জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বেসরকারি বাণিজ্যিক ব্যাংক মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক পিএলসি। প্রতিষ্ঠানটি অ্যাসোসিয়েট টু অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার পদে কর্মী নিয়োগ দেবে। গত ২৩ নভেম্বর প্রকাশিত এ নিয়োগ বিজ্ঞপ্তি অনুযায়ী, আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন। আবেদনের শেষ সময় আগামী ১ ডিসেম্বর, ২০২৬।
পদের নাম ও যোগ্যতা
মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের অ্যাসোসিয়েট টু অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার পদে নিয়োগ দেওয়া হবে। এ পদে কতজনকে নিয়োগ দেওয়া হবে, তা বিজ্ঞপ্তিতে নির্দিষ্ট করে উল্লেখ করা হয়নি।
আবেদনের জন্য প্রার্থীকে যেকোনো বিষয়ে স্নাতক অথবা স্নাতকোত্তর ডিগ্রিধারী হতে হবে। পাশাপাশি প্রতিবেদন লেখা ও উপস্থাপনায় দক্ষতা থাকতে হবে। বাংলাদেশ ব্যাংকের নীতিমালা এবং ব্যাংকিং কার্যক্রম সম্পর্কে ভালো ধারণা থাকা প্রয়োজন। এ ছাড়া সংশ্লিষ্ট কাজে প্রার্থীর কমপক্ষে ২ থেকে ৬ বছরের অভিজ্ঞতা থাকতে হবে।
চাকরির ধরন ও সুযোগ-সুবিধা
নিয়োগপ্রাপ্তদের ফুলটাইম ভিত্তিতে কাজ করতে হবে। কর্মক্ষেত্র হবে অফিসে এবং কর্মস্থল নির্ধারণ করা হয়েছে ঢাকা। নারী ও পুরুষ উভয় প্রার্থীই পদটিতে আবেদন করতে পারবেন। বিজ্ঞপ্তিতে বয়সসীমা উল্লেখ করা হয়নি। এ পদে বেতন আলোচনা সাপেক্ষে নির্ধারণ করা হবে। বেতনের পাশাপাশি ব্যাংকের নিজস্ব নীতিমালা অনুযায়ী অন্যান্য সুযোগ-সুবিধাও দেওয়া হবে।
আবেদনের নিয়ম ও শেষ সময়
আগ্রহী ও যোগ্য প্রার্থীরা অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন। আবেদন করতে এখানে ক্লিক করুন। আবেদনের শেষ সময় ১ ডিসেম্বর, ২০২৬। নির্ধারিত সময়ের মধ্যে আগ্রহী প্রার্থীদের আবেদন সম্পন্ন করতে হবে।
কালের আলো/এসএ/টিসি

-20261127121328.jpg)
-20261127121010.jpg)
-20261127120613.jpg)








-20261124163219.jpg)







