Kaler Alo
রবিবার, ১৫ নভেম্বর, ২০২৬
৩০ কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ

রাজনৈতিক সমর্থন ব্যালট বাক্সে, সরকারি অফিসে নয় : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী
কালের আলো

নিজস্ব প্রতিবেদক, কালের আলো

প্রকাশিত: নভেম্বর ১৪, ২০২৬, ০৩:৫৬ পিএম

ময়মনসিংহে কিশোরগঞ্জ জেলা সমিতির কার্যালয় উদ্বোধন

নিজস্ব প্রতিবেদক, কালের আলো

প্রকাশিত: নভেম্বর ১৪, ২০২৬, ০৩:৫৬ পিএম

ময়মনসিংহে কিশোরগঞ্জ জেলা সমিতির কার্যালয় উদ্বোধন

ময়মনসিংহে বসবাসরত কিশোরগঞ্জ জেলার বাসিন্দাদের সংগঠন কিশোরগঞ্জ জেলা সমিতির নতুন কার্যালয় উদ্বোধন করা হয়েছে। নতুন কার্যালয়ের মাধ্যমে সংগঠনের সামাজিক ও জনকল্যাণমূলক কার্যক্রম আরও গতিশীল হবে বলে আশা প্রকাশ করেছেন নেতারা। শুক্রবার (১৩ নভেম্বর) বিকেলে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে কার্যালয়টির উদ্বোধন করা হয়।

২০১৫ সাল থেকে সামাজিক কার্যক্রমে সমিতি
২০১৫ সালে যাত্রা শুরুর পর থেকে বিভিন্ন জনকল্যাণমূলক ও সামাজিক কর্মকাণ্ডের মাধ্যমে সুনাম অর্জন করেছে কিশোরগঞ্জ জেলা সমিতি। নতুন কার্যালয় চালুর ফলে সংগঠনের কার্যক্রম আরও সুসংহত ও বিস্তৃত হবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন যারা
সমিতির আহ্বায়ক নজরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে সঞ্চালনা করেন সদস্যসচিব এ কে এম মহিউদ্দিন। অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সমিতির উপদেষ্টা ও বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. মো. মোশারফ উদ্দিন ভূঞা এবং উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা আব্দুল কদ্দুস মিয়া।

এ ছাড়া যুগ্ম আহ্বায়ক জামাল উদ্দিন খান মার্শাল, মো. আরাফাত আল নাসিম, যুগ্ম সদস্যসচিবসহ সংগঠনের সদস্য এবং বিভিন্ন শ্রেণি-পেশার বিশিষ্ট ব্যক্তিরা অনুষ্ঠানে অংশ নেন।

শিক্ষা ও চিকিৎসায় সহযোগিতার অঙ্গীকার
অনুষ্ঠানে বক্তারা বলেন, ময়মনসিংহে বসবাসরত কিশোরগঞ্জ জেলার মানুষের যেকোনো প্রয়োজনে সুখে-দুঃখে অতীতেও পাশে ছিল সমিতি। ভবিষ্যতেও এই সহযোগিতা আরও জোরালোভাবে অব্যাহত থাকবে।

বিশেষ করে অসহায় ও পিছিয়ে পড়া পরিবারের সন্তানদের শিক্ষার উন্নয়ন, মেধাবী শিক্ষার্থীদের সহায়তা এবং দরিদ্র মানুষের চিকিৎসাসহ বিভিন্ন সামাজিক ও মানবিক কর্মকাণ্ডে পাশে থাকার অঙ্গীকার করেন তাঁরা।

বক্তারা আরও বলেন, ময়মনসিংহস্থ কিশোরগঞ্জ জেলা সমিতি কেবল একটি আঞ্চলিক সংগঠন নয়, বরং এটি একটি কার্যকর সামাজিক শক্তি হিসেবে গড়ে উঠেছে। আগামী দিনেও কিশোরগঞ্জবাসীর কল্যাণে মানবসেবা ও জনকল্যাণমূলক কার্যক্রম আরও বিস্তৃত করা হবে।

সমাজের অবহেলিত মানুষের জীবনমান উন্নয়ন এবং পারস্পরিক সৌহার্দ্য ও সম্প্রীতি বজায় রাখতে ঐক্যবদ্ধভাবে কাজ করার প্রত্যয়ও ব্যক্ত করেন সংগঠনের নেতারা। পরিশেষে দেশ ও জাতির কল্যাণ কামনায় বিশেষ মোনাজাতের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি হয়।

কালের আলো/এসএ/এমকেএম

Link copied!