Kaler Alo
শনিবার, ২৮ নভেম্বর, ২০২৬
১৩ অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ

বিদেশ যাওয়ার আগে কর্মীদের ভাষা শেখাবে সরকার : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী
কালের আলো

সিলেট সংবাদদাতা কালের আলো

প্রকাশিত: নভেম্বর ২৮, ২০২৬, ০৩:৪১ এএম

সিলেটের ৮০০ কিলোমিটার সড়ক উন্নয়নে পাঁচ বছর মেয়াদি পরিকল্পনা

সিলেট সংবাদদাতা কালের আলো

প্রকাশিত: নভেম্বর ২৮, ২০২৬, ০৩:৪১ এএম

সিলেটের ৮০০ কিলোমিটার সড়ক উন্নয়নে পাঁচ বছর মেয়াদি পরিকল্পনা

সিলেট সিটি করপোরেশনের ৪২টি ওয়ার্ডে আগামী পাঁচ বছরের মধ্যে প্রায় ৮০০ কিলোমিটার সড়ক নির্মাণ ও উন্নয়নের পরিকল্পনা নিয়েছে সরকার। শিল্প, বাণিজ্য এবং বস্ত্র ও পাটমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির বলেছেন, গত ৫৫ বছরে সিলেট নগরীতে ৪০০ কিলোমিটারের কিছু বেশি সড়ক নির্মিত হয়েছে। বাকি সড়ক উন্নয়নে আরও ৫৫ বছর অপেক্ষা না করে আগামী পাঁচ বছরের মধ্যেই পুরো সড়ক অবকাঠামোর উন্নয়নকাজ শেষ করতে চায় সরকার।

শুক্রবার রাতে সিলেট নগরীর মেজরটিলা থেকে সৈয়দপুর পর্যন্ত টেক্সটাইল রোডের উন্নয়নকাজ উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ পরিকল্পনার কথা জানান।

৮০০ কিলোমিটার সড়ক উন্নয়নের পরিকল্পনা

মন্ত্রী বলেন, সিলেট সিটি করপোরেশনের ৪২টি ওয়ার্ডে মোট সড়কের দৈর্ঘ্য প্রায় ৮০০ কিলোমিটার। দীর্ঘদিনের অবকাঠামোগত ঘাটতি কাটিয়ে নগরীর সড়ক যোগাযোগব্যবস্থার উন্নয়নে পাঁচ বছর মেয়াদি পরিকল্পনা নেওয়া হয়েছে।

টেক্সটাইল রোডের উন্নয়নকাজের বিবরণ তুলে ধরে তিনি বলেন, প্রায় সাড়ে তিন কিলোমিটার দীর্ঘ সড়কটি দুই পর্যায়ে উন্নয়ন করা হচ্ছে। প্রথম পর্যায়ে এক হাজার ৪৮০ মিটার সড়কের কাজ শেষ হয়েছে।

আগে সড়কটির প্রস্থ ছিল ১৮ ফুট। উন্নয়নকাজের মাধ্যমে তা বাড়িয়ে ৩০ ফুট করা হয়েছে। পাশাপাশি এক হাজার ৬৫০ মিটার ফুটপাত ও ড্রেন নির্মাণের কাজও সম্পন্ন হয়েছে। সড়কের দুই পাশে ড্রেন, ফুটপাত ও সীমানাপ্রাচীর নির্মাণের ফলে এলাকার যোগাযোগব্যবস্থা ও নাগরিক সুবিধা আরও উন্নত হবে বলে জানান তিনি।

নতুন ও সম্প্রসারিত ওয়ার্ডে গুরুত্ব

নগরের সামগ্রিক উন্নয়ন পরিকল্পনা প্রসঙ্গে খন্দকার আব্দুল মুক্তাদির বলেন, সিটি করপোরেশনের প্রশাসক দায়িত্ব নেওয়ার পর থেকে উন্নয়ন কার্যক্রমে গতি এসেছে। প্রায় প্রতি সপ্তাহেই একটি বা দুটি সড়ক উদ্বোধন করা সম্ভব হচ্ছে।

নগরীর উন্নয়নে একটি বড় প্রকল্প গ্রহণের উদ্যোগ চলছে জানিয়ে তিনি বলেন, এ প্রকল্প বাস্তবায়িত হলে চলতি শীত মৌসুমসহ পরবর্তী সময়ে ব্যাপক অবকাঠামোগত উন্নয়ন করা সম্ভব হবে।

তিনি আরও বলেন, বিশেষ করে সম্প্রসারিত ও নতুন ওয়ার্ডগুলোতে নাগরিক সুবিধা নিশ্চিত করা সরকারের অন্যতম লক্ষ্য। এসব এলাকার রাস্তাঘাটসহ প্রয়োজনীয় অবকাঠামো গড়ে তুলে সেগুলোকে প্রকৃত অর্থে নগরের উপযোগী করে তোলা হবে।

উদ্বোধনী অনুষ্ঠানে যারা ছিলেন

বক্তব্য শেষে ফলক উন্মোচনের মাধ্যমে টেক্সটাইল রোডের উন্নয়নকাজ উদ্বোধন করেন মন্ত্রী। পরে তিনি বিশেষ মোনাজাতে অংশ নেন।

সিলেট সিটি করপোরেশনের প্রশাসক আবদুল কাইয়ুম চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সিলেট মহানগর বিএনপির সভাপতি নাসিম হোসাইন, সাধারণ সম্পাদক এমদাদ হোসেন চৌধুরী, সিসিকের সচিব মো. আশিক নূর, তত্ত্বাবধায়ক প্রকৌশলী রজি উদ্দিন খান, নির্বাহী প্রকৌশলী অংশুমান ভট্টাচার্যসহ সিটি করপোরেশনের কর্মকর্তা, স্থানীয় বিএনপি নেতৃবৃন্দ ও গণ্যমান্য ব্যক্তিরা।

কালের আলো/ডিএইচ/এমএসআইপি 

Link copied!