Kaler Alo
বুধবার, ১৮ নভেম্বর, ২০২৬
৩ অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিক্ষার্থীদের বহুমুখী দক্ষতা অর্জনের পরামর্শ প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী
কালের আলো

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: অক্টোবর ১৫, ২০২৬, ১০:৩১ এএম

হরমুজ প্রণালিতে সিঙ্গাপুরের দুই জাহাজে হামলা, একটি ডুবল

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: অক্টোবর ১৫, ২০২৬, ১০:৩১ এএম

হরমুজ প্রণালিতে সিঙ্গাপুরের দুই জাহাজে হামলা, একটি ডুবল

হরমুজ প্রণালি অতিক্রম করার সময় অজ্ঞাত প্রজেক্টাইলের আঘাতে ডুবে গেছে সিঙ্গাপুরের পতাকাবাহী কনটেইনারবাহী জাহাজ জিএফএস প্রাইড। মঙ্গলবারের এ ঘটনায় জাহাজটিতে আগুন ধরে যায় এবং সেটি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়। তবে জাহাজে থাকা ২১ জন নাবিককে নিরাপদে সরিয়ে নেওয়া হয়েছে। সিঙ্গাপুরের কর্তৃপক্ষ জানিয়েছে, এ ঘটনায় কেউ আহত হননি। বিবিসির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

সিঙ্গাপুরের মেরিটাইম অ্যান্ড পোর্ট অথরিটি জানিয়েছে, বুধবার (১৪ অক্টোবর) দেশটির পতাকাবাহী আরেকটি কনটেইনারবাহী জাহাজ জিএফএস জিসেল অজ্ঞাত প্রজেক্টাইলের আঘাতে ক্ষতিগ্রস্ত হয়। জাহাজটির তলদেশের বাইরের অংশ ক্ষতিগ্রস্ত হলেও ২২ জন নাবিককে নিয়ে সেটি নিরাপদ নোঙরস্থলে পৌঁছাতে সক্ষম হয়।

এদিকে, ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ডস দাবি করেছে, হরমুজ প্রণালির একটি ‘অননুমোদিত’ নৌপথ দিয়ে চলাচলের সময় সমুদ্রের মাইনে আঘাত পেয়ে একটি জাহাজ ডুবে গেছে। এ ঘটনার কিছু ছবিও প্রকাশ করেছে সংস্থাটি। ছবিতে একটি কনটেইনারবাহী জাহাজের পেছনের অংশ পানিতে ডুবে থাকতে এবং সেখান থেকে কালো ধোঁয়া উঠতে দেখা যায়। অন্য ছবিতে পানিতে ভাসতে থাকা অসংখ্য কনটেইনার ও সেগুলোর মালামাল দেখা গেছে।

পাকিস্তানের হাইড্রোগ্রাফার নাবিকদের সতর্ক করে জানিয়েছেন, ওমানের মুসান্দাম উপদ্বীপের রাস আল-শেখ মাসুদের উত্তর-পশ্চিমে প্রায় চার নটিক্যাল মাইল বা ৭ দশমিক ৪ কিলোমিটার দূরে জিএফএস প্রাইড ডুবে গেছে।

অন্যদিকে, যুক্তরাজ্যের মেরিটাইম ট্রেড অপারেশনস (ইউকেএমটিও) জানিয়েছে, মঙ্গলবার গ্রিনিচ মান সময় বিকেল ৪টা ৪০ মিনিট থেকে ৫টার মধ্যে হরমুজ প্রণালি অতিক্রম করার সময় দুটি কনটেইনারবাহী জাহাজ অজ্ঞাত প্রজেক্টাইলের আঘাতের খবর দেয়। সংস্থাটি জাহাজ দুটির নাম প্রকাশ করেনি। তবে উভয় জাহাজ সামান্য ক্ষতিগ্রস্ত হলেও যাত্রা অব্যাহত রাখতে সক্ষম হয়।

হরমুজ প্রণালিতে ধারাবাহিক হামলার ঘটনায় গুরুত্বপূর্ণ এই নৌপথে জাহাজ চলাচল ব্যাহত হচ্ছে। পারস্য উপসাগরকে ওমান উপসাগর ও আরব সাগরের সঙ্গে যুক্ত করা হরমুজ প্রণালি আন্তর্জাতিক জ্বালানি পরিবহনের অন্যতম গুরুত্বপূর্ণ রুট। এ পথে নিরাপত্তা বিঘ্নিত হলে আন্তর্জাতিক নৌবাণিজ্য ও জ্বালানি পরিবহনে প্রভাব পড়ার আশঙ্কা রয়েছে।

কালের আলো/এএইচ/এমএসআইপি

Link copied!