উচ্চশিক্ষার মান বজায় রাখার পাশাপাশি শিক্ষার্থীদের কর্মসংস্থান ও পেশাগত জীবনের উপযোগী দক্ষ গ্র্যাজুয়েট হিসেবে গড়ে তোলার আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
সোমবার (২৩ নভেম্বর) দুপুরে বঙ্গভবনে ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অব বিজনেস এগ্রিকালচার অ্যান্ড টেকনোলজি (আইইউবিএটি) ও স্ট্যামফোর্ড ইউনিভার্সিটি বাংলাদেশের পৃথক দুটি প্রতিনিধিদল রাষ্ট্রপতির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করতে গেলে তিনি এ আহ্বান জানান।
আইইউবিএটির উপাচার্য অধ্যাপক ড. আব্দুর রব এবং স্ট্যামফোর্ড ইউনিভার্সিটি বাংলাদেশের উপাচার্য অধ্যাপক ড. শরীফ নাফে আস-সাবের নিজ নিজ প্রতিনিধিদলের নেতৃত্ব দেন।
সাক্ষাৎকালে প্রতিনিধিদল দুটি নিজ নিজ বিশ্ববিদ্যালয়ের সার্বিক অবস্থা ও শিক্ষা কার্যক্রম সম্পর্কে রাষ্ট্রপতিকে অবহিত করে।
এ সময় রাষ্ট্রপতি উচ্চশিক্ষার গুণগত মান বজায় রাখার ওপর গুরুত্বারোপ করেন। তিনি বলেন, বিশ্ববিদ্যালয় পর্যায়ে শিক্ষার্থীদের যথাযথ জ্ঞান ও দক্ষতা অর্জনের সুযোগ নিশ্চিত করতে হবে, যাতে তারা পড়াশোনা শেষে কর্মসংস্থান ও পেশাগত জীবনে নিজেদের যোগ্যতা প্রমাণ করতে পারে।
সাক্ষাৎকালে রাষ্ট্রপতির কার্যালয়ের সংশ্লিষ্ট সচিবরা উপস্থিত ছিলেন।
কালের আলো/এএইচ/এমএসআইপি













-20261121140412.jpg)






