Kaler Alo
শুক্রবার, ২০ নভেম্বর, ২০২৬
৫ অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিক্ষার্থীদের বহুমুখী দক্ষতা অর্জনের পরামর্শ প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী
কালের আলো

গাজীপুর সংবাদদাতা, কালের আলো

প্রকাশিত: নভেম্বর ১৯, ২০২৬, ০৯:৩৫ পিএম

কাশিমপুর কারাগারে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা জোরদার

গাজীপুর সংবাদদাতা, কালের আলো

প্রকাশিত: নভেম্বর ১৯, ২০২৬, ০৯:৩৫ পিএম

কাশিমপুর কারাগারে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা জোরদার

গাজীপুরের কাশিমপুর কারা কমপ্লেক্সের নিরাপত্তা ও টহল জোরদার করতে সেনাবাহিনী, পুলিশসহ বিভিন্ন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও সংস্থার সহযোগিতা চেয়েছে কারা কর্তৃপক্ষ। এ লক্ষ্যে সংশ্লিষ্ট বাহিনী ও সংস্থাগুলোর কাছে চিঠি পাঠিয়েছেন কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-২-এর সিনিয়র জেল সুপার হালিমা খাতুন।

বুধবার (১৮ নভেম্বর) তার স্বাক্ষরিত চিঠিতে কারা ক্যাম্পাসের সার্বক্ষণিক নিরাপত্তা নিশ্চিত করা এবং নিরাপত্তা টহল বাড়ানোর জন্য সংশ্লিষ্টদের বিশেষভাবে অনুরোধ জানানো হয়।

 চিঠিতে উল্লেখ করা হয়, গত ১৮ নভেম্বর গাজীপুরের জেলা ম্যাজিস্ট্রেটের কার্যালয় থেকে কারাগারের নিরাপত্তা বাড়াতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশনা দিয়ে একটি পত্র পাঠানো হয়। ওই নির্দেশনার পরিপ্রেক্ষিতেই সংশ্লিষ্ট বাহিনী ও সংস্থাগুলোর সহযোগিতা চেয়ে চিঠি দেওয়া হয়েছে।

সাভার সেনানিবাসে ৯ পদাতিক ডিভিশনের সদর দপ্তরের জেনারেল অফিসার কমান্ডিং (জিওসি), গাজীপুরের পুলিশ কমিশনার, গাজীপুরের স্পেশাল রেসপন্স ইউনিটের (এসআরবি) অধিনায়ক, কোনাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এবং গাজীপুরের রাজেন্দ্রপুর সেনানিবাসের অপারেশন শাখার কর্মকর্তার কাছে চিঠি পাঠানো হয়েছে। এ ছাড়া অবগতি ও প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য আটটি দপ্তরে চিঠির অনুলিপি পাঠানো হয়েছে।

জেলার সব কারাগারে বিশেষ নিরাপত্তা
গাজীপুরের জেলা প্রশাসক মো. নূরুল করিম ভূইয়া বলেন, কাশিমপুর কারাগার একটি কেপিআইভুক্ত প্রতিষ্ঠান। কারাগারের নিরাপত্তা বৃদ্ধির জন্য কর্মকর্তাদের প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে। তিনি আরও জানান, কারা কর্মকর্তাদের আবেদনের পরিপ্রেক্ষিতে জেলার সবগুলো কারাগারে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।

কালের আলো/এসকে/এমএসআইপি

Link copied!