তিন সপ্তাহে জিরা, এলাচ, শুকনা মরিচ, হলুদ ও লবঙ্গের দাম উল্লেখযোগ্য হারে বেড়েছে। এর মধ্যে এলাচের দাম কেজিতে বেড়েছে ৩০০ থেকে ৪০০ টাকা। নিত্যপ্রয়োজনীয় এসব পণ্যের দাম একসঙ্গে বাড়ায় বাড়তি খরচের চাপে পড়েছেন ক্রেতারা।

শুক্রবার (২০ নভেম্বর) রাজধানীর মিরপুর ৬, কাজীপাড়া, শেওড়াপাড়া, মিরপুর ৬০ ফিট ও আগারগাঁও এলাকার বাজার ঘুরে এসব তথ্য পাওয়া গেছে।

সরু ও মাঝারি চালের দাম বেড়েছে
বর্তমানে রাজধানীর বাজারে প্রতি কেজি নাজিরশাইল ও মিনিকেট চাল বিক্রি হচ্ছে ৭০ থেকে ৯০ টাকায়। মাঝারি মানের চালের দাম ৫৫ থেকে ৬৫ টাকা। আর মোটা চাল বিক্রি হচ্ছে ৫০ থেকে ৫৫ টাকা কেজি দরে। গত সপ্তাহের তুলনায় সরু ও মাঝারি চালের দাম কেজিতে ১ থেকে ৫ টাকা পর্যন্ত বেড়েছে। তবে মোটা চালের দাম প্রায় অপরিবর্তিত রয়েছে।

চালের পাশাপাশি আটা ও ময়দার দামও বেড়েছে। বর্তমানে প্রতি কেজি খোলা আটা বিক্রি হচ্ছে ৫০ টাকায়, যা আগের তুলনায় ২ টাকা বেশি। খোলা ময়দার দাম কেজিতে ৫ টাকা বেড়ে দাঁড়িয়েছে ৭০ টাকায়। এ ছাড়া প্যাকেটজাত আটা প্রতি কেজি ৬৫ থেকে ৭০ টাকা এবং প্যাকেটজাত ময়দা ৮৫ থেকে ৯০ টাকা দরে বিক্রি হচ্ছে।

এলাচের কেজিতে বেড়েছে ৩০০ থেকে ৪০০ টাকা
চাল ও আটা-ময়দার পাশাপাশি মসলার বাজারেও ঊর্ধ্বমুখী প্রবণতা দেখা যাচ্ছে। গত দুই থেকে তিন সপ্তাহে প্রতি কেজি জিরার দাম ৪০ থেকে ৫০ টাকা বেড়েছে। বর্তমানে জিরা বিক্রি হচ্ছে ৫৪০ থেকে ৬০০ টাকা কেজি দরে।

মসলার মধ্যে সবচেয়ে বেশি বেড়েছে এলাচের দাম। গত ১৫ থেকে ২০ দিনে প্রতি কেজি এলাচের দাম বেড়েছে ৩০০ থেকে ৪০০ টাকা। বর্তমানে মান ও প্রকারভেদে এলাচ বিক্রি হচ্ছে ৪ হাজার ৬০০ থেকে ৫ হাজার ৫০০ টাকায়।

এ ছাড়া শুকনা মরিচের দাম কেজিতে সর্বোচ্চ ১০০ টাকা পর্যন্ত বেড়েছে। হলুদের দাম বেড়েছে ৫০ থেকে ১০০ টাকা। লবঙ্গের দামও কেজিতে ৭০ থেকে ৮০ টাকা পর্যন্ত বেড়েছে। ফলে রান্নার প্রায় সব ধরনের প্রয়োজনীয় মসলার দামেই বাড়তি চাপ তৈরি হয়েছে।

একই বাজার করতে লাগছে বেশি টাকা
মিরপুর ৬ নম্বর এলাকার বাসিন্দা আরমান হোসেন বাজার করতে এসে বলেন, আগের তুলনায় এখন বেশি টাকা খরচ করতে হচ্ছে। চাল, আটা, ময়দা থেকে শুরু করে রান্নার মসলার দামও বেড়েছে। আগে যে পরিমাণ বাজার করতে এক হাজার টাকা লাগত, এখন একই বাজার করতে আরও বেশি টাকা নিয়ে আসতে হচ্ছে।

তিনি বলেন, বিশেষ করে মিনিকেট ও নাজিরশাইল চালের দাম বেড়েছে। জিরা, এলাচ, হলুদ ও শুকনা মরিচের দামও অনেক বেশি। মসলার দাম বেশি হওয়ায় প্রয়োজনের তুলনায় কম কিনতে হচ্ছে। আয় না বাড়লেও প্রতিদিনের বাজার খরচ বেড়েই চলেছে।

কাজীপাড়া এলাকার ক্রেতা শামীম কবির বলেন, বাজারে এসে প্রতিদিনই নতুন করে হিসাব করতে হচ্ছে। চালের দাম কিছুটা বাড়লেও তা এড়িয়ে যাওয়ার সুযোগ নেই, কারণ চাল প্রতিদিনের প্রয়োজনীয় পণ্য। আটা-ময়দার দামও বেড়েছে। আগে যে টাকায় একসঙ্গে কয়েক ধরনের মসলা কেনা যেত, এখন সেই টাকায় অল্প কয়েকটি মসলা কিনতে হচ্ছে। বিশেষ করে এলাচের দাম অনেক বেশি। জিরা, হলুদ ও শুকনা মরিচের দামও বেড়েছে।

নতুন ধান এলে চালের দাম কমার আশা
মিরপুর ৬ এলাকার চালের দোকানদার শাহ সুলতান বলেন, গত এক সপ্তাহে সরু ও মাঝারি চালের দামে কিছুটা পরিবর্তন এসেছে। বিশেষ করে মিনিকেট ও নাজিরশাইল চালের দাম বেড়েছে। পাইকারি বাজার থেকে বেশি দামে চাল কিনতে হচ্ছে। নতুন ধান বাজারে এলে চালের সরবরাহ বাড়তে পারে। তখন দাম কিছুটা কমার সম্ভাবনা রয়েছে।

কাজীপাড়া এলাকার মসলা ব্যবসায়ী মাজহার হোসেন জানান, গত কয়েক সপ্তাহ ধরেই মসলার বাজারে দাম বাড়তির দিকে। বিশেষ করে জিরা ও এলাচের দাম অনেক বেড়েছে। গত ১৫ থেকে ২০ দিনে এলাচের কেজিতে ৩০০ থেকে ৪০০ টাকা এবং জিরার কেজিতে ৪০ থেকে ৫০ টাকা বেড়েছে। শুকনা মরিচ, হলুদ ও লবঙ্গের দামও আগের তুলনায় বেশি।

তিনি বলেন, পাইকারি বাজার থেকে বেশি দামে কিনতে হচ্ছে বলে তাঁদেরও বেশি দামে বিক্রি করতে হচ্ছে। তবে দাম বাড়ায় ক্রেতারা আগের মতো বেশি পরিমাণে মসলা কিনছেন না।
রাজধানীর বাজারে চাল, আটা, ময়দা ও বিভিন্ন মসলার দাম বাড়তে শুরু করেছে। গত এক সপ্তাহে সরু ও মাঝারি চালের দাম কেজিতে ১ থেকে ৫ টাকা পর্যন্ত বেড়েছে। একই সময়ে খোলা আটা ও ময়দার দামও বেড়েছে। অন্যদিকে গত দুই থেকে তিন সপ্তাহে জিরা, এলাচ, শুকনা মরিচ, হলুদ ও লবঙ্গের দাম উল্লেখযোগ্য হারে বেড়েছে। এর মধ্যে এলাচের দাম কেজিতে বেড়েছে ৩০০ থেকে ৪০০ টাকা। নিত্যপ্রয়োজনীয় এসব পণ্যের দাম একসঙ্গে বাড়ায় বাড়তি খরচের চাপে পড়েছেন ক্রেতারা।

শুক্রবার (২০ নভেম্বর) রাজধানীর মিরপুর ৬, কাজীপাড়া, শেওড়াপাড়া, মিরপুর ৬০ ফিট ও আগারগাঁও এলাকার বাজার ঘুরে এসব তথ্য পাওয়া গেছে।

সরু ও মাঝারি চালের দাম বেড়েছে
বর্তমানে রাজধানীর বাজারে প্রতি কেজি নাজিরশাইল ও মিনিকেট চাল বিক্রি হচ্ছে ৭০ থেকে ৯০ টাকায়। মাঝারি মানের চালের দাম ৫৫ থেকে ৬৫ টাকা। আর মোটা চাল বিক্রি হচ্ছে ৫০ থেকে ৫৫ টাকা কেজি দরে। গত সপ্তাহের তুলনায় সরু ও মাঝারি চালের দাম কেজিতে ১ থেকে ৫ টাকা পর্যন্ত বেড়েছে। তবে মোটা চালের দাম প্রায় অপরিবর্তিত রয়েছে।

চালের পাশাপাশি আটা ও ময়দার দামও বেড়েছে। বর্তমানে প্রতি কেজি খোলা আটা বিক্রি হচ্ছে ৫০ টাকায়, যা আগের তুলনায় ২ টাকা বেশি। খোলা ময়দার দাম কেজিতে ৫ টাকা বেড়ে দাঁড়িয়েছে ৭০ টাকায়। এ ছাড়া প্যাকেটজাত আটা প্রতি কেজি ৬৫ থেকে ৭০ টাকা এবং প্যাকেটজাত ময়দা ৮৫ থেকে ৯০ টাকা দরে বিক্রি হচ্ছে।

এলাচের কেজিতে বেড়েছে ৩০০ থেকে ৪০০ টাকা
চাল ও আটা-ময়দার পাশাপাশি মসলার বাজারেও ঊর্ধ্বমুখী প্রবণতা দেখা যাচ্ছে। গত দুই থেকে তিন সপ্তাহে প্রতি কেজি জিরার দাম ৪০ থেকে ৫০ টাকা বেড়েছে। বর্তমানে জিরা বিক্রি হচ্ছে ৫৪০ থেকে ৬০০ টাকা কেজি দরে।

মসলার মধ্যে সবচেয়ে বেশি বেড়েছে এলাচের দাম। গত ১৫ থেকে ২০ দিনে প্রতি কেজি এলাচের দাম বেড়েছে ৩০০ থেকে ৪০০ টাকা। বর্তমানে মান ও প্রকারভেদে এলাচ বিক্রি হচ্ছে ৪ হাজার ৬০০ থেকে ৫ হাজার ৫০০ টাকায়।

এ ছাড়া শুকনা মরিচের দাম কেজিতে সর্বোচ্চ ১০০ টাকা পর্যন্ত বেড়েছে। হলুদের দাম বেড়েছে ৫০ থেকে ১০০ টাকা। লবঙ্গের দামও কেজিতে ৭০ থেকে ৮০ টাকা পর্যন্ত বেড়েছে। ফলে রান্নার প্রায় সব ধরনের প্রয়োজনীয় মসলার দামেই বাড়তি চাপ তৈরি হয়েছে।

একই বাজার করতে লাগছে বেশি টাকা
মিরপুর ৬ নম্বর এলাকার বাসিন্দা আরমান হোসেন বাজার করতে এসে বলেন, আগের তুলনায় এখন বেশি টাকা খরচ করতে হচ্ছে। চাল, আটা, ময়দা থেকে শুরু করে রান্নার মসলার দামও বেড়েছে। আগে যে পরিমাণ বাজার করতে এক হাজার টাকা লাগত, এখন একই বাজার করতে আরও বেশি টাকা নিয়ে আসতে হচ্ছে।

তিনি বলেন, বিশেষ করে মিনিকেট ও নাজিরশাইল চালের দাম বেড়েছে। জিরা, এলাচ, হলুদ ও শুকনা মরিচের দামও অনেক বেশি। মসলার দাম বেশি হওয়ায় প্রয়োজনের তুলনায় কম কিনতে হচ্ছে। আয় না বাড়লেও প্রতিদিনের বাজার খরচ বেড়েই চলেছে।

কাজীপাড়া এলাকার ক্রেতা শামীম কবির বলেন, বাজারে এসে প্রতিদিনই নতুন করে হিসাব করতে হচ্ছে। চালের দাম কিছুটা বাড়লেও তা এড়িয়ে যাওয়ার সুযোগ নেই, কারণ চাল প্রতিদিনের প্রয়োজনীয় পণ্য। আটা-ময়দার দামও বেড়েছে। আগে যে টাকায় একসঙ্গে কয়েক ধরনের মসলা কেনা যেত, এখন সেই টাকায় অল্প কয়েকটি মসলা কিনতে হচ্ছে। বিশেষ করে এলাচের দাম অনেক বেশি। জিরা, হলুদ ও শুকনা মরিচের দামও বেড়েছে।

নতুন ধান এলে চালের দাম কমার আশা
মিরপুর ৬ এলাকার চালের দোকানদার শাহ সুলতান বলেন, গত এক সপ্তাহে সরু ও মাঝারি চালের দামে কিছুটা পরিবর্তন এসেছে। বিশেষ করে মিনিকেট ও নাজিরশাইল চালের দাম বেড়েছে। পাইকারি বাজার থেকে বেশি দামে চাল কিনতে হচ্ছে। নতুন ধান বাজারে এলে চালের সরবরাহ বাড়তে পারে। তখন দাম কিছুটা কমার সম্ভাবনা রয়েছে।

কাজীপাড়া এলাকার মসলা ব্যবসায়ী মাজহার হোসেন জানান, গত কয়েক সপ্তাহ ধরেই মসলার বাজারে দাম বাড়তির দিকে। বিশেষ করে জিরা ও এলাচের দাম অনেক বেড়েছে। গত ১৫ থেকে ২০ দিনে এলাচের কেজিতে ৩০০ থেকে ৪০০ টাকা এবং জিরার কেজিতে ৪০ থেকে ৫০ টাকা বেড়েছে। শুকনা মরিচ, হলুদ ও লবঙ্গের দামও আগের তুলনায় বেশি।

তিনি বলেন, পাইকারি বাজার থেকে বেশি দামে কিনতে হচ্ছে বলে তাঁদেরও বেশি দামে বিক্রি করতে হচ্ছে। তবে দাম বাড়ায় ক্রেতারা আগের মতো বেশি পরিমাণে মসলা কিনছেন না।

বাজারসংশ্লিষ্ট ব্যক্তিরা বলছেন, চাল, আটা-ময়দা ও মসলার দাম একসঙ্গে বাড়ায় সাধারণ মানুষের সংসার খরচে নতুন চাপ তৈরি হচ্ছে। বিশেষ করে সীমিত আয়ের পরিবারগুলোকে নিত্যপ্রয়োজনীয় পণ্য কিনতে বাড়তি অর্থ ব্যয় করতে হচ্ছে। প্রধান খাদ্যপণ্যের পাশাপাশি রান্নার প্রয়োজনীয় মসলার দামও বাড়ায় বাজারের এই পরিস্থিতি ক্রেতাদের জন্য অস্বস্তির কারণ হয়ে দাঁড়িয়েছে।

কালের আলো/এএইচ/এমএসআইপি

Link copied!