Kaler Alo
শুক্রবার, ২৭ নভেম্বর, ২০২৬
১২ অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ

জিয়ার মুক্তিযুদ্ধ, খালেদার স্মৃতি—প্রধানমন্ত্রীর প্রত্যয়, তাঁবেদার রাষ্ট্র হবে না বাংলাদেশ

প্রধানমন্ত্রী
কালের আলো

কূটনৈতিক প্রতিবেদক, কালের আলো

প্রকাশিত: নভেম্বর ২৬, ২০২৬, ০২:২৯ পিএম

রোহিঙ্গা প্রত্যাবাসনে সিঙ্গাপুরের অব্যাহত সমর্থন চাইলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী

কূটনৈতিক প্রতিবেদক, কালের আলো

প্রকাশিত: নভেম্বর ২৬, ২০২৬, ০২:২৯ পিএম

রোহিঙ্গা প্রত্যাবাসনে সিঙ্গাপুরের অব্যাহত সমর্থন চাইলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী

জোরপূর্বক বাস্তুচ্যুত রোহিঙ্গাদের বাংলাদেশ থেকে মিয়ানমারে নিরাপদ, মর্যাদাপূর্ণ ও টেকসই প্রত্যাবাসনে সিঙ্গাপুরের অব্যাহত সমর্থন চেয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির। একই সঙ্গে দুই দেশের মধ্যে বাণিজ্য, বিনিয়োগ ও জ্বালানি খাতে সহযোগিতা বাড়ানোর ওপর গুরুত্ব দিয়েছেন তিনি।

বৃহস্পতিবার (২৬ নভেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয়ে ঢাকায় নিযুক্ত সিঙ্গাপুর হাইকমিশনের নতুন চার্জ দ্য অ্যাফেয়ার্স ফিলিপ ওং পররাষ্ট্র প্রতিমন্ত্রীর কাছে পরিচয়পত্র পেশ করেন। পরে তাদের মধ্যে সৌজন্য সাক্ষাৎ ও পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে আলোচনা হয়।

দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদারে গুরুত্ব

ঢাকায় দায়িত্ব গ্রহণের জন্য ফিলিপ ওংকে অভিনন্দন জানান হুমায়ুন কবির। এ সময় দুই দেশের মধ্যে উচ্চপর্যায়ের সফর বিনিময়ের ওপর গুরুত্বারোপ করেন তিনি।

প্রতিমন্ত্রী বাংলাদেশ ও সিঙ্গাপুরের বাণিজ্য সম্পর্ক জোরদার, মুক্ত বাণিজ্য চুক্তি (এফটিএ) দ্রুত সম্পন্ন এবং বাংলাদেশে সিঙ্গাপুরের বিনিয়োগ বাড়ানোর আহ্বান জানান। পাশাপাশি জ্বালানি খাতে সহযোগিতা এবং জলবায়ু ও শ্রমবিষয়ক সমঝোতা স্মারক (এমওইউ) বাস্তবায়নসহ বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা সম্প্রসারণের ওপর জোর দেন।

আসিয়ান ও আরসিইপিতে বাংলাদেশের আকাঙ্ক্ষা

বাংলাদেশের আসিয়ান সেক্টরাল ডায়ালগ পার্টনার হওয়া এবং আঞ্চলিক সমন্বিত অর্থনৈতিক অংশীদারত্ব (আরসিইপি) চুক্তিতে সদস্যপদ লাভের আকাঙ্ক্ষার বিষয়ে সিঙ্গাপুরের অব্যাহত সমর্থন কামনা করেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী।

জবাবে ফিলিপ ওং বাংলাদেশের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করার প্রতিশ্রুতি দেন। পাশাপাশি সুবিধাজনক সময়ে সিঙ্গাপুর সফরের জন্য পররাষ্ট্র প্রতিমন্ত্রীকে আমন্ত্রণ জানান।

রোহিঙ্গা প্রত্যাবাসনে সহযোগিতা প্রত্যাশা

বৈঠকে আন্তর্জাতিক বিচার আদালতের (আইসিজে) দেওয়া রায়ের প্রসঙ্গও তুলে ধরেন হুমায়ুন কবির। তিনি বাংলাদেশে আশ্রয় নেওয়া জোরপূর্বক বাস্তুচ্যুত রোহিঙ্গাদের নিরাপদ, মর্যাদাপূর্ণ ও টেকসই প্রত্যাবাসনে সিঙ্গাপুরের অব্যাহত সমর্থন প্রত্যাশা করেন।

কালের আলো/এএইচ/এমএসআইপি 

Link copied!