Kaler Alo
রবিবার, ১৫ নভেম্বর, ২০২৬
৩০ কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ

রাজনৈতিক সমর্থন ব্যালট বাক্সে, সরকারি অফিসে নয় : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী
কালের আলো

নিজস্ব প্রতিবেদক, কালের আলো

প্রকাশিত: নভেম্বর ১৫, ২০২৬, ০৪:৩৯ পিএম

বিটিআরসির নতুন চেয়ারম্যান ওয়াহিদ-উজ-জামান

নিজস্ব প্রতিবেদক, কালের আলো

প্রকাশিত: নভেম্বর ১৫, ২০২৬, ০৪:৩৯ পিএম

বিটিআরসির নতুন চেয়ারম্যান ওয়াহিদ-উজ-জামান

বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের (বিটিআরসি) নতুন চেয়ারম্যান হিসেবে নিয়োগ পেয়েছেন মেজর জেনারেল (অব.) মো. ওয়াহিদ-উজ-জামান। তাঁকে এক বছরের জন্য চুক্তিভিত্তিক নিয়োগ দিয়ে চেয়ারম্যান পদে পদায়ন করেছে সরকার।

রোববার (১৫ নভেম্বর) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে। প্রজ্ঞাপনে বলা হয়েছে, সরকারি চাকরি আইন, ২০১৮-এর ৪৯ ধারা অনুযায়ী তাঁকে এ নিয়োগ দেওয়া হয়েছে।

এক বছরের জন্য চুক্তিভিত্তিক নিয়োগ
প্রজ্ঞাপনের তথ্য অনুযায়ী, মেজর জেনারেল (অব.) মো. ওয়াহিদ-উজ-জামানকে অবসর-উত্তর ছুটি ও এ-সংক্রান্ত সুবিধাদি স্থগিত রাখার শর্তে নিয়োগ দেওয়া হয়েছে। একই সঙ্গে অন্য কোনো পেশা, ব্যবসা কিংবা সরকারি, আধা-সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠান বা সংগঠনের সঙ্গে কর্মসম্পর্ক পরিত্যাগ করতে হবে তাঁকে।

যোগদানের তারিখ থেকে পরবর্তী এক বছর মেয়াদে ব্যবস্থাপনা ও প্রশাসন ক্যাটাগরিতে বিটিআরসির কমিশনার পদে তাঁকে চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়া হয়েছে। একই আদেশে কমিশনের চেয়ারম্যান পদে পদায়ন করা হয়েছে। প্রজ্ঞাপনে আরও উল্লেখ করা হয়, নিয়োগের অন্যান্য শর্ত চুক্তিপত্রের মাধ্যমে নির্ধারণ করা হবে।

এমদাদ উল বারীর অবশিষ্ট মেয়াদ বাতিল
অন্যদিকে, পৃথক এক আদেশে বিটিআরসির বর্তমান চেয়ারম্যান মেজর জেনারেল (অব.) মো. এমদাদ উল বারীর অবশিষ্ট মেয়াদ বাতিল করেছে সরকার।

২০২৪ সালের ১০ সেপ্টেম্বর তাঁকে তিন বছরের জন্য চুক্তিভিত্তিক নিয়োগ দিয়ে বিটিআরসির চেয়ারম্যান করা হয়েছিল। সেই নিয়োগের মেয়াদ শেষ হওয়ার আগেই তাঁর অবশিষ্ট মেয়াদ বাতিলের সিদ্ধান্ত নেওয়া হলো।

নতুন নিয়োগের মধ্য দিয়ে বিটিআরসির নেতৃত্বে পরিবর্তন আসছে। টেলিযোগাযোগ খাতের নিয়ন্ত্রক সংস্থা হিসেবে বিটিআরসির ব্যবস্থাপনা ও প্রশাসনের দায়িত্ব পালন করবেন নতুন চেয়ারম্যান ওয়াহিদ-উজ-জামান।

কালের আলো/এসএ/এমএসআইপি

Link copied!