Kaler Alo
মঙ্গলবার, ১০ নভেম্বর, ২০২৬
২৫ কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ

রাজনৈতিক সমর্থন ব্যালট বাক্সে, সরকারি অফিসে নয় : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী
কালের আলো

নিজস্ব প্রতিবেদক, কালের আলো

প্রকাশিত: নভেম্বর ১০, ২০২৬, ০১:০৫ পিএম

কপ-৩১ সম্মেলন থেকে ন্যায্য হিস্যা পাবে বাংলাদেশ: রিজভী

নিজস্ব প্রতিবেদক, কালের আলো

প্রকাশিত: নভেম্বর ১০, ২০২৬, ০১:০৫ পিএম

কপ-৩১ সম্মেলন থেকে ন্যায্য হিস্যা পাবে বাংলাদেশ: রিজভী

তুরস্কের আনতালিয়ায় শুরু হওয়া জাতিসংঘের জলবায়ুবিষয়ক সম্মেলন কপ-৩১ থেকে বাংলাদেশ তার ন্যায্য হিস্যা নিশ্চিত করতে পারবে বলে আশা প্রকাশ করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। তাঁর প্রত্যাশা, জলবায়ু পরিবর্তনের কারণে ক্ষতিগ্রস্ত দেশগুলোর অগ্রভাগে থাকা বাংলাদেশ আন্তর্জাতিক তহবিল ও ন্যায্য অধিকার আদায়ে কার্যকর ভূমিকা রাখতে পারবে।

মঙ্গলবার (১০ নভেম্বর) সকালে প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে ২১ সদস্যের উচ্চপর্যায়ের প্রতিনিধি দল তুরস্কের উদ্দেশে রওনা হয়। বিমানবন্দরে প্রতিনিধি দলকে বিদায় জানিয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন রিজভী।

প্রধানমন্ত্রীর উদ্যোগের কথা তুলে ধরলেন রিজভী
রিজভী বলেন, বৈশ্বিক উষ্ণায়ন ও পরিবেশ বিপর্যয় মোকাবিলায় জাতিসংঘ আয়োজিত কপ-৩১ সম্মেলনে বিভিন্ন দেশের সরকারপ্রধানরা অংশ নিচ্ছেন। এমন সংকটময় সময়ে প্রধানমন্ত্রীর নেতৃত্বে বাংলাদেশের প্রতিনিধি দলের সম্মেলনে অংশগ্রহণ অত্যন্ত তাৎপর্যপূর্ণ।

প্রধানমন্ত্রী তারেক রহমানকে জনগণের কাছে ‘গ্রিন প্রধানমন্ত্রী’ হিসেবে পরিচিত উল্লেখ করে তিনি বলেন, পাঁচ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ, খাল খনন এবং নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার বাড়াতে বিভিন্ন উদ্যোগ নিয়েছেন প্রধানমন্ত্রী। এসব উদ্যোগ বিএনপির নির্বাচনী ইশতেহারেও অন্তর্ভুক্ত ছিল।

জলবায়ু তহবিল ও ন্যায্য অধিকারের প্রত্যাশা
রিজভী বলেন, মানবজাতি বর্তমানে বিপন্ন পরিবেশগত পরিস্থিতির মুখোমুখি। কার্বন ডাই-অক্সাইডের নিঃসরণ কমিয়ে আনতে বিশ্বনেতা ও পরিবেশ বিশেষজ্ঞদের আলোচনার মাধ্যমে কার্যকর সমাধান বেরিয়ে আসবে বলে তিনি আশা করেন।

তিনি বলেন, পরিবেশ দূষণে বাংলাদেশের ভূমিকা নগণ্য হলেও জলবায়ু পরিবর্তনের প্রভাবে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত দেশগুলোর মধ্যে বাংলাদেশ অন্যতম। তাই আন্তর্জাতিক তহবিল ও ন্যায্য অধিকার আদায়ে এই সম্মেলন কার্যকর ভূমিকা রাখবে বলে প্রত্যাশা তাঁর।

সাংবাদিকদের প্রশ্নের জবাবে রিজভী বলেন, বাংলাদেশের কার্বন নিঃসরণের পরিমাণের তুলনায় জলবায়ু পরিবর্তনের ক্ষতির বিষয়টি বিবেচনায় নিয়ে সম্মেলন থেকে দেশের ন্যায্য হিস্যা নিশ্চিত হবে বলে আশা করছেন তিনি।

তিনি আরও বলেন, সুন্দর পৃথিবীকে বাঁচানোর দায়িত্ব সবার। জলবায়ু পরিবর্তনের ভয়াবহ প্রভাব থেকে স্বাভাবিক অবস্থায় ফিরে আসতে আন্তর্জাতিক এই সম্মেলন যুগান্তকারী পদক্ষেপ নিতে পারে।

কালের আলো/এসএ/জেএন


 

Link copied!