Kaler Alo
শনিবার, ১৪ নভেম্বর, ২০২৬
২৯ কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ

রাজনৈতিক সমর্থন ব্যালট বাক্সে, সরকারি অফিসে নয় : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী
কালের আলো

নিজস্ব প্রতিবেদক, কালের আলো

প্রকাশিত: নভেম্বর ১৪, ২০২৬, ০৩:৪০ পিএম

শ্রমিক বিক্ষোভের জেরে বন্ধ হলো ৪০ পোশাক কারখানা

নিজস্ব প্রতিবেদক, কালের আলো

প্রকাশিত: নভেম্বর ১৪, ২০২৬, ০৩:৪০ পিএম

শ্রমিক বিক্ষোভের জেরে বন্ধ হলো ৪০ পোশাক কারখানা

শ্রমিক অসন্তোষ ও কর্মবিরতির জেরে ঢাকার সাভার ও আশুলিয়া শিল্পাঞ্চলে অন্তত ৪০টি তৈরি পোশাক কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করেছে মালিকপক্ষ। এ ছাড়া শনিবার (১৪ নভেম্বর) সকালে শ্রমিকরা কারখানায় উপস্থিত হয়ে হাজিরা দেওয়ার পরও কাজে যোগ দিতে অস্বীকৃতি জানালে আরও চার থেকে পাঁচটি কারখানায় সাধারণ ছুটি ঘোষণা করা হয়।

আশুলিয়া শিল্প পুলিশ-১-এর পুলিশ সুপার মোহাম্মদ মমিনুল ইসলাম ভূঁইয়া শনিবার (১৪ নভেম্বর)  সকাল ১০টার দিকে বিষয়টি নিশ্চিত করেন।

শ্রম আইনের ১৩(১) ধারায় কারখানা বন্ধ
শিল্প পুলিশ ও সংশ্লিষ্ট সূত্র জানায়, বাংলাদেশ শ্রম আইনের ১৩(১) ধারা অনুযায়ী কারখানাগুলো অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে। এ ধারায় অবৈধ ধর্মঘটের ক্ষেত্রে মালিকপক্ষকে প্রতিষ্ঠানের কোনো অংশ বা পুরো প্রতিষ্ঠান বন্ধ রাখার সুযোগ দেওয়া হয়েছে। এ সময় ধর্মঘটে অংশ নেওয়া শ্রমিকেরা মজুরি পাওয়ার অধিকারী হবেন না।

বন্ধ ঘোষিত কারখানাগুলোর মধ্যে রয়েছে ফ্যাশন ডট কম, ক্রসওয়ার গার্মেন্টস ইন্ডাস্ট্রিজ, ম্যাগপাই কম্পোজিট টেক্সটাইল, ক্রসওয়ার ইন্ডাস্ট্রিজ, অ্যাকটিভ কম্পোজিট মিলস, ন্যাচারাল ডেনিমস, মান্তা অ্যাপারেলস, এনভয় ফ্যাশন, এনভয় ডিজাইন, এআর জিন্স প্রডিউসার, এফজিএস ডেনিম ওয়ার, চান্তিক গার্মেন্টস, অরুনিমা স্পোর্টস ওয়ার, ডিএমসি অ্যাপারেলস ও ডিএমসি ওয়াশিং।

এ ছাড়া নিউএজ গার্মেন্টস, নিউএজ অ্যাপারেলস, কাইলক নিউএজ বাংলাদেশ, রেডিয়্যান্স নীটওয়্যার, তাহারাত কম্পোজিট, এলপিএস অ্যাপারেলস, আনাম গার্মেন্টস, ঈগল টেক্সটাইল, কন্টিনেন্টাল গার্মেন্টস ইন্ডাস্ট্রিজ, জিহান গার্মেন্টস ইন্ডাস্ট্রিজ, লুসাকা গ্রুপের সব কারখানা, সাউদার্ন গার্মেন্টস, এস টোয়েন্টি ওয়ান গার্মেন্টস, টেক্সটাউন ও রাতুল নীটওয়্যার বন্ধের তালিকায় রয়েছে।

ক্ষোভ বাড়ার আশঙ্কা শ্রমিক নেতার
শ্রম আইনের ১৩(১) ধারা প্রয়োগের ফলে শ্রমিকদের মধ্যে ক্ষোভ আরও বাড়তে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন গার্মেন্টস অ্যান্ড সোয়েটার্স ওয়ার্কার্স ট্রেড ইউনিয়ন সেন্টারের আইনবিষয়ক সম্পাদক খায়রুল মামুন মিন্টু।

শ্রমিকদের ন্যূনতম মজুরি ৩০ হাজার টাকা নির্ধারণ, কালো তালিকাভুক্তি বন্ধসহ বিভিন্ন দাবিতে কয়েক দিন ধরে আশুলিয়া শিল্পাঞ্চলে বিক্ষোভ, কর্মবিরতি ও সড়ক অবরোধ করছেন শ্রমিকেরা। গত মঙ্গলবার পুলিশের সঙ্গে শ্রমিকদের সংঘর্ষ ও পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনায় পুলিশ ও শ্রমিকসহ অন্তত সাতজন আহত হন।

পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে শিল্পাঞ্চলে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে।

ন্যূনতম মজুরি ৩২ হাজার টাকার প্রস্তাব
এদিকে তৈরি পোশাকশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে গঠিত মজুরি বোর্ডের দ্বিতীয় সভায় শ্রমিকপক্ষ ৩২ হাজার টাকা ন্যূনতম মজুরির প্রস্তাব দিয়েছে। গত সোমবার অনুষ্ঠিত ওই সভায় মালিকপক্ষ কোনো প্রস্তাব দেয়নি। বরং প্রস্তাব দেওয়ার জন্য এক সপ্তাহ সময় চেয়েছে।

মজুরি নিয়ে আলোচনা ও শ্রমিকদের বিভিন্ন দাবির মধ্যে কারখানা বন্ধের ঘটনায় সাভার-আশুলিয়ার পোশাকশিল্প এলাকায় অস্থিরতা আরও বাড়ার আশঙ্কা তৈরি হয়েছে।

কালের আলো/এমডি/জেএন

Link copied!