Kaler Alo
সোমবার, ০২ নভেম্বর, ২০২৬
১৭ কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ

তরুণদের হাত ধরেই গড়ে উঠবে সবার জন্য বাংলাদেশ : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী
কালের আলো

ক্রীড়া প্রতিবেদক, কালের আলো

প্রকাশিত: নভেম্বর ২, ২০২৬, ১২:২২ পিএম

এনসিপির ক্রীড়া শাখায় দায়িত্ব পেলেন ফাহিম ও নাজমুল

ক্রীড়া প্রতিবেদক, কালের আলো

প্রকাশিত: নভেম্বর ২, ২০২৬, ১২:২২ পিএম

এনসিপির ক্রীড়া শাখায় দায়িত্ব পেলেন ফাহিম ও নাজমুল

বাংলাদেশ ক্রিকেট বোর্ডে (বিসিবি) দায়িত্ব পালনকালে আলোচনায় থাকা নাজমুল আবেদীন ফাহিম ও এম. নাজমুল ইসলাম এবার যুক্ত হচ্ছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) ক্রীড়া কার্যক্রমে। দলটির নতুন ক্রীড়া উইং ‘ন্যাশনাল স্পোর্টস অ্যালায়েন্স’-এর গুরুত্বপূর্ণ দায়িত্ব পাচ্ছেন তারা। নতুন এই অ্যালায়েন্সের আহ্বায়ক হচ্ছেন দেশের পরিচিত ক্রিকেট বিশ্লেষক নাজমুল আবেদীন ফাহিম। আর সদস্যসচিবের দায়িত্ব পাচ্ছেন বিসিবির সাবেক পরিচালক ও অর্থ কমিটির সাবেক চেয়ারম্যান এম. নাজমুল ইসলাম।

সোমবার (২ নভেম্বর) বিকেলে রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউটে এক অনুষ্ঠানের মাধ্যমে সংগঠনটির আনুষ্ঠানিক আত্মপ্রকাশ হওয়ার কথা রয়েছে। এনসিপি তাদের সামাজিক যোগাযোগমাধ্যমে নতুন এই ক্রীড়া উইংয়ের যাত্রা শুরুর বিষয়টি নিশ্চিত করেছে।

নেতৃত্বে থাকছেন ক্রীড়াঙ্গনের পরিচিত মুখ
বিসিবিতে দায়িত্ব পালনের সময় বিভিন্ন বিষয়ে আলোচনায় ছিলেন নাজমুল আবেদীন ফাহিম ও এম. নাজমুল ইসলাম। আমিনুল ইসলাম বুলবুলের নেতৃত্বাধীন বোর্ড ভেঙে যাওয়ার পর তাদের ক্রিকেটাঙ্গনে তেমন সক্রিয় দেখা যায়নি। দীর্ঘ বিরতির পর এবার নতুন সংগঠনের মাধ্যমে ক্রীড়াঙ্গনে আবারও আলোচনায় এলেন তারা। নতুন অ্যালায়েন্সে শুধু ক্রিকেট সংশ্লিষ্ট ব্যক্তিরাই নন, সাবেক খেলোয়াড় ও ক্রীড়া সংগঠকদেরও যুক্ত করার পরিকল্পনা রয়েছে। পর্যায়ক্রমে সংগঠনটির পরিধি বাড়ানো হবে বলে জানা গেছে।

দেশের সব খেলাধুলা নিয়ে কাজের পরিকল্পনা
ন্যাশনাল স্পোর্টস অ্যালায়েন্সের মূল লক্ষ্য দেশের ক্রীড়া খাতের উন্নয়ন, সার্বিক তদারকি এবং তরুণ সমাজকে খেলাধুলায় উদ্বুদ্ধ করা। দেশের বিভিন্ন খেলার উন্নয়ন নিয়ে আলোচনা ও পরামর্শ দেওয়ার পাশাপাশি ক্রীড়াঙ্গনের সমস্যা, ভুলত্রুটি ও সীমাবদ্ধতাও তুলে ধরতে চায় সংগঠনটি। শুধু ক্রিকেট নয়, দেশের সব ধরনের খেলাধুলা নিয়ে কাজ করার পরিকল্পনা রয়েছে তাদের। ক্রীড়া খাতের উন্নয়নে প্রয়োজনীয় পরামর্শ দেওয়া এবং সংশ্লিষ্ট বিষয়গুলো পর্যবেক্ষণের মাধ্যমে ইতিবাচক ভূমিকা রাখার প্রত্যাশা সংগঠনটির। অনুষ্ঠানে ন্যাশনাল স্পোর্টস অ্যালায়েন্সের পূর্ণাঙ্গ লক্ষ্য, কর্মপরিকল্পনা ও ভবিষ্যৎ কার্যক্রমের রূপরেখা তুলে ধরার কথা রয়েছে।

কালের আলো/এএএন/এমএসআইপি

Link copied!