Kaler Alo
শুক্রবার, ২০ নভেম্বর, ২০২৬
৫ অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিক্ষার্থীদের বহুমুখী দক্ষতা অর্জনের পরামর্শ প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী
কালের আলো

নিজস্ব প্রতিবেদক, কালের আলো

প্রকাশিত: নভেম্বর ২০, ২০২৬, ০৩:৫৫ পিএম

বিদেশে থেকেও রক্ত ঝরাচ্ছে আ. লীগ: রিজভী

নিজস্ব প্রতিবেদক, কালের আলো

প্রকাশিত: নভেম্বর ২০, ২০২৬, ০৩:৫৫ পিএম

বিদেশে থেকেও রক্ত ঝরাচ্ছে আ. লীগ: রিজভী

জনতার প্রতিরোধে দেশ ছেড়ে পালিয়ে যাওয়া কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীদের রক্তের তৃষ্ণা আরও তীব্র হয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি অভিযোগ করেছেন, বিদেশে অবস্থান করেও তারা দেশের গণতন্ত্রকামী মানুষের রক্ত ঝরাচ্ছে।

শুক্রবার (২০ নভেম্বর) সকালে নড়াইলের কালিয়ায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীদের হামলায় নিহত বিএনপির দুই নেতার কবর জিয়ারত শেষে তিনি এসব কথা বলেন।

হত্যাকাণ্ডের বিচারের হুঁশিয়ারি
কবর জিয়ারত শেষে রুহুল কবির রিজভী বলেন, যাদের জিহ্বায় রক্তের তৃষ্ণা, বিদেশে পালিয়ে থেকেও তাদের সেই তৃষ্ণা আরও তীব্র ও গভীর হয়েছে। তারা এখনো দেশের গণতন্ত্রকামী মানুষের রক্ত ঝরাচ্ছে।

নিহত নেতাদের হত্যাকাণ্ডের বিচারের বিষয়ে হুঁশিয়ারি দিয়ে তিনি বলেন, ছাত্র-জনতার প্রবল প্রতিরোধের মুখে পালিয়ে যাওয়ার পরও পার্শ্ববর্তী দেশ থেকে তাদের অনুচরদের দিয়ে একের পর এক হত্যাকাণ্ড ঘটানো হচ্ছে। এর নির্মম শিকার হয়েছেন কালিয়া উপজেলা জাসাসের সাধারণ সম্পাদক সোহেল রানা এবং কৃষক দলের সাধারণ সম্পাদক শাহিনুর রহমান।

জুলাই-আগস্টের হত্যাকাণ্ডের প্রসঙ্গ
রিজভী বলেন, ২০২৪ সালের জুলাই-আগস্টের বিপ্লবে আহনাফ, মুগ্ধ, আবু সাঈদ, ওয়াসিম, আকরাম ও ফাইয়াজের মতো অসংখ্য শিক্ষার্থীকে গুলি করেও তারা ক্ষান্ত হয়নি। তবে দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব কেউ নস্যাৎ করতে পারবে না। এসব হত্যাকাণ্ডের বিচারও হবে।

দেশের স্বাধীনতা ও গণতন্ত্রের জন্য লড়াই করায় সোহেল রানা ও শাহিনুর রহমান শহীদের মর্যাদা পাবেন বলেও মন্তব্য করেন তিনি।

গণতান্ত্রিক পরিবেশ নিশ্চিতের কথা বললেন রিজভী
বর্তমান সরকার প্রসঙ্গে বিএনপির এই নেতা বলেন, প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমান দেশে গণতান্ত্রিক পরিবেশ, শান্তি, স্থিতিশীলতা ও নাগরিক অধিকার নিশ্চিত করতে কাজ করছেন, যাতে আর কোনো মায়ের বুক খালি না হয়।

এর আগে রুহুল কবির রিজভী কালিয়া উপজেলায় নিহত বিএনপির দুই নেতার কবরে শ্রদ্ধা নিবেদন করেন এবং দোয়া ও মোনাজাতে অংশ নেন। এ সময় তাঁর সঙ্গে ছিলেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম, বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত এবং নড়াইল-১ আসনের সংসদ সদস্য বিশ্বাস জাহাঙ্গীর আলমসহ স্থানীয় নেতারা।

সকাল থেকেই বৈরী আবহাওয়া ও বৃষ্টি উপেক্ষা করে খুলনা মহানগর, নড়াইল জেলা, কালিয়া, লোহাগড়া ও নড়াগাতী থানা বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী ও সাধারণ মানুষ কবর জিয়ারতস্থলে সমবেত হন।

কালের আলো/এএইচ/এমএসআইপি

Link copied!