Kaler Alo
বৃহস্পতিবার, ১২ নভেম্বর, ২০২৬
২৭ কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ

রাজনৈতিক সমর্থন ব্যালট বাক্সে, সরকারি অফিসে নয় : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী
কালের আলো

নিজস্ব প্রতিবেদক, কালের আলো

প্রকাশিত: নভেম্বর ১২, ২০২৬, ০৪:১৫ পিএম

কর্মীকে লাথি, প্রতিমন্ত্রী রাজিব আহসানের আচরণে বিতর্ক

নিজস্ব প্রতিবেদক, কালের আলো

প্রকাশিত: নভেম্বর ১২, ২০২৬, ০৪:১৫ পিএম

কর্মীকে লাথি, প্রতিমন্ত্রী রাজিব আহসানের আচরণে বিতর্ক

জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বিএনপির শোভাযাত্রায় এক কর্মীকে লাথি মারার ঘটনায় বিতর্কের মুখে পড়েছেন স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক ও নৌপরিবহন মন্ত্রণালয় এবং সেতু বিভাগের প্রতিমন্ত্রী মো. রাজিব আহসান। ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর তাঁর আচরণ নিয়ে শুরু হয়েছে আলোচনা-সমালোচনা। কেউ এর সমালোচনা করছেন, আবার কেউ শৃঙ্খলা রক্ষার যুক্তিতে তাঁর পক্ষে অবস্থান নিয়েছেন। তবে লাথির শিকার কর্মী দাবি করেছেন, নেতা তাঁকে শাসন করেছেন।

ভিডিও ছড়িয়ে পড়ার পর শুরু আলোচনা
গত ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে রাজধানীতে শোভাযাত্রার আয়োজন করে বিএনপি। নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে শুরু হয়ে শোভাযাত্রাটি মানিক মিয়া অ্যাভিনিউয়ে গিয়ে শেষ হয়। এতে নেতৃত্ব দেন প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমান।

শোভাযাত্রা শেষে রাতে ৭ নভেম্বর সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে রাজিব আহসানের এক কর্মীকে লাথি মারার ভিডিও। পরে জানা যায়, ওই কর্মীর নাম শফিকুল ইসলাম শফিক। তিনি লালবাগ থানা স্বেচ্ছাসেবক দলের সদস্য।

‘ক্ষমতাকেন্দ্রিক দাম্ভিকতার বহিঃপ্রকাশ’
ঘটনাটিকে রাজনৈতিক সংস্কৃতির দৃষ্টিকোণ থেকে বিশ্লেষণ করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজকল্যাণ ও গবেষণা ইনস্টিটিউটের সহযোগী অধ্যাপক ড. তৌহিদুল হক।

তিনি বলেন, একজন প্রতিমন্ত্রী বা সংসদ সদস্যের কর্মীর সঙ্গে এ ধরনের আচরণ ক্ষমতাকেন্দ্রিক দাম্ভিকতা ও উচ্ছৃঙ্খল মানসিকতার বহিঃপ্রকাশ। রাজনৈতিক সংস্কৃতির পরিবর্তনের কথা বলা হলেও বাস্তবে নেতাদের আচরণে তার প্রতিফলন দেখা যাচ্ছে না।

তাঁর মতে, রাজনৈতিক অবস্থানের কারণে অনেক নেতা নিজেদের চেয়ে নিচের পর্যায়ের নেতা-কর্মীদের নিয়ন্ত্রণে অগণতান্ত্রিক কৌশল অবলম্বন করছেন। এতে রাজনৈতিক শিষ্টাচার ক্ষুণ্ন হচ্ছে।

নেতাদের আরও সহনশীল হওয়ার পরামর্শ
ঘটনাটি ক্যামেরায় ধারণ হওয়ার প্রসঙ্গে ড. তৌহিদুল হক বলেন, প্রতিমন্ত্রী হয়তো ভাবেননি তাঁর এমন আচরণ ক্যামেরায় ধরা পড়বে। তবে বিভিন্ন রাজনৈতিক কর্মসূচিতেও এ ধরনের ঘটনা দেখা যায়।

তিনি আরও বলেন, রাজনৈতিক কর্মসূচিতে জনসমাগম বাড়াতে নানা কৌশলে মানুষকে একত্র করা হয়। এর মাধ্যমে সমাবেশের পরিসর বড় করে দেখানোর চেষ্টা থাকে। তবে এর সঙ্গে গণতান্ত্রিক মূল্যবোধের সরাসরি সম্পর্ক নেই।

শৃঙ্খলা রক্ষার যুক্তিতে কর্মীকে লাথি মারার বিষয়ে তিনি বলেন, বড় রাজনৈতিক কর্মসূচি পরিচালনার সময় দায়িত্বশীলদের অনেক চাপ সামলাতে হয়। কখনো তাঁরা ধৈর্য হারাতে পারেন। তবে পদমর্যাদায় যাঁরা বড়, তাঁদের আরও বেশি সহনশীল ও ধৈর্যশীল হওয়া প্রয়োজন।

ড. তৌহিদুল হকের ভাষ্য, নেতাদের আচরণ দেখেই অন্য নেতা-কর্মীরা শেখেন। তাই দাম্ভিকতা, উচ্ছৃঙ্খলতা ও গণতান্ত্রিক মূল্যবোধবহির্ভূত আচরণের জবাবদিহি নিশ্চিত করা জরুরি।

কালের আলো/এসএ/এমএসআইপি

Link copied!