Kaler Alo
শনিবার, ১৪ নভেম্বর, ২০২৬
২৯ কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ

রাজনৈতিক সমর্থন ব্যালট বাক্সে, সরকারি অফিসে নয় : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী
কালের আলো

চট্টগ্রাম সংবাদদাতা, কালের আলো

প্রকাশিত: নভেম্বর ১৩, ২০২৬, ০৬:৩১ পিএম

বাংলাদেশ সবার, প্রধানমন্ত্রীর বক্তব্যে একমত প্রতিমন্ত্রী মীর হেলাল

চট্টগ্রাম সংবাদদাতা, কালের আলো

প্রকাশিত: নভেম্বর ১৩, ২০২৬, ০৬:৩১ পিএম

বাংলাদেশ সবার, প্রধানমন্ত্রীর বক্তব্যে একমত প্রতিমন্ত্রী মীর হেলাল

ভূমি ও পার্বত্য চট্টগ্রামবিষয়ক প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দীন বলেছেন, বাংলাদেশ সবার জন্য। প্রধানমন্ত্রী যে বক্তব্য দিয়েছেন, তার সঙ্গে তাঁরাও একমত। যারা দ্বীন ইসলামে বিশ্বাসী, তাদের নৈতিক দায়িত্ব হলো এ ধরনের ধর্মীয় অনুষ্ঠান হেফাজত করা এবং এর সহায়ক হওয়া।

শুক্রবার (১৩ নভেম্বর) চট্টগ্রামের ফটিকছড়ির ঐতিহ্যবাহী দ্বীনি শিক্ষাপ্রতিষ্ঠান জামিয়া ইসলামিয়া ওবাইদিয়া নানুপুরের দুই দিনব্যাপী বার্ষিক ইসলামী মহাসম্মেলনের সমাপনী দিনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

পরিবারের জন্য দোয়া চাইলেন প্রতিমন্ত্রী
বক্তব্যে প্রতিমন্ত্রী মীর হেলাল তাঁর বাবার অসুস্থতার কথাও তুলে ধরেন। তিনি বলেন, তাঁর বাবা দীর্ঘদিন ধরে অসুস্থ ছিলেন। তবে আল্লাহর রহমতে এখন কিছুটা সুস্থ হয়েছেন। এ সময় বাবার পাশাপাশি নিজের ও পরিবারের সদস্যদের জন্য উপস্থিত মুসল্লিদের কাছে দোয়া চান তিনি। একই সঙ্গে উপস্থিত সবার জন্যও দোয়া করেন।

কুতুবুল আলম আল্লামা শাহ জমীর উদ্দীন নানুপুরী (রহ.)-এর সুযোগ্য সাহেবজাদা ও খলিফা পীরে কামেল আল্লামা শাহ সালাহ উদ্দীন নানুপুরীর সভাপতিত্বে সম্মেলনে বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম-২ (ফটিকছড়ি) আসনের সংসদ সদস্য সরোয়ার আলমগীর।

এতে উপজেলা বিএনপির আহ্বায়ক কর্নেল আজিম উল্লাহ বাহারসহ দেশের বিভিন্ন অঞ্চল থেকে আসা আলেম-ওলামা ও ধর্মপ্রাণ মুসল্লিরা অংশ নেন।

বয়ান করেন দেশের বিশিষ্ট আলেমরা
সম্মেলনের সমাপনী দিনে বয়ান করেন আস-সুন্নাহ ফাউন্ডেশনের চেয়ারম্যান আল্লামা শায়খ আহমাদুল্লাহ, আল্লামা গাজী বেলাল উদ্দীন নানুপুরী, আল্লামা ফরিদ উদ্দীন আল-মোবারক, আল্লামা আজিজুল হক আল-মাদানী, আল্লামা মুফতি মাহফুজুল হক, আল্লামা মুফতি কুতুবুদ্দীন নানুপুরী, ঢাকার মুফতি রেজাউল করীম আবরার এবং ব্রাহ্মণবাড়িয়ার আল্লামা গাজী ইয়াকুব ওসমানী।

আয়োজকরা জানান, দুই দিনব্যাপী এ ইসলামী মহাসম্মেলনে প্রায় আড়াই লাখ ধর্মপ্রাণ মুসল্লির সমাগম হয়েছে। বিপুলসংখ্যক মানুষের অংশগ্রহণের বিষয়টি বিবেচনায় রেখে তাঁদের আপ্যায়নের জন্যও ব্যাপক ব্যবস্থা গ্রহণ করা হয়েছিল।

কালের আলো/এম/এএইচ

Link copied!