Kaler Alo
শুক্রবার, ২৭ নভেম্বর, ২০২৬
১২ অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ

বিদেশ যাওয়ার আগে কর্মীদের ভাষা শেখাবে সরকার : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী
কালের আলো

নিজস্ব প্রতিবেদক, কালের আলো

প্রকাশিত: নভেম্বর ২৭, ২০২৬, ০৯:৩৩ পিএম

উন্নয়ন সহযোগিতা জোরদারে বাংলাদেশ-জার্মানি বৈঠক

নিজস্ব প্রতিবেদক, কালের আলো

প্রকাশিত: নভেম্বর ২৭, ২০২৬, ০৯:৩৩ পিএম

উন্নয়ন সহযোগিতা জোরদারে বাংলাদেশ-জার্মানি বৈঠক

রোহিঙ্গা সংকট, জলবায়ু অর্থায়ন ও দ্বিপক্ষীয় উন্নয়ন সহযোগিতা জোরদারের বিষয়ে আলোচনা করেছে বাংলাদেশ ও জার্মানি। জার্মানির রাজধানী বার্লিনে দেশটির ফেডারেল অর্থনৈতিক সহযোগিতা ও উন্নয়ন মন্ত্রণালয়ের পার্লামেন্টারি স্টেট সেক্রেটারি জোহান সাথফের সঙ্গে বৈঠক করেছেন বাংলাদেশের পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম।

শুক্রবার (২৭ নভেম্বর) অনুষ্ঠিত এ বৈঠকের তথ্য পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।

রোহিঙ্গা সংকট ও জলবায়ু অর্থায়নে গুরুত্ব

বৈঠকে বাংলাদেশ ও জার্মানির মধ্যকার উন্নয়ন সহযোগিতার বিভিন্ন বিষয় গুরুত্ব পায়। সম্প্রতি দুই দেশের মধ্যে সরকার পর্যায়ের (জি-টু-জি) উন্নয়ন সহযোগিতা সংক্রান্ত আলোচনা সফলভাবে সম্পন্ন হওয়ায় সন্তোষ প্রকাশ করেন উভয় পক্ষ।

এ সময় জলবায়ু কার্যক্রম, কপ-৩১, জলবায়ু অর্থায়ন, রোহিঙ্গা সংকট ও এ খাতে তহবিলের ঘাটতি নিয়ে আলোচনা হয়। পাশাপাশি আন্তর্জাতিক বিচার আদালতের (আইসিজে) সাম্প্রতিক রায় ও পরবর্তী করণীয়, প্রযুক্তি ও জ্ঞান বিনিময় এবং রপ্তানি পণ্যের বৈচিত্র্য বাড়িয়ে অর্থনৈতিক বহুমুখীকরণের বিষয়ও আলোচনায় আসে।

সরকারের উন্নয়ন উদ্যোগ তুলে ধরেন প্রতিমন্ত্রী

বৈঠকে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম অর্থনৈতিক, মানবিক ও সামাজিক উন্নয়নে বর্তমান সরকারের নেওয়া বিভিন্ন উদ্যোগ তুলে ধরেন। এর মধ্যে সৃজনশীল অর্থনীতি, শিক্ষা ও নারী উন্নয়ন খাতে বাজেট বরাদ্দ বৃদ্ধি এবং শিশুদের জন্য ‘নতুন কুঁড়ি’ ক্রীড়া কর্মসূচির কথা উল্লেখ করেন তিনি।

সহযোগিতা বাড়াতে আগ্রহী জার্মানি

জার্মানির পার্লামেন্টারি স্টেট সেক্রেটারি জোহান সাথফ তাঁর সাম্প্রতিক বাংলাদেশ সফরের অভিজ্ঞতা তুলে ধরেন। বিশেষ করে রোহিঙ্গা ক্যাম্প ও বিশেষ অর্থনৈতিক অঞ্চল (এসইজেড) পরিদর্শনের কথা স্মরণ করেন তিনি।

এ সময় বাংলাদেশের সঙ্গে অর্থনৈতিক সহযোগিতা ও উন্নয়নের ক্ষেত্রে ভবিষ্যতে আরও নিবিড়ভাবে কাজ করার আগ্রহ প্রকাশ করেন জোহান সাথফ।

কালের আলো/এসকে/এমএসআইপি 

Link copied!