Kaler Alo
রবিবার, ১৫ নভেম্বর, ২০২৬
৩০ কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ

রাজনৈতিক সমর্থন ব্যালট বাক্সে, সরকারি অফিসে নয় : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী
কালের আলো

নিজস্ব প্রতিবেদক, কালের আলো

প্রকাশিত: নভেম্বর ১৫, ২০২৬, ০৬:৪০ পিএম

ব্যানবেইস ও ১২৫ উপজেলায় ২৭৩ জন নিয়োগ, আবেদন যেভাবে

নিজস্ব প্রতিবেদক, কালের আলো

প্রকাশিত: নভেম্বর ১৫, ২০২৬, ০৬:৪০ পিএম

ব্যানবেইস ও ১২৫ উপজেলায় ২৭৩ জন নিয়োগ, আবেদন যেভাবে

মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের অধীন বাংলাদেশ শিক্ষা তথ্য ও পরিসংখ্যান ব্যুরো (ব্যানবেইস) এবং এর আওতাধীন ১২৫টি উপজেলা আইসিটি ট্রেনিং অ্যান্ড রিসোর্স সেন্টার ফর এডুকেশনে (ইউআইটিআরসিই) জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। আউটসোর্সিং প্রক্রিয়ায় সরাসরি ব্যক্তির সেবা ক্রয়ের চুক্তির মাধ্যমে অস্থায়ী ভিত্তিতে মোট ২৭৩ জন সেবাকর্মী নেওয়া হবে। বাংলাদেশের স্থায়ী নাগরিকেরা এ নিয়োগে আবেদন করতে পারবেন। আবেদন করা যাবে ২৬ নভেম্বর ২০২৬ বিকেল ৪টা পর্যন্ত।

পদসংখ্যা ও মাসিক সেবামূল্য
ব্যানবেইস, ঢাকায় মোট ২৩ জন সেবাকর্মী নেওয়া হবে। এর মধ্যে ইলেকট্রিশিয়ান পদে ২ জন, এসি মেকানিক ১ জন, সার্ভার টেকনিশিয়ান ১ জন, গাড়িচালক ২ জন, লিফটম্যান ১ জন, ডেসপাচ রাইডার ১ জন, বার্তাবাহক ২ জন, নিরাপত্তা প্রহরী ৪ জন, পরিচ্ছন্নতাকর্মী ৮ জন এবং ফরাশ পদে ১ জন নিয়োগ দেওয়া হবে।

এসব পদের মাসিক সেবামূল্য পদভেদে ১৮ হাজার ১৮০ টাকা থেকে ২০ হাজার ২১২ টাকা। ইলেকট্রিশিয়ান, এসি মেকানিক ও সার্ভার টেকনিশিয়ান পদে মাসিক সেবামূল্য ২০ হাজার ২১২ টাকা। গাড়িচালক পদে ১৯ হাজার ৬৩৬ টাকা এবং লিফটম্যান, ডেসপাচ রাইডার, বার্তাবাহক, নিরাপত্তা প্রহরী, পরিচ্ছন্নতাকর্মী ও ফরাশ পদে ১৮ হাজার ১৮০ টাকা নির্ধারণ করা হয়েছে।

অন্যদিকে, দেশের ১২৫টি ইউআইটিআরসিইতে মোট ২৫০ জন সেবাকর্মী নিয়োগ দেওয়া হবে। এর মধ্যে নিরাপত্তা প্রহরী পদে ১২৩ জন এবং পরিচ্ছন্নতাকর্মী পদে ১২৩ জন নেওয়া হবে। এ ছাড়া সিটি করপোরেশন ও পৌর এলাকার জন্য নিরাপত্তা প্রহরী পদে ২ জন এবং পরিচ্ছন্নতাকর্মী পদে ২ জন নিয়োগ দেওয়া হবে। উপজেলা পর্যায়ের এসব পদের মাসিক সেবামূল্য ১৬ হাজার ৬৭৩ টাকা। সিটি করপোরেশন ও পৌর এলাকার জন্য তা ১৭ হাজার ১৭৫ টাকা।

শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা
ইলেকট্রিশিয়ান, এসি মেকানিক, সার্ভার টেকনিশিয়ান, গাড়িচালক, লিফটম্যান, ডেসপাচ রাইডার ও বার্তাবাহক পদে আবেদন করতে স্বীকৃত বোর্ড থেকে এসএসসি বা সমমান পাস হতে হবে। তবে পদভেদে অতিরিক্ত কারিগরি যোগ্যতা প্রয়োজন। ইলেকট্রিশিয়ান পদে ইলেকট্রিক্যাল সার্টিফিকেট, ডিপ্লোমা বা লাইসেন্স থাকতে হবে। এসি মেকানিক পদে এসি সার্ভিসিং বিষয়ে সার্টিফিকেট এবং সার্ভার টেকনিশিয়ান পদে কম্পিউটার ইঞ্জিনিয়ারিংয়ে ডিপ্লোমা প্রয়োজন। গাড়িচালক পদে লাইট বা মিডিয়াম ভেহিক্যাল চালানোর বৈধ লাইসেন্স থাকতে হবে। গাড়িচালক পদে সংশ্লিষ্ট কাজে পাঁচ বছরের অভিজ্ঞতা প্রয়োজন। অন্য পদগুলোর ক্ষেত্রে সংশ্লিষ্ট কাজে অন্তত এক বছরের অভিজ্ঞতা থাকতে হবে।

নিরাপত্তা প্রহরী, পরিচ্ছন্নতাকর্মী ও ফরাশ পদে আবেদন করতে স্বীকৃত বোর্ড থেকে জেএসসি বা সমমান পাস হতে হবে। নিরাপত্তা প্রহরী পদে শারীরিকভাবে সক্ষম হতে হবে। পরিচ্ছন্নতাকর্মী পদে স্বাস্থ্যবিধি বিষয়ে প্রশিক্ষণ থাকতে হবে। এসব পদেও সংশ্লিষ্ট কাজে এক বছরের অভিজ্ঞতা প্রয়োজন।

বয়সসীমা ও চুক্তির মেয়াদ
আবেদনকারীদের বয়স হতে হবে ১৮ থেকে ৬০ বছরের মধ্যে। নির্বাচিত সেবাকর্মীদের সঙ্গে ১ জানুয়ারি ২০২৭ থেকে দুই বছরের জন্য চুক্তি করা হবে। তবে এ চুক্তির মেয়াদ অর্থ বিভাগের সম্মতি পাওয়ার ওপর নির্ভরশীল।

নিয়োগে যেসব প্রার্থী অগ্রাধিকার পাবেন
একজন প্রার্থী একাধিক পদে আবেদন করতে পারবেন না। আগে সরকারি বা স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে আউটসোর্সিং প্রক্রিয়ায় সেবা প্রদান করেছেন—এমন প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে। একাধিক বিষয়ে কারিগরি দক্ষতাসম্পন্ন প্রার্থীরাও অগ্রাধিকার পাবেন। এ ছাড়া পরিচ্ছন্নতাকর্মী পদে হরিজন সম্প্রদায়ের প্রার্থীদের অগ্রাধিকার দেওয়ার কথা বলা হয়েছে। তবে আউটসোর্সিং প্রক্রিয়ায় নিয়োগ পাওয়া সেবাকর্মীরা ব্যানবেইসের কোনো স্থায়ী পদে নিয়োগের ক্ষেত্রে অগ্রাধিকার পাবেন না।

আবেদনপ্রক্রিয়া ও প্রয়োজনীয় কাগজপত্র
আগ্রহী প্রার্থীদের ব্যানবেইসের ওয়েবসাইট থেকে নির্ধারিত আবেদনপত্রের নমুনা সংগ্রহ করতে হবে। আবেদনপত্রের সঙ্গে সদ্য তোলা এক কপি পাসপোর্ট সাইজের রঙিন ছবি, শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সনদের সত্যায়িত অনুলিপি এবং জাতীয় পরিচয়পত্রের ফটোকপি জমা দিতে হবে। এ ছাড়া নিজের এনআইডি দিয়ে নিবন্ধিত মোবাইল নম্বর, নাগরিকত্ব সনদ, প্রযোজ্য ক্ষেত্রে ড্রাইভিং লাইসেন্সের কপি এবং নিজ নামীয় ব্যাংক হিসাবের তথ্য সংযুক্ত করতে হবে। আবেদনের খামের ওপর পদের নাম এবং প্রযোজ্য ক্ষেত্রে সংশ্লিষ্ট ইউআইটিআরসিইর নাম স্পষ্টভাবে লিখতে হবে। আবেদন সরাসরি অথবা ডাকযোগে পাঠানো যাবে।

আবেদনের ঠিকানা ও শেষ সময়
আবেদন পাঠানোর ঠিকানা—মহাপরিচালক, বাংলাদেশ শিক্ষা তথ্য ও পরিসংখ্যান ব্যুরো (ব্যানবেইস), ১, জহির রায়হান রোড (পলাশী-নীলক্ষেত), ঢাকা-১২০৫।

আবেদনের শেষ সময় ২৬ নভেম্বর ২০২৬, বিকেল ৪টা। আবেদনপত্রের নমুনা এবং ১২৫টি ইউআইটিআরসিইর তালিকা পাওয়া যাবে ব্যানবেইসের ওয়েবসাইটে।

কালের আলো/এসএ/এএইচ

Link copied!