Kaler Alo
রবিবার, ২৯ নভেম্বর, ২০২৬
১৪ অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ

উচ্চশিক্ষাব্যবস্থাকে কর্মসংস্থান উপযোগী করে গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী
কালের আলো

ক্রীড়া প্রতিবেদক, কালের আলো

প্রকাশিত: নভেম্বর ২৯, ২০২৬, ০৩:৫৯ এএম

মিতু থেকে মুশফিক: লড়াই-সংগ্রামে গড়া এক বর্ণাঢ্য ক্যারিয়ারের সমাপ্তি

ক্রীড়া প্রতিবেদক, কালের আলো

প্রকাশিত: নভেম্বর ২৯, ২০২৬, ০৩:৫৯ এএম

মিতু থেকে মুশফিক: লড়াই-সংগ্রামে গড়া এক বর্ণাঢ্য ক্যারিয়ারের সমাপ্তি

আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিতে যাচ্ছেন বাংলাদেশের অভিজ্ঞ উইকেটরক্ষক-ব্যাটার মুশফিকুর রহিম। আগামী বছরের ফেব্রুয়ারিতে ঘরের মাঠে ইংল্যান্ডের বিপক্ষে সিরিজের প্রথম টেস্ট খেলেই আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানাবেন তিনি। আগামী ১৪ ফেব্রুয়ারি মিরপুরে শুরু হতে যাওয়া ম্যাচটিই হবে তাঁর আন্তর্জাতিক ক্যারিয়ারের শেষ ম্যাচ।

গতকাল বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি তামিম ইকবাল বোর্ড সভা শেষে সংবাদ সম্মেলনে মুশফিকের বিদায়ি ম্যাচের বিষয়টি জানান। মুশফিকের অনুরোধেই তাঁর অবসরের ঘোষণা দিয়েছেন বলে জানান তামিম।

বন্ধুর বিদায়ি ঘোষণা দিলেন তামিম

২০২২ সালে টি-টোয়েন্টি এবং ২০২৫ সালে ওয়ানডে ক্রিকেট থেকে অবসরের ঘোষণা সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে নিজেই দিয়েছিলেন মুশফিক। তবে এবার সেই ঘোষণা এসেছে বিসিবি সভাপতির মাধ্যমে। তামিম ও মুশফিক দীর্ঘদিনের বন্ধু। তাঁদের ক্রিকেটযাত্রাও শুরু হয়েছিল প্রায় একই সময়ে।

বন্ধুর বিদায়ি ঘোষণা দিতে গিয়ে মুশফিকের প্রশংসা করেন তামিম। তাঁকে বাংলাদেশের ক্রিকেট ইতিহাসের সেরাদের একজন হিসেবে উল্লেখ করেন তিনি। একই সঙ্গে দেশের ক্রিকেটে মুশফিকের অবদান স্মরণে রাখার কথাও বলেন বিসিবি সভাপতি।

২১ বছরের টেস্ট ক্যারিয়ারে অসংখ্য অর্জন

২০০৫ সালে ইংল্যান্ডের বিপক্ষে লর্ডস টেস্ট দিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হয় মুশফিকের। দীর্ঘ ২১ বছরের টেস্ট ক্যারিয়ারে খেলেছেন ১০৮টি ম্যাচ। ৩৮.৮০ গড়ে তাঁর সংগ্রহ ৭ হাজার ৬২ রান। রয়েছে ১৪টি সেঞ্চুরি ও তিনটি ডাবল সেঞ্চুরি।

২০১৩ সালে শ্রীলঙ্কার বিপক্ষে বাংলাদেশের হয়ে প্রথম টেস্ট ডাবল সেঞ্চুরি করেন মুশফিক। এরপর ২০১৮ সালে জিম্বাবুয়ের বিপক্ষে অপরাজিত ২১৯ এবং ২০২০ সালে একই দলের বিপক্ষে ২০৩ রানের ইনিংস খেলেন তিনি। চলতি মাসের শুরুতে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তাওহীদ হৃদয়ের ২৪২ রানের ইনিংসের আগে বাংলাদেশের টেস্ট ইতিহাসে ব্যক্তিগত সর্বোচ্চ রানের রেকর্ডটিও ছিল মুশফিকের দখলে।

গত বছর ঘরের মাঠে আয়ারল্যান্ডের বিপক্ষে নিজের শততম টেস্ট খেলার কীর্তি গড়েন তিনি। বাংলাদেশের হয়ে শততম টেস্ট খেলা একমাত্র ক্রিকেটারও মুশফিক।

ওয়ানডেতেও উজ্জ্বল পরিসংখ্যান

সাদা পোশাকের পাশাপাশি ওয়ানডেতেও দীর্ঘদিন ধারাবাহিক পারফরম্যান্স করেছেন মুশফিক। ২৭৪টি ওয়ানডে খেলে তাঁর সংগ্রহ ৭ হাজার ৭৯৫ রান। এই সংস্করণে তাঁর সেঞ্চুরি ৯টি। বাংলাদেশের ওয়ানডে ক্রিকেটে সর্বোচ্চ রান সংগ্রাহকদের তালিকায় দ্বিতীয় অবস্থানে রয়েছেন তিনি।

অন্যদিকে টি-টোয়েন্টিতে ১০২ ম্যাচ খেলে ১৯ গড়ে প্রায় ১ হাজার ৫০০ রান করেছেন মুশফিক। ২০২২ সালে এই সংস্করণ থেকে অবসরের ঘোষণা দিয়েছিলেন তিনি।

মিতু থেকে মুশফিক হয়ে ওঠার গল্প

বগুড়ার মাটিডালি থেকে বিকেএসপি হয়ে বয়সভিত্তিক ক্রিকেটের পথ পেরিয়ে জাতীয় দলে জায়গা করে নেন মুশফিক। শুরুতে খালেদ মাসুদ ও ধীমান ঘোষের মতো অভিজ্ঞ উইকেটরক্ষকদের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করে দলে নিজের অবস্থান তৈরি করতে হয়েছে তাঁকে।

২০০৫ সালে জাতীয় দলে যাত্রা শুরু করা মুশফিকের আন্তর্জাতিক ক্যারিয়ার শেষ হবে ২০২৭ সালে। দীর্ঘ এই সময়ে জাতীয় দলের নেতৃত্ব দিয়েছেন, দেশের হয়ে অসংখ্য স্মরণীয় ইনিংস খেলেছেন এবং বাংলাদেশের ক্রিকেটে নিজের জায়গা প্রতিষ্ঠা করেছেন।

মিতু থেকে মুশফিক হয়ে ওঠার এই দীর্ঘ পথচলায় ছিল সংগ্রাম, ত্যাগ ও পরিশ্রম। আন্তর্জাতিক ক্রিকেট থেকে বিদায় নিলেও দেশের ক্রিকেটে তাঁর অবদান ও অর্জন ভবিষ্যৎ প্রজন্মের কাছে অনুপ্রেরণা হয়ে থাকবে।

কালের আলো/ডিএইচ/এমএসআইপি 

Link copied!