Kaler Alo
শনিবার, ২৮ নভেম্বর, ২০২৬
১৩ অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ

উচ্চশিক্ষাব্যবস্থাকে কর্মসংস্থান উপযোগী করে গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী
কালের আলো

নিজস্ব প্রতিবেদক, কালের আলো

প্রকাশিত: নভেম্বর ২৮, ২০২৬, ০৬:৩১ পিএম

শেখ হাসিনা ও তাঁর দলের কবর হোক জনগণের মন থেকে: তথ্য উপদেষ্টা

নিজস্ব প্রতিবেদক, কালের আলো

প্রকাশিত: নভেম্বর ২৮, ২০২৬, ০৬:৩১ পিএম

শেখ হাসিনা ও তাঁর দলের কবর হোক জনগণের মন থেকে: তথ্য উপদেষ্টা

প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচারবিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান বলেছেন, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশে ফিরে আসার আওয়াজ তুলছেন। তবে তাঁর দেশে ফেরার কোনো সম্ভাবনা নেই।

শনিবার (২৮ নভেম্বর) সকালে জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘরে জুলাই বিপ্লবের শহীদদের স্মৃতিচিহ্ন নিয়ে আয়োজিত প্রদর্শনীতে অংশ নিয়ে তিনি এসব কথা বলেন।

শহীদদের স্মৃতি সজীব রাখতে প্রদর্শনী

তথ্য উপদেষ্টা বলেন, এ প্রদর্শনীর মাধ্যমে শেখ হাসিনা ও তাঁর দল যে তাণ্ডব চালিয়েছে, তার স্মৃতি তুলে ধরা হয়েছে। এ ধরনের জাদুঘরের মাধ্যমে এসব স্মৃতি ক্রমাগত সজীব ও সতেজ রাখতে চান তাঁরা।

তিনি আরও বলেন, “বাংলাদেশে শেখ হাসিনা তো বটেই, তার দলেরও কবর হোক জনগণের মন থেকে।”

কালের আলো/এএইচ/এমএসআইপি 

Link copied!