Kaler Alo
সোমবার, ২৩ নভেম্বর, ২০২৬
৮ অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ

জিয়ার মুক্তিযুদ্ধ, খালেদার স্মৃতি—প্রধানমন্ত্রীর প্রত্যয়, তাঁবেদার রাষ্ট্র হবে না বাংলাদেশ

প্রধানমন্ত্রী
কালের আলো

আন্তর্জাতিক ডেস্ক, কালের আলো

প্রকাশিত: নভেম্বর ২৩, ২০২৬, ০২:৫৫ পিএম

যুক্তরাষ্ট্রে ‘মাদার অব ডেমোক্রেসি’ খালেদা জিয়ার নামে সড়ক

আন্তর্জাতিক ডেস্ক, কালের আলো

প্রকাশিত: নভেম্বর ২৩, ২০২৬, ০২:৫৫ পিএম

যুক্তরাষ্ট্রে ‘মাদার অব ডেমোক্রেসি’ খালেদা জিয়ার নামে সড়ক

যুক্তরাষ্ট্রের শিকাগো শহরের প্রাণকেন্দ্রে ‘মাদার অব ডেমোক্রেসি বেগম খালেদা জিয়া ওয়ে’ নামে একটি সড়কের উদ্বোধন করা হয়েছে। স্থানীয় সময় ২২ নভেম্বর দুপুরে ঐতিহাসিক উইলিস টাওয়ারের পাদদেশে উৎসবমুখর পরিবেশে সড়কটির নামফলক উন্মোচন করেন শিকাগো সিটির অল্ডারম্যান গিলবার্ট ভিলেগাস।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুক্তরাষ্ট্রে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত তারেক মুহাম্মদ আরিফুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন প্রেস মিনিস্টার গোলাম মোতুর্জা এবং বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য গিয়াস আহমেদ। এ ছাড়া বাংলাদেশি কমিউনিটির বিশিষ্ট ব্যক্তিরা এবং বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতারা অনুষ্ঠানে অংশ নেন।

সর্বসম্মত সিদ্ধান্তে সড়কের নতুন নাম
এর আগে গত ২৩ সেপ্টেম্বর শিকাগো সিটি কাউন্সিল সর্বসম্মতিক্রমে সড়কটির নাম ‘মাদার অব ডেমোক্রেসি বেগম খালেদা জিয়া ওয়ে’ রাখার সিদ্ধান্ত নেয়। পরে ১৪ অক্টোবর এ-সংক্রান্ত অধ্যাদেশ প্রকাশ করা হয়। এর আগে সড়কটির নাম ছিল আপার ওয়াকার ড্রাইভ। শিকাগো বিএনপির সভাপতি শাহ মোজাম্মেল নান্টুর সভাপতিত্বে নামফলক উন্মোচন অনুষ্ঠানটি আয়োজন করা হয়।

খালেদা জিয়ার রাজনৈতিক সংগ্রামের প্রশংসা
অনুষ্ঠানে বক্তারা বলেন, বেগম খালেদা জিয়া কখনো ক্ষমতার জন্য রাজনীতি করেননি। গণতন্ত্র, জনগণের মৌলিক অধিকার, স্বাধীনতা ও জাতীয় সার্বভৌমত্ব রক্ষা ছিল তাঁর রাজনীতির মূল লক্ষ্য।

তাঁরা আরও বলেন, স্বৈরাচারী এরশাদবিরোধী আন্দোলন থেকে শুরু করে এক-এগারোর রাজনৈতিক সংকট এবং দীর্ঘ ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে খালেদা জিয়া আপসহীন নেতৃত্বের পরিচয় দিয়েছেন। গণতন্ত্র ও মানুষের অধিকার প্রতিষ্ঠার সংগ্রামে তিনি ব্যক্তিগত সুখ-স্বাচ্ছন্দ্য বিসর্জন দিয়েছেন, কারাবরণ করেছেন। তবু অন্যায় ও স্বৈরশাসনের সঙ্গে আপস করেননি।

বক্তাদের ভাষ্য, জীবন ও রাজনৈতিক সংগ্রামের মধ্য দিয়ে খালেদা জিয়া প্রমাণ করেছেন, ক্ষমতা ক্ষণস্থায়ী হলেও আদর্শ, সততা, দেশপ্রেম ও আত্মত্যাগের মর্যাদা চিরস্থায়ী। এ কারণেই বাংলাদেশের মানুষের কাছে তিনি ‘দেশনেত্রী’ ও ‘মাদার অব ডেমোক্রেসি’ হিসেবে স্মরণীয় হয়ে আছেন।

কালের আলো/এসএ/জেএন

Link copied!