Kaler Alo
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর, ২০২৬
১১ অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ

জিয়ার মুক্তিযুদ্ধ, খালেদার স্মৃতি—প্রধানমন্ত্রীর প্রত্যয়, তাঁবেদার রাষ্ট্র হবে না বাংলাদেশ

প্রধানমন্ত্রী
কালের আলো

নিজস্ব প্রতিবেদক, কালের আলো

প্রকাশিত: নভেম্বর ২৬, ২০২৬, ১১:৪০ এএম

ভেস্ট পরে অভিযান ও সালিশ, বৈধতা না পেয়ে সংগঠনের কার্যক্রম বন্ধ

নিজস্ব প্রতিবেদক, কালের আলো

প্রকাশিত: নভেম্বর ২৬, ২০২৬, ১১:৪০ এএম

ভেস্ট পরে অভিযান ও সালিশ, বৈধতা না পেয়ে সংগঠনের কার্যক্রম বন্ধ

আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের মতো পোশাক ও ভেস্ট পরে বিভিন্ন স্থানে অভিযান, জিজ্ঞাসাবাদ, সালিশ ও জরিমানা করার অভিযোগ ওঠার পর কার্যক্রম বন্ধের ঘোষণা দিয়েছে ‘মানবাধিকার প্রতিষ্ঠান বাস্তবায়ন সংস্থা’ নামের একটি সংগঠন।

সামাজিক যোগাযোগমাধ্যমে সংগঠনটির সদস্যদের বিভিন্ন কর্মকাণ্ডের ছবি ও ভিডিও ছড়িয়ে পড়ার পর বিষয়টি নিয়ে সমালোচনা শুরু হয়। এরই মধ্যে সংগঠনটির পক্ষ থেকে জানানো হয়েছে, জাতীয় মানবাধিকার কমিশনে ডাকার পর তাদের কার্যক্রমের বিভিন্ন দিকের বৈধতা পাওয়া যায়নি।

সামাজিক মাধ্যমে ছড়ায় অভিযানের ভিডিও

সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত ছবি ও ভিডিওতে দেখা যায়, সংগঠনটির সদস্যরা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে সাদৃশ্যপূর্ণ পোশাক ও ভেস্ট পরে বিভিন্ন স্থানে যাচ্ছেন। কোথাও জিজ্ঞাসাবাদ, কোথাও সালিশ এবং বিভিন্ন সমস্যা সমাধানের নামে অর্থ উদ্ধার করে দেওয়ার মতো কর্মকাণ্ডও প্রচার করা হয়েছে।

আফরোজা আক্তার শোভা নামের এক নারীর নেতৃত্বে দলটির এসব কার্যক্রমের ছবি ও ভিডিও সামাজিক মাধ্যমে প্রকাশ করা হচ্ছিল। এসব কর্মকাণ্ড নিয়ে প্রশ্ন ও সমালোচনা তৈরি হলে গতকাল মঙ্গলবার সংগঠনটির পক্ষ থেকে ফেসবুকে একটি পোস্ট দেওয়া হয়।

জাতীয় মানবাধিকার কমিশনে ডাকার দাবি

ফেসবুক পোস্টে সংগঠনটি জানায়, জাতীয় মানবাধিকার কমিশন থেকে তাদের ডেকে পাঠানো হয়েছিল। সেখানে সংগঠনের কার্যক্রম, বিশেষ করে ভেস্ট ব্যবহার, অভিযান পরিচালনা, সালিশ এবং অভিযোগ ও তদন্তসংক্রান্ত শব্দ ব্যবহারের বিষয়ে কোনো ধরনের বৈধতা পাওয়া যায়নি বলে দাবি করেছে তারা।

পোস্টে সংগঠনটি লিখেছে, ‘জাতীয় মানবাধিকার কমিশন (সংবিধিবদ্ধ স্বাধীন রাষ্ট্রীয় কমিশন) থেকে মানবাধিকার প্রতিষ্ঠান বাস্তবায়ন সংস্থাকে ডেকেছিল। এই বিষয়ে আমাদের সংগঠনের কার্যক্রমগুলোর (ভেস্ট ব্যবহার করা, অভিযানে যাওয়া, সালিশ করা, অভিযোগ-তদন্ত এরূপ শব্দ ব্যবহার করা) কোনো রূপ বৈধতা পাওয়া যায়নি বিধায় এই মানবাধিকার প্রতিষ্ঠান বাস্তবায়ন সংস্থা থেকে এই মুহূর্তে অব্যাহতি নিলাম।’

এতে আরও বলা হয়, ভবিষ্যতে এ ধরনের কোনো সংশ্লিষ্টতা পাওয়া গেলে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। পাশাপাশি মানবাধিকার সংগঠনের নামে প্রতারণা থেকে সবাইকে সতর্ক থাকার অনুরোধ জানিয়েছে সংগঠনটি।

কালের আলো/এএইচ/এমএসআইপি 

Link copied!