৫১তম বিসিএস (বিশেষ) পরীক্ষার লিখিত (এমসিকিউ টাইপ) পরীক্ষার তারিখ ও সময়সূচি ঘোষণা করেছে বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (পিএসসি)। আগামী ১১ ডিসেম্বর এ পরীক্ষা অনুষ্ঠিত হবে।
বুধবার (৪ নভেম্বর) পিএসসির প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ১১ ডিসেম্বর সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত দুই ঘণ্টাব্যাপী পরীক্ষা অনুষ্ঠিত হবে। পরীক্ষার কেন্দ্র হিসেবে শুধু ঢাকা নির্ধারণ করা হয়েছে।
পরীক্ষার কেন্দ্র ও আসনবিন্যাস
পরীক্ষার হল, আসনবিন্যাস এবং পরীক্ষাসংক্রান্ত গুরুত্বপূর্ণ নির্দেশনা যথাসময়ে বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের (পিএসসি) ওয়েবসাইটে প্রকাশ করা হবে।
এ ছাড়া টেলিটক বাংলাদেশ লিমিটেডের ওয়েবসাইটেও এসব তথ্য পাওয়া যাবে।
পরীক্ষার্থীরা বিস্তারিত তথ্য ও নির্দেশনার জন্য পিএসসির ওয়েবসাইট এবং টেলিটকের ওয়েবসাইট অনুসরণ করতে পারবেন।
কালের আলো/এএইচ/এমএসআইপি
