রোগ প্রতিরোধমূলক স্বাস্থ্যসেবা মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে দেশে এক লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগ দেওয়া হচ্ছে। তাঁদের ৮০ শতাংশই নারী বলে জানিয়েছেন জিয়াউর রহমান ফাউন্ডেশনের ভাইস প্রেসিডেন্ট ও চিকিৎসক জুবাইদা রহমান।
শনিবার (১৪ নভেম্বর) রাজধানীর গুলশানের একটি হোটেলে গবেষণা প্রতিষ্ঠান ইনস্টিটিউট ফর ডেভেলপিং সায়েন্স অ্যান্ড হেলথ ইনিশিয়েটিভসের (আইদেশি) ১২ বছর পূর্তি উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে তিনি এ তথ্য জানান।
প্রতিরোধযোগ্য রোগে ভুগছেন লাখো নারী
অনুষ্ঠানে জুবাইদা রহমান বলেন, স্বাস্থ্য খাতে দীর্ঘদিনের অবহেলার কারণে রোগ প্রতিরোধমূলক ব্যবস্থাগুলো যথাযথ গুরুত্ব পায়নি। এর ফলে বাংলাদেশের ৯০ হাজারের বেশি গ্রামের লাখ লাখ নারী এমন বিভিন্ন রোগে ভুগছেন, যেগুলো সহজেই প্রতিরোধ করা সম্ভব।
তিনি বলেন, এই পরিস্থিতি পরিবর্তনে বর্তমান সরকার রোগ প্রতিরোধের ওপর বিশেষ গুরুত্ব দিচ্ছে। এর অংশ হিসেবে এক লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগ দেওয়া হচ্ছে, যাঁদের ৮০ শতাংশই নারী। তাঁরা মানুষের কাছে রোগ প্রতিরোধের প্রয়োজনীয় জ্ঞান ও স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে ভূমিকা রাখবেন।
গবেষণা ও সচেতনতা তৈরিতে গুরুত্ব
জুবাইদা রহমান বলেন, রোগ প্রতিরোধের জ্ঞান মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে গবেষণা, পরীক্ষা-নিরীক্ষা এবং মানুষের আস্থা অর্জন জরুরি। গত ১২ বছর ধরে আইদেশি এই কাজই করে যাচ্ছে।
তরুণ বিজ্ঞানীদের উদ্দেশে তিনি বলেন, কাজের ধীরগতির কারণে তাঁরা হয়তো কিছুটা হতাশ হতে পারেন। তবে তাঁদের মনে রাখা উচিত, তাঁদের গবেষণা ও কাজ অসংখ্য মানুষকে সুস্থ জীবনযাপনে সহায়তা করছে। এ কাজের জন্য তাঁদের গর্বিত হওয়া উচিত।
অনুষ্ঠানে আইদেশির প্রতিষ্ঠাতা ও প্রধান ফেরদৌসী কাদরীসহ প্রতিষ্ঠানটির বিজ্ঞানী ও কর্মীদের আন্তরিক প্রশংসা ও অভিনন্দন জানান জুবাইদা রহমান।রোগে ভুগছেন লাখো নারী
অনুষ্ঠানে জুবাইদা রহমান বলেন, স্বাস্থ্য খাতে দীর্ঘদিনের অবহেলার কারণে রোগ প্রতিরোধমূলক ব্যবস্থাগুলো যথাযথ গুরুত্ব পায়নি। এর ফলে বাংলাদেশের ৯০ হাজারের বেশি গ্রামের লাখ লাখ নারী এমন বিভিন্ন রোগে ভুগছেন, যেগুলো সহজেই প্রতিরোধ করা সম্ভব।
তিনি বলেন, এই পরিস্থিতি পরিবর্তনে বর্তমান সরকার রোগ প্রতিরোধের ওপর বিশেষ গুরুত্ব দিচ্ছে। এর অংশ হিসেবে এক লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগ দেওয়া হচ্ছে, যাঁদের ৮০ শতাংশই নারী। তাঁরা মানুষের কাছে রোগ প্রতিরোধের প্রয়োজনীয় জ্ঞান ও স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে ভূমিকা রাখবেন।
গবেষণা ও সচেতনতা তৈরিতে গুরুত্ব
জুবাইদা রহমান বলেন, রোগ প্রতিরোধের জ্ঞান মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে গবেষণা, পরীক্ষা-নিরীক্ষা এবং মানুষের আস্থা অর্জন জরুরি। গত ১২ বছর ধরে আইদেশি এই কাজই করে যাচ্ছে।
তরুণ বিজ্ঞানীদের উদ্দেশে তিনি বলেন, কাজের ধীরগতির কারণে তাঁরা হয়তো কিছুটা হতাশ হতে পারেন। তবে তাঁদের মনে রাখা উচিত, তাঁদের গবেষণা ও কাজ অসংখ্য মানুষকে সুস্থ জীবনযাপনে সহায়তা করছে। এ কাজের জন্য তাঁদের গর্বিত হওয়া উচিত।
অনুষ্ঠানে আইদেশির প্রতিষ্ঠাতা ও প্রধান ফেরদৌসী কাদরীসহ প্রতিষ্ঠানটির বিজ্ঞানী ও কর্মীদের আন্তরিক প্রশংসা ও অভিনন্দন জানান জুবাইদা রহমান।
কালের আলো/এসএ/এমএসআইপি
