Kaler Alo
শনিবার, ২৮ নভেম্বর, ২০২৬
১৩ অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ

উচ্চশিক্ষাব্যবস্থাকে কর্মসংস্থান উপযোগী করে গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী
কালের আলো

বিশেষ সংবাদদাতা, কালের আলো

প্রকাশিত: নভেম্বর ২৮, ২০২৬, ০৭:০১ পিএম

সরকারি চাকরি নয়, কৃষক-ব্যবসায়ীরাও পাবেন পেনশন! ৬০ বছরেই মিলবে সুবিধা

বিশেষ সংবাদদাতা, কালের আলো

প্রকাশিত: নভেম্বর ২৮, ২০২৬, ০৭:০১ পিএম

সরকারি চাকরি নয়, কৃষক-ব্যবসায়ীরাও পাবেন পেনশন! ৬০ বছরেই মিলবে সুবিধা

বৃদ্ধ বয়সে আর্থিক নিরাপত্তা কি শুধু সরকারি চাকরিজীবীদের জন্য? এবার সেই প্রচলিত ধারণার বাইরে গিয়ে দেশের কৃষক, শ্রমিক, ব্যবসায়ীসহ বৃহত্তর জনগোষ্ঠীকে পেনশনের আওতায় আনার উদ্যোগের কথা জানালেন সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রী এ জেড এম জাহিদ হোসেন।

তিনি জানিয়েছেন, সর্বজনীন পেনশন স্কিমে যুক্ত হওয়ার সুযোগ পাবেন কৃষক, শ্রমিক, ক্ষুদ্র, মাঝারি ও বড় ব্যবসায়ীসহ বেসরকারি খাতে কর্মরত এবং প্রাতিষ্ঠানিক সুযোগ-সুবিধার বাইরে থাকা নাগরিকরা। ১৮ থেকে ৫০ বছর বয়সীরা এই স্কিমে অংশ নিতে পারবেন। আর ৬০ বছর পূর্ণ হলে নির্ধারিত হারে পাবেন পেনশন। শনিবার (২৮ নভেম্বর) দিনাজপুর জেলা প্রশাসক কার্যালয় চত্বরে আয়োজিত সর্বজনীন পেনশন মেলায় এসব কথা বলেন মন্ত্রী।

  • ১৮ থেকে ৫০ বছর বয়সী নাগরিকরা যুক্ত হতে পারবেন সর্বজনীন পেনশন স্কিমে
  • ৬০ বছর পূর্ণ হলেই মিলবে নির্ধারিত হারে পেনশন
  • আওতায় আসবেন কৃষক, শ্রমিক ও সব শ্রেণির ব্যবসায়ীসহ প্রাতিষ্ঠানিক সুবিধাবঞ্চিতরা 

চাকরি না থাকলেও পেনশনের সুযোগ
মন্ত্রী বলেন, সরকারের লক্ষ্য সর্বজনীন পেনশন ব্যবস্থাকে দেশের প্রতিটি মানুষের কাছে পৌঁছে দেওয়া। বিশেষ করে যারা প্রাতিষ্ঠানিক চাকরির বাইরে রয়েছেন, তাদেরও যেন অবসর জীবনে আর্থিক অনিশ্চয়তায় পড়তে না হয়, সে বিষয়টি গুরুত্ব পাচ্ছে। এই উদ্যোগ সফলভাবে বাস্তবায়ন করা গেলে জীবনের শেষ অধ্যায়ে দেশের সংখ্যাগরিষ্ঠ মানুষের জন্য তৈরি হবে আর্থিক সচ্ছলতা ও নিরাপত্তার নতুন সুযোগ।

পেনশন কার্যক্রম ছড়িয়ে দিতে ৪৫ ব্যাংকের সঙ্গে সমঝোতা
সর্বজনীন পেনশন কার্যক্রমকে দেশব্যাপী বিস্তৃত করতে সরকারি ও বেসরকারি পর্যায়ের প্রায় ৪৫টি ব্যাংকের সঙ্গে জাতীয় পেনশন কর্তৃপক্ষের সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষরিত হয়েছে বলে জানান মন্ত্রী। তিনি বলেন, সরকারের এ উদ্যোগ দিনাজপুরের প্রতিটি এলাকায় ছড়িয়ে দিতে চান তারা। এর মাধ্যমে সাধারণ মানুষের কাছে পেনশন স্কিমের সুযোগ ও সুবিধা পৌঁছে দেওয়ার পরিকল্পনা রয়েছে।

বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের শিক্ষায় চার বিভাগে নতুন কলেজ
অনুষ্ঠানে শুধু পেনশন নয়, বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের শিক্ষা ও প্রশিক্ষণ নিয়েও কথা বলেন সমাজকল্যাণমন্ত্রী। তিনি জানান, এসব শিশুর মানসম্মত শিক্ষা নিশ্চিত করতে প্রয়োজন দক্ষ ও প্রশিক্ষিত শিক্ষক। আর সেই শিক্ষক তৈরির জন্য প্রয়োজন বিশেষায়িত শিক্ষাপ্রতিষ্ঠান।

বর্তমানে মিরপুরে এ ধরনের মাত্র একটি কলেজ রয়েছে উল্লেখ করে মন্ত্রী বলেন, সরকার দেশের চারটি বিভাগে চারটি নতুন কলেজ প্রতিষ্ঠার উদ্যোগ নিয়েছে। এসব প্রতিষ্ঠানে বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের শিক্ষাদানে দক্ষ শিক্ষক তৈরি করা হবে। পাশাপাশি দেশের প্রতিটি জেলা ও উপজেলা শহরে বিশেষ চাহিদাসম্পন্ন শিক্ষার্থীদের জন্য মানসম্মত বিদ্যালয় প্রতিষ্ঠার পরিকল্পনাও রয়েছে।

দিনাজপুর স্থানীয় সরকারের উপপরিচালক শেখ হাফিজুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন দিনাজপুর-৩ আসনের সংসদ সদস্য সৈয়দ জাহাঙ্গীর আলম, জাতীয় পেনশন কর্তৃপক্ষের নির্বাহী চেয়ারম্যান ড. মো. সুরাতুজ্জামান, অর্থ মন্ত্রণালয়ের যুগ্ম সচিব শরীফ নজরুল ইসলাম, জেলা পরিষদের প্রশাসক মো. মোফাজ্জল হোসেন দুলাল এবং অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) এস এম হাবিবুল হাসানসহ অন্যরা।

সর্বজনীন পেনশন স্কিমের মূল লক্ষ্য হলো—কর্মজীবনের শেষ সময়ে যেন আর্থিক অনিশ্চয়তা কারও জীবনের বোঝা হয়ে না দাঁড়ায়। সেই লক্ষ্য বাস্তবায়িত হলে কৃষকের ঘর থেকে ব্যবসাপ্রতিষ্ঠান—দেশের নানা শ্রেণি-পেশার মানুষের অবসর জীবনে যুক্ত হতে পারে আর্থিক নিরাপত্তার নতুন অধ্যায়।

কালের আলো/এমএএএমকে

Link copied!