Kaler Alo
সোমবার, ১৬ নভেম্বর, ২০২৬
১ অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ

রাজনৈতিক সমর্থন ব্যালট বাক্সে, সরকারি অফিসে নয় : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী
কালের আলো

স্পোর্টস ডেস্ক

প্রকাশিত: জুলাই ২০, ২০২৬, ০২:০৪ এএম

গোলশূন্য সমতায় শেষ আর্জেন্টিনা-স্পেনের প্রথমার্ধের লড়াই

স্পোর্টস ডেস্ক

প্রকাশিত: জুলাই ২০, ২০২৬, ০২:০৪ এএম

গোলশূন্য সমতায় শেষ আর্জেন্টিনা-স্পেনের প্রথমার্ধের লড়াই

দীর্ঘ একমাসেরও বেশি সময়ের লড়াই শেষে চির আরাধ্য সেই সোনালি ট্রফির খোঁজে ফাইনালের মঞ্চে লড়ছে আর্জেন্টিনা ও স্পেন। বর্তমান চ্যাম্পিয়নদের বিপক্ষে শিরোপা নির্ধারণী এ ম্যাচে মাঠের খেলায় প্রথমার্ধে এগিয়ে থাকল স্পেনই। লামিন ইয়ামালরা বেশ কয়েকবারই গড়লেন দুর্দান্ত আক্রমণ, তবে শেষ পর্যন্ত পেলেন না গোল। ওদিকে লিওনেল মেসির আর্জেন্টিনা অনেকটাই ম্লান হয়েই থাকল। আক্রমণের পাশাপাশি বল দখলেও থাকল পিছিয়ে। কোনো দলই গোলের দেখা না পাওয়ায় ফাইনালে প্রথমার্ধের খেলা শেষ হল গোলশূন্য সমতায়।

নিউইয়র্কের নিউ জার্সি স্টেডিয়ামে শিরোপার লড়াইয়ে দুই দলই নেমেছে শক্তিশালী একাদশ নিয়ে। আর্জেন্টিনার বিপক্ষে ম্যাচের শুরু থেকেই দাপুটে ফুটবল খেলেছে স্পেন। ম্যাচের শুরুতেই দলকে এগিয়ে দেওয়ার দারুণ এক সুযোগও পেয়েছিলেন লামিন ইয়ামাল। তবু তরুণ এই তারকা গোলের দেখা পাননি। ম্যাচের ৫ মিনিটেই বক্সের ভেতরে গোল করার সুযোগ পেয়েছিলেন তিনি। দারুণ এক শটও নিয়েছিলেন, কিন্তু এমি মার্তিনেজের দেয়াল টপকে জালের দেখা পাননি।

এদিকে ম্যাচের শুরুতেই গোলের সুযোগ হাতছাড়া করা স্পেন প্রথমার্ধের খেলার নিয়ন্ত্রণ রেখেছিল নিজেদের কাছেই। বল দখলে রেখে দলীয় সমন্বয়ে বেশ কয়েকবারই নিপুণ আক্রমণ গড়েছে দলটি। গোলের লক্ষ্যে নিয়েছে বেশ কয়েকটি শট। আর্জেন্টিনার রক্ষণকে ফাকি দিয়ে তৈরি করেছে গোলের সুযোগ। তবে সেসব কাজে লাগাতে পারেনি।

এদিকে প্রথমার্ধে স্পেনের একের পর এক আক্রমণের বিপরীতে আর্জেন্টিনার রক্ষণ কিছুটা ভুগেছে, তেমন একটা আক্রমণের সুযোগও তৈরি করতে পারেনি লিওনেল স্কালোনির শিষ্যরা। তবে ধীরে ধীরে ছন্দে ফেরার আভাস দিয়েছে দলটি।

এদিকে আক্রমণের ধারাবাহিকতায় ম্যাচের ৩৯ মিনিটে দারুণ এক সযুওগ পেয়েছিল স্পেন। তবে মিকেল ওয়ারজাবাল শট নিলেও তা ঠেকিয়ে দেন আলবিসেলেস্তে গোলরক্ষক মার্তিনেজ। শেষ পর্যন্ত কোনো দলই গোল করতে না পারায় প্রথমার্ধ শেষ হয় গোলশূন্য সমতায়।

কালের আলো/এসআর/এএএন

Link copied!