Kaler Alo
সোমবার, ২৩ নভেম্বর, ২০২৬
৮ অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ

জিয়ার মুক্তিযুদ্ধ, খালেদার স্মৃতি—প্রধানমন্ত্রীর প্রত্যয়, তাঁবেদার রাষ্ট্র হবে না বাংলাদেশ

প্রধানমন্ত্রী
কালের আলো

ক্রীড়া প্রতিবেদক, কালের আলো

প্রকাশিত: নভেম্বর ২৩, ২০২৬, ০২:০৪ পিএম

বাংলাদেশ-দক্ষিণ আফ্রিকা টেস্ট : সেঞ্চুরিয়নে বৃষ্টি, অপেক্ষায় দুই দল

ক্রীড়া প্রতিবেদক, কালের আলো

প্রকাশিত: নভেম্বর ২৩, ২০২৬, ০২:০৪ পিএম

বাংলাদেশ-দক্ষিণ আফ্রিকা টেস্ট : সেঞ্চুরিয়নে বৃষ্টি, অপেক্ষায় দুই দল

সিরিজে সমতা ফেরানোর লক্ষ্যে দ্বিতীয় ও শেষ টেস্টে দক্ষিণ আফ্রিকার মুখোমুখি হয়েছে বাংলাদেশ। তবে নির্ধারিত সময় পেরিয়ে গেলেও সেঞ্চুরিয়নে গুঁড়ি গুঁড়ি বৃষ্টির কারণে টস অনুষ্ঠিত হয়নি। মাঠের মূল পিচ ও বোলারদের রান-আপ ঢেকে রেখেছেন মাঠকর্মীরা। ছাতা মাথায় মাঠ পরিদর্শন করেছেন আম্পায়াররা। ফলে ম্যাচের শুরুতে বিলম্ব নিশ্চিত হয়েছে।

বাংলাদেশ সময় দুপুর ২টায় ম্যাচটি শুরু হওয়ার কথা ছিল। তবে বৃষ্টির কারণে টসই না হওয়ায় অপেক্ষা বাড়ছে দুই দলের। প্রথম টেস্টে ৯ উইকেটে হেরে সিরিজে পিছিয়ে আছে বাংলাদেশ। এই ম্যাচে জিততে পারলেই সিরিজে সমতা ফেরানোর সুযোগ পাবে নাজমুল হোসেন শান্তর দল। অন্যদিকে জয় তুলে নিয়ে সিরিজ নিশ্চিত করতে চায় স্বাগতিক দক্ষিণ আফ্রিকা।

প্রথম টেস্টে ব্যাটিংয়ে লড়াই, বোলিংয়ে হতাশা
প্রথম টেস্টের প্রথম ইনিংসে ৪০০ রান করেছিল বাংলাদেশ। তাওহীদ হৃদয়ের ১৩৭ ও লিটন দাসের ১২০ রানের সুবাদে ১২২ রানে ৫ উইকেট হারানোর পরও ঘুরে দাঁড়ায় দল। দুজনের ২০৬ রানের জুটি বাংলাদেশকে বড় সংগ্রহ এনে দেয়।

তবে দক্ষিণ আফ্রিকা প্রথম ইনিংসে ৫৫৭ রান তুলে ১৫৭ রানের লিড নেয়। দ্বিতীয় ইনিংসে মাত্র ১৬৮ রানে গুটিয়ে যায় বাংলাদেশ। ফলে ৯ উইকেটের বড় ব্যবধানে হারতে হয় সফরকারীদের।

মুশফিক-হাসানকে ছাড়াই মাঠে নামার চ্যালেঞ্জ
চোটের কারণে দ্বিতীয় টেস্টে খেলতে পারছেন না মুশফিকুর রহিম ও পেসার হাসান মাহমুদ। মুশফিকের কুঁচকিতে এবং হাসানের কনুইয়ে সমস্যা রয়েছে। প্রথম টেস্টে চার উইকেট নেওয়া হাসানের অনুপস্থিতি বাংলাদেশের বোলিং বিভাগে বড় প্রভাব ফেলতে পারে। ১০৮ টেস্ট খেলা অভিজ্ঞ মুশফিককেও পাচ্ছে না দল।

প্রোটিয়া একাদশেও পরিবর্তন
দক্ষিণ আফ্রিকার একাদশে দুটি পরিবর্তন এসেছে। চোটের কারণে টেম্বা বাভুমার জায়গায় খেলবেন টনি ডি জর্জি। ডেন প্যাটারসনের পরিবর্তে দলে ফিরেছেন আনরিখ নরকিয়া। অধিনায়কত্ব করবেন এইডেন মার্করাম।

সেঞ্চুরিয়নে কঠিন পরীক্ষার অপেক্ষা
সুপারস্পোর্ট পার্কে দক্ষিণ আফ্রিকার রেকর্ড বেশ শক্তিশালী। এই মাঠে খেলা ৩০ টেস্টের ২৪টিতেই জিতেছে স্বাগতিকরা। তাই সিরিজে সমতা ফেরাতে বাংলাদেশের সামনে কঠিন চ্যালেঞ্জ অপেক্ষা করছে।

কালের আলো/এসএ/এমএস

Link copied!