Kaler Alo
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর, ২০২৬
১১ অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ

জিয়ার মুক্তিযুদ্ধ, খালেদার স্মৃতি—প্রধানমন্ত্রীর প্রত্যয়, তাঁবেদার রাষ্ট্র হবে না বাংলাদেশ

প্রধানমন্ত্রী
কালের আলো

নিজস্ব প্রতিবেদক, কালের আলো

প্রকাশিত: নভেম্বর ২৬, ২০২৬, ১২:১২ পিএম

শেখ হাসিনার সাবেক উপ-প্রেস সচিব শাখাওয়াত মুনসহ আটক ৩

নিজস্ব প্রতিবেদক, কালের আলো

প্রকাশিত: নভেম্বর ২৬, ২০২৬, ১২:১২ পিএম

শেখ হাসিনার সাবেক উপ-প্রেস সচিব শাখাওয়াত মুনসহ আটক ৩

রাজধানীর লালমাটিয়া এলাকা থেকে শেখ হাসিনার সাবেক উপ-প্রেস সচিব কেএম শাখাওয়াত মুন, চট্টগ্রামের সাবেক জেলা প্রশাসক (ডিসি) ইলিয়াস হোসেন এবং আইনজীবী সুফি মো. আল মামুনকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করেছেন ছাত্রদলের নেতাকর্মীরা।

বুধবার (২৫ নভেম্বর) দিবাগত রাতে তাঁদের আটক করা হয়। এ সময় তাঁদের মারধর করা হয়েছে বলেও অভিযোগ উঠেছে।

আটকের পর মারধরের ভিডিও ছড়িয়েছে

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া কয়েকটি ভিডিওতে শাখাওয়াত মুন ও ইলিয়াস হোসেনকে জিজ্ঞাসাবাদ এবং মারধর করতে দেখা যায়।

একটি ভিডিওতে কয়েকজনকে শাখাওয়াত মুনকে ঘিরে ধরে জিজ্ঞাসাবাদ করতে দেখা যায়। এ সময় তাঁকে থাপ্পড় মারতে এবং কান ধরতে বলতেও শোনা যায়। পরে তিনি কান ধরেন। এরপর তাঁকে পুলিশের কাছে নিয়ে যাওয়া হয়।

অন্য একটি ভিডিওতে চট্টগ্রামের সাবেক জেলা প্রশাসক ইলিয়াস হোসেনকে মারধর করতে দেখা গেছে।

থানায় যাচাই-বাছাই চলছে

মোহাম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল হালিম গণমাধ্যমকে বলেন, ছাত্রদলের নেতাকর্মীরা তাঁদের আটক করে পুলিশকে খবর দেন। পরে পুলিশ গিয়ে তাঁদের থানায় নিয়ে আসে। তাঁদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার বিষয়ে যাচাই-বাছাই চলছে।

কালের আলো/এএইচ/এমএসআইপি 

Link copied!