বাংলাদেশের মাটিতে পতিত স্বৈরাচার আর কখনো ফিরে আসতে পারবে না বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি বলেছেন, দেশের মানুষ ঐক্যবদ্ধ রয়েছে। কোনো অপশক্তিকে এ দেশের মানুষের ঐক্য নষ্ট করতে দেওয়া হবে না।
শুক্রবার (২৭ নভেম্বর) বিকেলে মুন্সিগঞ্জের সিরাজদিখান উপজেলার জামিয়া ইসলামিয়া হালীমিয়া মধুপুর মাদরাসায় বার্ষিক ইসলাহী সভায় বক্তব্য দিতে গিয়ে তিনি এসব কথা বলেন।
অগ্নিসন্ত্রাসের নির্দেশনার অভিযোগ
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, বিদেশের মাটি থেকে অডিও-ভিডিও কলের মাধ্যমে অগ্নিসন্ত্রাসের নির্দেশনা দেওয়া হচ্ছে। আওয়ামী লীগ অগ্নিসন্ত্রাসের চেষ্টা করছে, যা তাদের পূর্ব ইতিহাস। তবে দেশের মানুষ তাদের এ ধরনের অপতৎপরতা সফল হতে দেবে না।
তিনি আরও বলেন, ফ্যাসিবাদী, আলেমবিদ্বেষী, পরাধীনতামুখী ও সেবাদাস কোনো পতিত শক্তি রাজনীতি করার ইচ্ছা প্রকাশ করলে সে প্রশ্নে দেশের সবাই ঐক্যবদ্ধ থাকবে। বাংলাদেশের সব নাগরিক এ বিষয়ে একমত হবেন বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
জাতীয় ঐক্যের মাধ্যমে গণতান্ত্রিক রাষ্ট্র গঠনের প্রত্যয়
সালাহউদ্দিন আহমদ বলেন, গণতান্ত্রিক চর্চায় বিভিন্ন রাজনৈতিক দলের আলাদা আদর্শ থাকবে, তর্ক-বিতর্কও হবে। তবে দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় যে ঐক্য তৈরি হয়েছিল, সেই ঐক্য আবারও গড়ে তুলতে হবে। সেই শক্তিকে কাজে লাগিয়ে বাংলাদেশকে একটি গণতান্ত্রিক রাষ্ট্র হিসেবে গড়ে তোলা হবে।
অনুষ্ঠানে মাদরাসার প্রতিষ্ঠাতা মাওলানা আব্দুল হামিদ মধুপুরী ও স্থানীয় সংসদ সদস্য শেখ মো. আব্দুল্লাহসহ অনেকে উপস্থিত ছিলেন। তিন দিনব্যাপী এ আয়োজনে কয়েক হাজার ওলামায়ে কেরাম অংশ নেন। শুক্রবার ছিল আয়োজনের দ্বিতীয় দিন। এদিন মাদরাসা প্রাঙ্গণে উপচে পড়া ভিড় দেখা যায়।
কালের আলো/ডিএইচ/এএইচ/এমএসআইপি








-20261127121328.jpg)
-20261127121010.jpg)
-20261127120613.jpg)

-20261124163219.jpg)







