Kaler Alo
বুধবার, ০৪ নভেম্বর, ২০২৬
১৯ কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ

তরুণদের হাত ধরেই গড়ে উঠবে সবার জন্য বাংলাদেশ : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী
কালের আলো

আন্তর্জাতিক ডেস্ক, কালের আলো

প্রকাশিত: নভেম্বর ৪, ২০২৬, ০৪:২৫ পিএম

রোহিঙ্গা গণহত্যা মামলার রায় ১৯ নভেম্বর, নজর আন্তর্জাতিক আদালতে

আন্তর্জাতিক ডেস্ক, কালের আলো

প্রকাশিত: নভেম্বর ৪, ২০২৬, ০৪:২৫ পিএম

রোহিঙ্গা গণহত্যা মামলার রায় ১৯ নভেম্বর, নজর আন্তর্জাতিক আদালতে

মিয়ানমারের বিরুদ্ধে রোহিঙ্গা গণহত্যার অভিযোগে করা মামলার রায় আগামী ১৯ নভেম্বর ঘোষণা করতে যাচ্ছে আন্তর্জাতিক বিচার আদালত (আইসিজে)। মঙ্গলবার আদালত এ তথ্য জানায়। দীর্ঘ আইনি প্রক্রিয়ার পর এ রায়কে ঘিরে আন্তর্জাতিক মহলে তৈরি হয়েছে ব্যাপক আগ্রহ।

আদালতের তথ্য অনুযায়ী, ১৯ নভেম্বর গ্রিনিচ মান সময় সকাল ৮টায় বিচারকেরা রায় পড়া শুরু করবেন।

গাম্বিয়ার করা মামলায় অভিযোগ গণহত্যার
পশ্চিম আফ্রিকার দেশ গাম্বিয়া ২০১৯ সালে মিয়ানমারের বিরুদ্ধে এ মামলা করে। দেশটির অভিযোগ, ২০১৭ সালে রোহিঙ্গাদের ওপর মিয়ানমারের সেনাবাহিনীর অভিযান গণহত্যার শামিল ছিল।

ওই অভিযানের পর অন্তত ৭ লাখ ৩০ হাজার রোহিঙ্গা প্রাণ বাঁচাতে বাংলাদেশে আশ্রয় নিতে বাধ্য হন। শরণার্থীরা সে সময় হত্যা, ব্যাপক ধর্ষণ এবং ঘরবাড়িতে অগ্নিসংযোগের মতো ভয়াবহ নির্যাতনের বর্ণনা দেন।

জাতিসংঘের একটি অনুসন্ধান কমিশনও ওই অভিযানে ‘গণহত্যামূলক কর্মকাণ্ড’ সংঘটিত হওয়ার কথা জানিয়েছিল।

অভিযোগ অস্বীকার মিয়ানমারের
তবে মিয়ানমার গণহত্যার অভিযোগ অস্বীকার করে আসছে। দেশটির দাবি, সন্ত্রাসীদের বিরুদ্ধে বৈধভাবে ওই অভিযান পরিচালনা করা হয়েছিল।

আইসিজেতে মামলাটির রায় শুধু রোহিঙ্গাদের ন্যায়বিচারের প্রশ্নেই নয়, আন্তর্জাতিক আইন ও গণহত্যার অভিযোগে দায়ের করা ভবিষ্যৎ মামলাগুলোর ক্ষেত্রেও গুরুত্বপূর্ণ হয়ে উঠতে পারে।

গাজা মামলাতেও প্রভাবের সম্ভাবনা
আইসিজের এ রায়ের প্রভাব গণহত্যার অভিযোগে করা অন্য মামলাগুলোর ওপরও পড়তে পারে। এর মধ্যে রয়েছে গাজায় গণহত্যার অভিযোগে ২০২৩ সালে দক্ষিণ আফ্রিকার করা মামলা। ইসরায়েল অবশ্য ওই অভিযোগ অস্বীকার করেছে।

গণহত্যার অভিযোগে আইসিজের ইতিহাসে এটি হবে তৃতীয় রায়। ফলে ১৯ নভেম্বরের সিদ্ধান্ত আন্তর্জাতিক বিচারব্যবস্থায় গুরুত্বপূর্ণ নজির হিসেবে বিবেচিত হতে পারে।

কালের আলো/এএইচ/জেএন

Link copied!