রাজধানীতে ১৩তম ‘জাতীয় এসএমই পণ্য মেলা-২০২৬’-এর আনুষ্ঠানিক উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। রোববার (২২ নভেম্বর) সকালে বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে তিনি মেলার উদ্বোধন করেন।
‘এসএমইতে সমৃদ্ধি, অর্থনীতিতে প্রবৃদ্ধি’ প্রতিপাদ্য সামনে রেখে ক্ষুদ্র ও মাঝারি শিল্প (এসএমই) খাতের উদ্যোক্তাদের উৎপাদিত পণ্যের প্রসার ও বাজারজাতকরণের লক্ষ্যে এ মেলার আয়োজন করেছে শিল্প মন্ত্রণালয়।
উদ্যোক্তাদের পণ্যের প্রসারে আয়োজন
উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শিল্পমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী ও এফবিসিসিআইয়ের প্রশাসক মো. ফজলুল হক।
এর আগে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন শিল্পসচিব ও এসএমই ফাউন্ডেশনের চেয়ারপারসন আব্দুন নাসের খান।
কালের আলো/ডিএইচ/এমএসআইপি















-20261119145050.jpg)
-20261121140412.jpg)



